টানা ১৬ দিনের ঈদের ছুটিতে যাচ্ছে নোবিপ্রবি

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:৩২
পবিত্র ঈদুল আজহা ও গ্রীষ্মকালীন অবকাশ উপলক্ষে আগামী ২২ মে (শুক্রবার) থেকে ৬ জুন পর্যন্ত টানা ১৬ দিনের ছুটিতে যাচ্ছে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (নোবিপ্রবি)।

মঙ্গলবার (১৯ মে) রেজিস্ট্রার দপ্তরের এক নোটিশে এ তথ্য জানানো হয়।

নোটিশে জানানো হয়েছে, আগামী ২৪ মে থেকে ক্লাসসমূহ এবং ২৫ মে থেকে অফিসসমূহ ৪ জুন পর্যন্ত বন্ধ থাকবে। যেহেতু ২২ মে ও ২৩ মে এবং ৫ জুন ও ৬ জুন সাপ্তাহিক বন্ধের দিন সেহেতু আরো বাড়তি চারদিনসহ মোট ১৬ দিনের লম্বা ছুটিতে যাচ্ছে নোবিপ্রবির শিক্ষক, শিক্ষার্থীরা। এছাড়া ২৫ মে থেকে ৬ জুন পর্যন্ত ১৩ দিনের ছুটি পাচ্ছে নোবিপ্রবির কর্মকর্তা-কর্মচারীগণ। এসময়ে সব একাডেমিক কার্যক্রম এবং প্রশাসনিক দপ্তর বন্ধ থাকবে।

তবে বিশ্ববিদ্যালয়ের সার্বিক নিরাপত্তা নিশ্চিতে আনসার বাহিনীর একটি টিম বিশ্ববিদ্যালয়ে অবস্থান করবেন বলে জানানো হয়েছে নোটিশে।

ঈদ ও গ্রীষ্মকালীন ছুটিকে কেন্দ্র করে ক্যাম্পাসজুড়ে এখন বাড়ি ফেরার আনন্দঘন পরিবেশ বিরাজ করছে। ছুটির নোটিশ প্রকাশের পর থেকেই দূর-দূরান্ত থেকে আগত শিক্ষার্থীরা আগাম বাস ও ট্রেনের টিকিট সংগ্রহ করে বাড়ি ফেরার প্রস্তুতি নিচ্ছেন। কেউ গুছিয়ে নিচ্ছেন লাগেজ ও প্রয়োজনীয় জিনিসপত্র, আবার কেউ পরিবার ও প্রিয়জনদের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করার অপেক্ষায় দিন গুনছেন।

দীর্ঘদিনের ক্লাস, ল্যাব, টেস্ট, সেমিস্টার ও অন্যান্য একাডেমিক ব্যস্ততার পর এই ছুটি শিক্ষক-শিক্ষার্থীদের জন্য স্বস্তির বার্তা নিয়ে এসেছে। সাধারণত পড়াশোনার চাপের কারণে পরিবারের সঙ্গে সময় কাটানোর সুযোগ কম পাওয়া শিক্ষার্থীরা এবার ঈদের ছুটিতে পরিবারের সদস্যদের সঙ্গে আনন্দমুখর ও স্বস্তিদায়ক সময় কাটানোর সুযোগ পাচ্ছেন।

উল্লেখ্য, বিশ্ববিদ্যালয় প্রশাসন নোটিশে আরো জানিয়েছেন, অফিস এবং হল ত্যাগের আগে বিদ্যুৎ সংযোগ, ফ্যান ও লাইট বন্ধ রাখার নির্দেশনা দিয়েছেন।

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. বেনামি গণমাধ্যমের ফটোকার্ডে দেশ অস্থিতিশীলের চেষ্টা হলে ব্যবস্থা নেবে সরকার: আইনমন্ত্রী সদ্য. একাদশে ভর্তি: প্রথম ধাপের ফল প্রকাশ সদ্য. ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৭ মৃত্যু, হাসপাতালে ১,৭৫৩ সদ্য. অক্টোবরেই রূপপুর থেকে জাতীয় গ্রিডে ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ: রুশ রাষ্ট্রদূত সদ্য. একনেকে আড়াই লাখ কোটি টাকার তিন মেট্রোরেল প্রকল্প অনুমোদন সদ্য. হাসিনাকে ফেরত না দিয়ে ভারত চক্রান্ত করছে: রিজভী সদ্য. পাঠ্যবইয়ে অন্তর্ভুক্ত হচ্ছে জিয়াউর রহমানের লেখা সদ্য. আওয়ামী লীগের মিছিল: ওসির পর এবার গুলশান জোনের ডিসি প্রত্যাহার সদ্য. আন্তর্জাতিক জলসীমায় ভারত-পাকিস্তান নৌবাহিনীর জাহাজের মাঝে সংঘর্ষ সদ্য. ৮ ঘণ্টা অবরুদ্ধ থাকার পর গোবিপ্রবি ভিসিকে উদ্ধার, পরদিন সহকারী প্রক্টরের পদত্যাগ সদ্য. বেনামি গণমাধ্যমের ফটোকার্ডে দেশ অস্থিতিশীলের চেষ্টা হলে ব্যবস্থা নেবে সরকার: আইনমন্ত্রী সদ্য. একাদশে ভর্তি: প্রথম ধাপের ফল প্রকাশ সদ্য. ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৭ মৃত্যু, হাসপাতালে ১,৭৫৩ সদ্য. অক্টোবরেই রূপপুর থেকে জাতীয় গ্রিডে ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ: রুশ রাষ্ট্রদূত সদ্য. একনেকে আড়াই লাখ কোটি টাকার তিন মেট্রোরেল প্রকল্প অনুমোদন সদ্য. হাসিনাকে ফেরত না দিয়ে ভারত চক্রান্ত করছে: রিজভী সদ্য. পাঠ্যবইয়ে অন্তর্ভুক্ত হচ্ছে জিয়াউর রহমানের লেখা সদ্য. আওয়ামী লীগের মিছিল: ওসির পর এবার গুলশান জোনের ডিসি প্রত্যাহার সদ্য. আন্তর্জাতিক জলসীমায় ভারত-পাকিস্তান নৌবাহিনীর জাহাজের মাঝে সংঘর্ষ সদ্য. ৮ ঘণ্টা অবরুদ্ধ থাকার পর গোবিপ্রবি ভিসিকে উদ্ধার, পরদিন সহকারী প্রক্টরের পদত্যাগ