তাপপ্রবাহের পর টানা ভারি বৃষ্টি, আকস্মিক বন্যার শঙ্কা

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:৩১
দীর্ঘস্থায়ী তাপপ্রবাহের পর দেশে স্বস্তির বৃষ্টির আভাস মিললেও তা উত্তর-পূর্বাঞ্চলের জন্য নতুন উদ্বেগ তৈরি করেছে।

আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, সোমবার (২৭ এপ্রিল) থেকে মে মাসের প্রথম সপ্তাহ পর্যন্ত দেশের বিভিন্ন অঞ্চলে টানা ভারি থেকে অতিভারি বৃষ্টিপাত হতে পারে। এতে সিলেট ও ময়মনসিংহ বিভাগে আকস্মিক বন্যার আশঙ্কা দেখা দিয়েছে।

আবহাওয়া অফিস সূত্রে জানা গেছে, ২০ এপ্রিল থেকে শুরু হওয়া মৃদু থেকে মাঝারি তাপপ্রবাহ ইতোমধ্যে প্রশমিত হতে শুরু করেছে। চলতি মৌসুমে রাজশাহীতে সর্বোচ্চ ৪০ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়।

সিনিয়র আবহাওয়াবিদ ড. আবুল কালাম মল্লিক জানিয়েছেন, সোমবার সন্ধ্যার পর থেকে রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগে বজ্রমেঘের প্রবণতা বাড়তে পারে। ধীরে ধীরে এই বৃষ্টিপাত ঢাকা, চট্টগ্রাম ও বরিশাল বিভাগেও বিস্তৃত হওয়ার সম্ভাবনা রয়েছে। এ সময় ভারি বৃষ্টি, কালবৈশাখী ঝড় এবং বজ্রপাতের ঝুঁকিও থাকবে।

এদিকে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র জানিয়েছে, মেঘালয় ও সংলগ্ন ভারতীয় সীমান্ত এলাকায় ভারি বৃষ্টির কারণে উজানের ঢল বাড়তে পারে। এতে সারিগোয়াইন, যাদুকাটা, মনু, খোয়াই ও কংস নদীর পানি দ্রুত বৃদ্ধি পেয়ে বিপৎসীমা অতিক্রম করতে পারে।

ফলে সুনামগঞ্জ, নেত্রকোনা, হবিগঞ্জ ও মৌলভীবাজার জেলায় আকস্মিক বন্যার উচ্চঝুঁকি তৈরি হয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

কেন্দ্রের প্রকৌশলী পার্থ প্রতীম বড়ুয়া বলেন, 'উজানের অতিভারি বৃষ্টির ফলে হাওরাঞ্চলে দ্রুত পানি প্রবেশ করতে পারে, যা নিম্নাঞ্চলে বন্যা পরিস্থিতির সৃষ্টি করবে।'

এ অবস্থায় পানি উন্নয়ন বোর্ড হাওর এলাকার কৃষকদের আগাম ধান কেটে ঘরে তোলার পরামর্শ দিয়েছে, যাতে সম্ভাব্য ক্ষয়ক্ষতি কমানো যায়।

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. একাদশে ভর্তি: প্রথম ধাপের ফল প্রকাশ সদ্য. ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৭ মৃত্যু, হাসপাতালে ১,৭৫৩ সদ্য. অক্টোবরেই রূপপুর থেকে জাতীয় গ্রিডে ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ: রুশ রাষ্ট্রদূত সদ্য. একনেকে আড়াই লাখ কোটি টাকার তিন মেট্রোরেল প্রকল্প অনুমোদন সদ্য. হাসিনাকে ফেরত না দিয়ে ভারত চক্রান্ত করছে: রিজভী সদ্য. পাঠ্যবইয়ে অন্তর্ভুক্ত হচ্ছে জিয়াউর রহমানের লেখা সদ্য. আওয়ামী লীগের মিছিল: ওসির পর এবার গুলশান জোনের ডিসি প্রত্যাহার সদ্য. আন্তর্জাতিক জলসীমায় ভারত-পাকিস্তান নৌবাহিনীর জাহাজের মাঝে সংঘর্ষ সদ্য. ৮ ঘণ্টা অবরুদ্ধ থাকার পর গোবিপ্রবি ভিসিকে উদ্ধার, পরদিন সহকারী প্রক্টরের পদত্যাগ সদ্য. হুথিদের ঠেকাতে যুক্তরাজ্যের সামরিক সহায়তা চাইল সৌদি সদ্য. একাদশে ভর্তি: প্রথম ধাপের ফল প্রকাশ সদ্য. ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৭ মৃত্যু, হাসপাতালে ১,৭৫৩ সদ্য. অক্টোবরেই রূপপুর থেকে জাতীয় গ্রিডে ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ: রুশ রাষ্ট্রদূত সদ্য. একনেকে আড়াই লাখ কোটি টাকার তিন মেট্রোরেল প্রকল্প অনুমোদন সদ্য. হাসিনাকে ফেরত না দিয়ে ভারত চক্রান্ত করছে: রিজভী সদ্য. পাঠ্যবইয়ে অন্তর্ভুক্ত হচ্ছে জিয়াউর রহমানের লেখা সদ্য. আওয়ামী লীগের মিছিল: ওসির পর এবার গুলশান জোনের ডিসি প্রত্যাহার সদ্য. আন্তর্জাতিক জলসীমায় ভারত-পাকিস্তান নৌবাহিনীর জাহাজের মাঝে সংঘর্ষ সদ্য. ৮ ঘণ্টা অবরুদ্ধ থাকার পর গোবিপ্রবি ভিসিকে উদ্ধার, পরদিন সহকারী প্রক্টরের পদত্যাগ সদ্য. হুথিদের ঠেকাতে যুক্তরাজ্যের সামরিক সহায়তা চাইল সৌদি