‘তারা আবারও আমাদের উপনিবেশ বানাতে চায়’

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:৩০
কলম্বিয়ার বোগোতায় লাতিন আমেরিকান ও ক্যারিবীয় রাষ্ট্রগুলোর জোট সিইএলএসি’র ১০ম সম্মেলনে উন্নত দেশগুলোর ‘নব্য ঔপনিবেশিক দৃষ্টিভঙ্গি’র তীব্র সমালোচনা করেছেন ব্রাজিলের প্রেসিডেন্ট লুইজ ইনাসিও লুলা দা সিলভা। তিনি অভিযোগ করেন, উন্নত বিশ্ব আবারও উন্নয়নশীল দেশগুলোর সম্পদের ওপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার চেষ্টা করছে।

শনিবার (২১ মার্চ) আয়োজিত এ সম্মেলনে ভাষণ দিতে গিয়ে লুলা বলেন, 'ঐতিহাসিকভাবে লাতিন আমেরিকা ও আফ্রিকার দেশগুলো সোনা, রুপা, হীরা ও খনিজ সম্পদের জন্য লুণ্ঠনের শিকার হয়েছে। এখন সেই একই শক্তিগুলো এসব অঞ্চলের বিরল খনিজ ও রেয়ার আর্থের ওপর আধিপত্য বিস্তার করতে চায়। তারা আমাদের আবার উপনিবেশ বানাতে চায়।'

যদিও তিনি সরাসরি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নাম উল্লেখ করেননি, তবে তার বক্তব্যে ট্রাম্প প্রশাসনের সাম্প্রতিক বিভিন্ন পদক্ষেপের সমালোচনার ইঙ্গিত পাওয়া যায়। বিশেষ করে ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে কেন্দ্র করে উত্তেজনা এবং কিউবার ওপর জ্বালানি অবরোধের প্রসঙ্গ তুলে লুলা প্রশ্ন তোলেন, এসব পদক্ষেপ কতটা গণতান্ত্রিক।

লুলা যুক্তরাষ্ট্রের সামরিক নীতিরও সমালোচনা করেন। তিনি ২০০৩ সালে ইরাক যুদ্ধের প্রসঙ্গ টেনে বলেন, গণবিধ্বংসী অস্ত্রের অজুহাতে ইরাক আক্রমণ করা হলেও সেই অস্ত্র কখনোই পাওয়া যায়নি।

একইভাবে, ইরান ইস্যুতেও একই ধরনের যুক্তি তুলে ধরে সামরিক পদক্ষেপ নেওয়া হচ্ছে বলে মন্তব্য করেন তিনি। তার মতে, এটি ওয়াশিংটনের পুরোনো হস্তক্ষেপমূলক নীতির পুনরাবৃত্তি।

এ সময় তিনি স্পষ্ট করে বলেন, কোনো দেশের আঞ্চলিক অখণ্ডতায় হস্তক্ষেপ গ্রহণযোগ্য নয় এবং এ ধরনের পদক্ষেপ আন্তর্জাতিক স্থিতিশীলতার জন্য হুমকি।

সম্মেলনে কলম্বিয়ার প্রেসিডেন্ট গুস্তাভো পেত্রোর সঙ্গে একমত পোষণ করে লুলা জাতিসংঘের কার্যকারিতা নিয়েও প্রশ্ন তোলেন। তিনি বলেন, গাজা, ইউক্রেন ও ইরানের চলমান পরিস্থিতি প্রমাণ করে যে আন্তর্জাতিক শান্তি রক্ষায় জাতিসংঘ তার মূল লক্ষ্য পূরণে ব্যর্থ হয়েছে।

তিনি জাতিসংঘ নিরাপত্তা পরিষদের সংস্কারের দাবি পুনর্ব্যক্ত করে বলেন, স্থায়ী সদস্যদের ভেটো ক্ষমতা বৈশ্বিক শান্তি প্রতিষ্ঠায় বড় বাধা হয়ে দাঁড়িয়েছে।

উল্লেখ্য, আগামী অক্টোবরে ব্রাজিলে অনুষ্ঠিতব্য নির্বাচনে চতুর্থ মেয়াদের জন্য প্রতিদ্বন্দ্বিতা করতে যাচ্ছেন লুলা। এরই মধ্যে তিনি দক্ষিণ গোলার্ধের দেশগুলোর সার্বভৌমত্ব রক্ষার প্রশ্নে সক্রিয় ভূমিকা পালন করছেন।

তবে সিইএলএসি সম্মেলনে লাতিন আমেরিকার সব দেশের শীর্ষ নেতাদের অনুপস্থিতি অঞ্চলটির রাজনৈতিক বিভাজনের বিষয়টিও সামনে এনে দিয়েছে। সম্মেলনে ব্রাজিল, উরুগুয়ে, কলম্বিয়াসহ কয়েকটি দেশের রাষ্ট্রপ্রধান এবং বিভিন্ন দেশের উচ্চপর্যায়ের প্রতিনিধিরা অংশ নেন।

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. জাতিসংঘ সাধারণ পরিষদে প্রধানমন্ত্রীর ভাষণ আজ সদ্য. বোয়িংয়ের সঙ্গে ১১টি নতুন বিমান কেনার চুক্তি সম্পন্ন: মাহদী আমিন সদ্য. বিশ্ববাজারে কমেছে জ্বালানি তেলের দাম সদ্য. মোটরসাইকেল ও গাড়ি চালকদের পুলিশ সদর দপ্তরের জরুরি নির্দেশনা সদ্য. জাতিসংঘের নারী নেতৃত্ব প্ল্যাটফর্মে বক্তব্য দিয়েছেন জুবাইদা রহমান সদ্য. যুক্তরাষ্ট্রে পৌঁছালেন শি জিনপিং, স্বাগত জানালেন ট্রাম্প সদ্য. নিউইয়র্কে প্রধানমন্ত্রীর হোটেলের সামনে মুখোমুখি বিএনপি-আ. লীগ, পাল্টাপাল্টি স্লোগান সদ্য. ফিলিস্তিনকে ১০ কোটি ডলার সহায়তা দেওয়ার ঘোষণা কানাডার সদ্য. দুপুরের মধ্যে দেশের ১১ অঞ্চলে ঝড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টির সম্ভাবনা সদ্য. বিজিবি সদস্যদের জন্য গ্রেডভেদে নির্ধারণ করা হলো সীমান্ত ভাতা সদ্য. জাতিসংঘ সাধারণ পরিষদে প্রধানমন্ত্রীর ভাষণ আজ সদ্য. বোয়িংয়ের সঙ্গে ১১টি নতুন বিমান কেনার চুক্তি সম্পন্ন: মাহদী আমিন সদ্য. বিশ্ববাজারে কমেছে জ্বালানি তেলের দাম সদ্য. মোটরসাইকেল ও গাড়ি চালকদের পুলিশ সদর দপ্তরের জরুরি নির্দেশনা সদ্য. জাতিসংঘের নারী নেতৃত্ব প্ল্যাটফর্মে বক্তব্য দিয়েছেন জুবাইদা রহমান সদ্য. যুক্তরাষ্ট্রে পৌঁছালেন শি জিনপিং, স্বাগত জানালেন ট্রাম্প সদ্য. নিউইয়র্কে প্রধানমন্ত্রীর হোটেলের সামনে মুখোমুখি বিএনপি-আ. লীগ, পাল্টাপাল্টি স্লোগান সদ্য. ফিলিস্তিনকে ১০ কোটি ডলার সহায়তা দেওয়ার ঘোষণা কানাডার সদ্য. দুপুরের মধ্যে দেশের ১১ অঞ্চলে ঝড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টির সম্ভাবনা সদ্য. বিজিবি সদস্যদের জন্য গ্রেডভেদে নির্ধারণ করা হলো সীমান্ত ভাতা