তারেক রহমানের নেতৃত্বের মধ্য দিয়েই শেখ হাসিনা পালিয়ে যেতে বাধ্য হয়েছে: সালাম

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:২৫


বিএনপির ঢাকা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট আব্দুস সালাম আজাদ বলেছেন, জুলাই আগষ্টে পতনের আগ পর্যন্ত শেখ হাসিনা এই গুম খুন চালিয়ে গেছেন। সেসময় তারেক রহমান বলেছিলেন যতক্ষণ হাসিনার পতন না হবে ততক্ষণ আমরা আন্দোলন চালিয়ে যাবো। তারেক রহমানের নেতৃত্বের মধ্য দিয়েই শেখ হাসিনা পালিয়ে যেতে বাধ্য হয়েছেন।

বৃহস্পতিবার (৩ জুলাই) শহরের খানপুর ৩০০ শয্যা হাসপাতালে বিএনপির রক্তদান কর্মসূচিতে অংশ নিয়ে একথা বলেন তিনি।

তিনি বলেন, আগে কী এই পিআরের কথা হয়েছিল। নির্বাচন নিয়ে নতুন ষড়যন্ত্র হচ্ছে। নির্বাচন যেন না হতে পারে সেজন্য ষড়যন্ত্র করা হচ্ছে। তাদের বলতে চাই আপনারা ষড়যন্ত্রের পথ থেকে বেরিয়ে আসুন।

তিনি আরও বলেন, জুলাই আগষ্টেই কী শেখ হাসিনা পালিয়ে গেছে। জুলাই আগষ্টে আমাদের চার পাঁচশ লোক গুম হয়নি, হাজারও নেতাকর্মী খুন হয়নি। আমাদের হাজারও নেতাকর্মীকে খুন করেছে শেখ হাসিনা। জুলাই আগষ্টে কী শুধু কোটা আন্দোলনের ছাত্ররা এটার পরিসমাপ্তি ঘটিয়েছে? না। এর দীর্ঘ ইতিহাস রয়েছে।

তিনি বলেন, গণতন্ত্র প্রতিষ্ঠা না হওয়া পর্যন্ত তারেক রহমান ও খালেদা জিয়ার নেতৃত্বেই সর্বশেষ জুলাই আন্দোলনে শেখ হাসিনা পালিয়ে যেতে বাধ্য হয়েছে। কোটা আন্দোলন কী শেখ হাসিনার পতনের আন্দোলন ছিল? এটি একটি যুক্তিসঙ্গত দাবী নিয়ে বৈষম্যের বিরুদ্ধে আন্দোলন হয়েছে। আমরাও তো এ আন্দোলনের সাথে সম্মতি জানিয়েছিলাম।

তিনি আরও বলেন, বেগম খালেদা জিয়া যদি আপোষ করতেন তাহলে কী তার কারাগারে যেতে হত? তিনি আপোষ করেননি বলে তাকে কারাগারে যেতে হয়েছে, তাকে মৃত্যুর মুখে যেতে হয়েছে। তবুও তিনি আপোষ করেনি৷ আপোষ করেননি তারেক রহমান। তাহলে এত বছর তাকে বিদেশে থাকতে হত না।

তিনি বলেন, আন্দোলন সংগ্রাম করবো বলে আমরা আড়ালে আবড়ালে থেকেছি৷ ঘরে থাকলে তো প্রতিদিন গ্রেপ্তার হতাম। একজন নেতা তখনই আত্মগোপনে যায় যখন তিনি আন্দোলন সংগ্রামে জড়িত থাকেন।

তিনি বলেন, শেখ মুজিবুর রহমান আঁতাত করে চলে গিয়েছিলেন। তবে জিয়াউর রহমান বিদ্রোহ করে স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন। আর শেখ হাসিনা তাকে পাকিস্তানের দোসর বলে।

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. সহিংসতা কঠোরভাবে দমন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী সদ্য. ডিসেম্বর সামনে রেখে দেশে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করছে একটি মহল: প্রধানমন্ত্রী সদ্য. ভারতের সঙ্গে স্থলবন্দর বাণিজ্য চুক্তির তথ্য চেয়েছে সংসদীয় কমিটি সদ্য. শ্রমিক অসন্তোষ: জরুরি বৈঠক ডেকেছেন প্রধানমন্ত্রী সদ্য. ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক মিল্টন, সদস্যসচিব জাহাঙ্গীর সদ্য. রোহিঙ্গাদের ফেরত পাঠাতে নরওয়ের সহযোগিতা চাইলেন স্পিকার সদ্য. আত্মপ্রকাশ করছে এনসিপির নতুন উইং, যোগ দিচ্ছেন ফাহিম-নাজমুল সদ্য. তিন দিনের মধ্যে ৩৫৭ কর্মকর্তার তথ্য চায় পুলিশ সদরদপ্তর, বিভিন্ন ইউনিটে চিঠি সদ্য. আপনি কোথাও পালাতে পারবেন না-মোদিকে রাহুলের হুঁশিয়ারি সদ্য. পুলিশের সঙ্গে পোশাকশ্রমিকদের সংঘর্ষ, উত্তাল মিরপুর-১০ সদ্য. সহিংসতা কঠোরভাবে দমন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী সদ্য. ডিসেম্বর সামনে রেখে দেশে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করছে একটি মহল: প্রধানমন্ত্রী সদ্য. ভারতের সঙ্গে স্থলবন্দর বাণিজ্য চুক্তির তথ্য চেয়েছে সংসদীয় কমিটি সদ্য. শ্রমিক অসন্তোষ: জরুরি বৈঠক ডেকেছেন প্রধানমন্ত্রী সদ্য. ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক মিল্টন, সদস্যসচিব জাহাঙ্গীর সদ্য. রোহিঙ্গাদের ফেরত পাঠাতে নরওয়ের সহযোগিতা চাইলেন স্পিকার সদ্য. আত্মপ্রকাশ করছে এনসিপির নতুন উইং, যোগ দিচ্ছেন ফাহিম-নাজমুল সদ্য. তিন দিনের মধ্যে ৩৫৭ কর্মকর্তার তথ্য চায় পুলিশ সদরদপ্তর, বিভিন্ন ইউনিটে চিঠি সদ্য. আপনি কোথাও পালাতে পারবেন না-মোদিকে রাহুলের হুঁশিয়ারি সদ্য. পুলিশের সঙ্গে পোশাকশ্রমিকদের সংঘর্ষ, উত্তাল মিরপুর-১০