তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে ইবি ছাত্রদলের স্বাগত মিছিল

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে স্বাগত মিছিল ও সমাবেশ করেছে ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) শাখা ছাত্রদল। সোমবার (২২ ডিসেম্বর) দুপুরে বিশ্ববিদ্যালয়ের অনুষদ ভবন থেকে মিছিল বের করে সংগঠনটি। মিছিলটি ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে বটতলায় দলীয় টেন্টে সমবেত হয়। সেখানে সংক্ষিপ্ত সমাবেশ করেন নেতাকর্মীরা।

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:২৬

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে স্বাগত মিছিল ও সমাবেশ করেছে ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) শাখা ছাত্রদল।

সোমবার (২২ ডিসেম্বর) দুপুরে বিশ্ববিদ্যালয়ের অনুষদ ভবন থেকে মিছিল বের করে সংগঠনটি। মিছিলটি ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে বটতলায় দলীয় টেন্টে সমবেত হয়। সেখানে সংক্ষিপ্ত সমাবেশ করেন নেতাকর্মীরা।

এ সময় শাখা ছাত্রদলের আহ্বায়ক শাহেদ আহম্মেদের নেতৃত্বে উপস্থিত ছিলেন বিএনপিপন্থী শিক্ষক সংগঠন ইউট্যাবের ইবি সভাপতি অধ্যাপক ড. তোজাম্মেল হোসেন, জিয়া পরিষদের সাধারণ সম্পাদক অধ্যাপক রফিকুল ইসলাম, শাখা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক রাশেদুল ইসলাম রাশেদ, সদস্যসচিব মাসুদ রুমি মিথুন, যুগ্ম আহ্বায়ক আনোয়ার পারভেজ, আহসান হাবীব, আনারুল ইসলাম, সদস্য নুর উদ্দিন, রাফিজ আহমেদ, স্বাক্ষর ও সাব্বিরসহ অন্যান্য নেতাকর্মী।

সংক্ষিপ্ত সমাবেশে জিয়া পরিষদের সাধারণ সম্পাদক অধ্যাপক রফিকুল ইসলাম বলেন, জিয়াউর রহমান মাত্র ১৬ দিনে দেশে যে পরিবর্তন এনেছিলেন, শেখ মুজিবুর রহমান চার বছরেও সেই পরিবর্তন আনতে পারেননি। শুধু বাংলাদেশেই নয়, পৃথিবীর ইতিহাসে যদি কোনো কুটিল ও প্রতারক নেতা থেকে থাকে, তবে তিনি ছিলেন শেখ মুজিব। শেখ মুজিব সাতই মার্চে স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন—এর চেয়ে বড় মিথ্যা আর কী হতে পারে? স্বাধীনতার ঘোষণা একটাই ছিল, যা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান দিয়েছিলেন। এই জিয়াউর রহমানের সন্তানকে খুনি শেখ হাসিনা ১৭ বছর দেশের বাইরে থাকতে বাধ্য করেছেন। সেই তারেক রহমানের কাঙ্ক্ষিত প্রত্যাবর্তন ২৫ তারিখে হতে যাচ্ছে। সব ষড়যন্ত্র মিথ্যা প্রমাণ করে দিয়ে তারেক রহমান ২৫ তারিখে দেশের মাটিতে আসবেন।

ইউট্যাব সভাপতি অধ্যাপক ড. তোজাম্মেল হোসেন বলেন, দীর্ঘ ১৭ বছর ধরে তারেক রহমান লন্ডনে থেকেও এই দেশ ও জাতিকে নেতৃত্ব দিয়েছেন। তাঁর সফল নেতৃত্বে ২০২৪ সালের সফল জুলাই বিপ্লব সংঘটিত হয়েছে। এই বিপ্লবকে পণ্ড করার জন্য ষড়যন্ত্র থেমে নেই। কয়েক দিন আগে হাদি হত্যাকাণ্ডের মাধ্যমে প্রমাণ হয়েছে যে জুলাই বিপ্লবের আদর্শ ও উদ্দেশ্য থেকে সরে নেওয়ার ষড়যন্ত্র চলছে। এই ষড়যন্ত্র রুখতেই তারেক রহমান আগামী ২৫ তারিখে দেশে আসছেন। তাঁর নেতৃত্বে সব ষড়যন্ত্র মোকাবিলা করে আগামী ১২ ফেব্রুয়ারির নির্বাচনের মাধ্যমে জনগণের ক্ষমতা জনগণের হাতে ফিরে যাবে।

শাখা ছাত্রদলের আহ্বায়ক শাহেদ আহম্মেদ বলেন, আমরা সব সময় বাংলাদেশের জনগণের পক্ষে কথা বলেছি। কঠিন সময়েও রাজপথে অটল থেকেছি। আগামীর ১২ ফেব্রুয়ারিতেই নির্বাচন হবে। দিল্লিতে বসে বা পিণ্ডিতে বসে কোনো ষড়যন্ত্রই এই নির্বাচন বানচাল করতে পারবে না। আগামী ২৫ তারিখ তারেক রহমান দেশে আসবেন এবং বাংলাদেশের নেতৃত্ব দেবেন। সেদিন ঢাকার রাজপথে লক্ষ লক্ষ মানুষের আগমন ঘটবে।

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. ডেঙ্গুতে এক দিনে সর্বোচ্চ ৮ মৃত্যু, রেকর্ড সংক্রমণ ১৭৩৩ সদ্য. মালয়েশিয়ায় প্রবাসীদের জরুরি নির্দেশনা দিল বাংলাদেশ হাইকমিশন সদ্য. শিক্ষা, বিনিয়োগ ও প্রযুক্তি খাতে যুক্তরাজ্যের সহায়তা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির সদ্য. মাদ্রাসায় শিশু নির্যাতন রোধে পদক্ষেপ নিতে সরকারকে আইনি নোটিশ সদ্য. ঋণখেলাপি হয়ে রিহ্যাব সভাপতির পদ হারালেন আলী আফজাল সদ্য. ঢাকার ২ সিটিতে মেয়র প্রার্থী ঘোষণা করল জামায়াত সদ্য. ডাকসুতে ভাঙচুরে আবু তৈয়বের সঙ্গে ছিলেন নিষিদ্ধ ছাত্রলীগের নেতা মামুন সদ্য. ইউপি নির্বাচনের প্রথম ধাপের ভোট ১২ নভেম্বর, নির্বাচন ৭ ধাপে সদ্য. মঙ্গলবার রাত থেকে শিল্প-কারখানায় গ্যাস-বিদ্যুৎ স্বাভাবিকের আশ্বাস প্রধানমন্ত্রীর সদ্য. নভেম্বরের মাঝামাঝি শুরু হবে স্থানীয় সরকার নির্বাচন, জানালেন ইসি মাছউদ সদ্য. ডেঙ্গুতে এক দিনে সর্বোচ্চ ৮ মৃত্যু, রেকর্ড সংক্রমণ ১৭৩৩ সদ্য. মালয়েশিয়ায় প্রবাসীদের জরুরি নির্দেশনা দিল বাংলাদেশ হাইকমিশন সদ্য. শিক্ষা, বিনিয়োগ ও প্রযুক্তি খাতে যুক্তরাজ্যের সহায়তা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির সদ্য. মাদ্রাসায় শিশু নির্যাতন রোধে পদক্ষেপ নিতে সরকারকে আইনি নোটিশ সদ্য. ঋণখেলাপি হয়ে রিহ্যাব সভাপতির পদ হারালেন আলী আফজাল সদ্য. ঢাকার ২ সিটিতে মেয়র প্রার্থী ঘোষণা করল জামায়াত সদ্য. ডাকসুতে ভাঙচুরে আবু তৈয়বের সঙ্গে ছিলেন নিষিদ্ধ ছাত্রলীগের নেতা মামুন সদ্য. ইউপি নির্বাচনের প্রথম ধাপের ভোট ১২ নভেম্বর, নির্বাচন ৭ ধাপে সদ্য. মঙ্গলবার রাত থেকে শিল্প-কারখানায় গ্যাস-বিদ্যুৎ স্বাভাবিকের আশ্বাস প্রধানমন্ত্রীর সদ্য. নভেম্বরের মাঝামাঝি শুরু হবে স্থানীয় সরকার নির্বাচন, জানালেন ইসি মাছউদ