শনিবার (২ মে) সকাল ৬টার দিকে এ ঘটনা ঘটে।
আটক ব্যক্তিরা হলেন: ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২০১৯-২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ফারহান তানভীর নাসিফ (এফ রহমান হল) এবং মাইক্রোবাস চালক রুবেল।
প্রত্যক্ষদর্শীরা জানান, সকালবেলা হঠাৎ ১০ থেকে ১২ জনের একটি দল রাজু ভাস্কর্যের পাদদেশে জড়ো হয়ে সংক্ষিপ্ত মিছিল ও ব্যানার প্রদর্শন করে। মিছিল শেষে তারা দ্রুত একটি কালো হাইএস মাইক্রোবাসে উঠে স্থান ত্যাগ করে। এ সময় ঘটনাস্থলে থাকা আরেকটি হাইএস গাড়ির চালক এবং এক শিক্ষার্থীকে আটক করে পুলিশ।
ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) রমনা বিভাগের উপ-পুলিশ কমিশনার মাসুদ আলম গণমাধ্যমকে জানান, রাজু ভাস্কর্য এলাকায় ছাত্রলীগের ঝটিকা মিছিলের সময় দুইজনকে আটক করা হয়েছে। তাদের থানায় নিয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।