যুক্তরাষ্ট্র ‘শক্তিশালী’ ইহুদি লবির চাপে ইরানে আগ্রাসন চালিয়েছে : মার্কিন গোয়েন্দা প্রধান

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:৩০
ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের চলমান যুদ্ধের প্রতিবাদ জানিয়ে মার্কিন ন্যাশনাল কাউন্টার টেরোরিজম সেন্টারের পরিচালক জো কেন্ট পদত্যাগ করেছেন। মঙ্গলবার (১৭ মার্চ) প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কাছে পাঠানো এক চিঠিতে তিনি নিজের এই সিদ্ধান্তের কথা জানান বলে জানিয়েছে আল জাজিরা।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে প্রকাশিত ওই চিঠিতে জো কেন্ট যুদ্ধের যৌক্তিকতা নিয়ে প্রশ্ন তোলেন। তিনি লেখেন, তাঁর বিবেক ইরানের বিরুদ্ধে চলমান এই যুদ্ধকে সমর্থনের অনুমতি দিচ্ছে না।

চিঠিতে তিনি ইহুদি লবির চাপের অভিযোগও তোলেন। কেন্ট দাবি করেন, ইরান যুক্তরাষ্ট্রের জন্য কোনো তাৎক্ষণিক হুমকি ছিল না। তাঁর ভাষায়, ইসরায়েল এবং যুক্তরাষ্ট্রের শক্তিশালী ‘ইসরায়েল লবি’র চাপে পড়ে এই যুদ্ধ শুরু করা হয়েছে।

মার্কিন গোয়েন্দা বিভাগের একজন শীর্ষ কর্মকর্তার এ পদত্যাগকে ট্রাম্প প্রশাসনের যুদ্ধনীতির জন্য বড় ধাক্কা হিসেবে দেখা হচ্ছে। বিশ্লেষকদের মতে, গোয়েন্দা ও সন্ত্রাসবাদবিরোধী সংস্থার প্রধানের কাছ থেকে এমন অভিযোগ ওঠায় হোয়াইট হাউস আন্তর্জাতিক অঙ্গনে বাড়তি জবাবদিহিতার মুখে পড়তে পারে।

তবে এ বিষয়ে এখন পর্যন্ত ট্রাম্প প্রশাসন বা পেন্টাগনের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানানো হয়নি।

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. জাতিসংঘ সাধারণ পরিষদে প্রধানমন্ত্রীর ভাষণ আজ সদ্য. হাইকোর্টের স্থায়ী বিচারপতি হিসেবে শপথ নিলেন সংস্কৃতিমন্ত্রীর ছেলে সদ্য. বোয়িংয়ের সঙ্গে ১১টি নতুন বিমান কেনার চুক্তি সম্পন্ন: মাহদী আমিন সদ্য. বিশ্ববাজারে কমেছে জ্বালানি তেলের দাম সদ্য. মোটরসাইকেল ও গাড়ি চালকদের পুলিশ সদর দপ্তরের জরুরি নির্দেশনা সদ্য. জাতিসংঘের নারী নেতৃত্ব প্ল্যাটফর্মে বক্তব্য দিয়েছেন জুবাইদা রহমান সদ্য. যুক্তরাষ্ট্রে পৌঁছালেন শি জিনপিং, স্বাগত জানালেন ট্রাম্প সদ্য. নিউইয়র্কে প্রধানমন্ত্রীর হোটেলের সামনে মুখোমুখি বিএনপি-আ. লীগ, পাল্টাপাল্টি স্লোগান সদ্য. ফিলিস্তিনকে ১০ কোটি ডলার সহায়তা দেওয়ার ঘোষণা কানাডার সদ্য. দুপুরের মধ্যে দেশের ১১ অঞ্চলে ঝড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টির সম্ভাবনা সদ্য. জাতিসংঘ সাধারণ পরিষদে প্রধানমন্ত্রীর ভাষণ আজ সদ্য. হাইকোর্টের স্থায়ী বিচারপতি হিসেবে শপথ নিলেন সংস্কৃতিমন্ত্রীর ছেলে সদ্য. বোয়িংয়ের সঙ্গে ১১টি নতুন বিমান কেনার চুক্তি সম্পন্ন: মাহদী আমিন সদ্য. বিশ্ববাজারে কমেছে জ্বালানি তেলের দাম সদ্য. মোটরসাইকেল ও গাড়ি চালকদের পুলিশ সদর দপ্তরের জরুরি নির্দেশনা সদ্য. জাতিসংঘের নারী নেতৃত্ব প্ল্যাটফর্মে বক্তব্য দিয়েছেন জুবাইদা রহমান সদ্য. যুক্তরাষ্ট্রে পৌঁছালেন শি জিনপিং, স্বাগত জানালেন ট্রাম্প সদ্য. নিউইয়র্কে প্রধানমন্ত্রীর হোটেলের সামনে মুখোমুখি বিএনপি-আ. লীগ, পাল্টাপাল্টি স্লোগান সদ্য. ফিলিস্তিনকে ১০ কোটি ডলার সহায়তা দেওয়ার ঘোষণা কানাডার সদ্য. দুপুরের মধ্যে দেশের ১১ অঞ্চলে ঝড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টির সম্ভাবনা