১২৫ আসনে প্রার্থী ঘোষণা করল এনসিপি

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:২৬
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে প্রথম ধাপে ১২৫ আসনে প্রার্থীর নাম ঘোষণা করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।

বুধবার (১০ ডিসেম্বর) রাজধানীর বাংলামোটরে দলটির অস্থায়ী কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে প্রার্থীদের তালিকা প্রকাশ করেন সদস্যসচিব আখতার হোসেন।

সংবাদ সম্মেলনে এনসিপির নির্বাচন পরিচালনা কমিটির প্রধান নাসীরুদ্দীন পাটওয়ারী জানান, তারা ব্যালট রেভল্যুশনে বিশ্বাসী। আসন্ন গণভোটে সকলকে ‘হ্যাঁ’ ভোট দেওয়ার আহ্বান জানান তিনি। একই সঙ্গে দলীয় প্রার্থীদের প্রতীক ‘শাপলা কলি’তে ভোট চাওয়ার নির্দেশনা দেন।

দলীয় সূত্র জানায়, দলটি এবার মনোনয়ন ফরম বিক্রি করেছে দেড় হাজারের বেশি। সেখান থেকে যাচাই–বাছাই করে প্রথম দফায় ১২৫ প্রার্থী ঘোষণা করা হয়েছে। তালিকায় রাজনৈতিক নতুন মুখ, পেশাজীবী ও নারী নেতৃত্বকে অগ্রাধিকার দেওয়া হয়েছে বলে জানান তাসনীম জারা, নির্বাচন পরিচালনা কমিটির সদস্যসচিব।

ঘোষিত প্রার্থীদের মধ্যে দলীয় আহ্বায়ক নাহিদ ইসলাম ঢাকা-১১ আসনে এবং সদস্যসচিব আখতার হোসেন রংপুর-৪ আসনে প্রতিদ্বন্দ্বিতা করবেন। ঢাকার আরও কয়েকটি আসনে প্রার্থী হয়েছেন ডা. তাসনীম জারা (ঢাকা-৯), নাসীরুদ্দীন পাটওয়ারী (ঢাকা-১৮), নাহিদা সারওয়ার নিভা (ঢাকা-১২), আকরাম হুসাইন (ঢাকা-১৩) সহ অন্যরা। বিভিন্ন জেলার আসনে প্রার্থীদের মধ্যে আছেন সারজিস আলম (পঞ্চগড়-১), হাসনাত আবদুল্লাহ (কুমিল্লা-৪), আব্দুল হান্নান মাসউদ (নোয়াখালী-৬), মো. রাশেল উল আলম (সিলেট-৪), মো. মাইমুল আহসাম খান (কক্সবাজার-১) প্রমুখ।

আখতার হোসেন জানান, আজ ঘোষিত তালিকাটি প্রাথমিক। কোনো প্রার্থীর বিরুদ্ধে অভিযোগ উঠলে তদন্ত করে প্রার্থিতা বাতিল করা হবে। শিগগিরই বাকি আসনগুলোতেও প্রার্থী ঘোষণা করবে এনসিপি।

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. একাদশে ভর্তি: প্রথম ধাপের ফল প্রকাশ সদ্য. ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৭ মৃত্যু, হাসপাতালে ১,৭৫৩ সদ্য. অক্টোবরেই রূপপুর থেকে জাতীয় গ্রিডে ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ: রুশ রাষ্ট্রদূত সদ্য. একনেকে আড়াই লাখ কোটি টাকার তিন মেট্রোরেল প্রকল্প অনুমোদন সদ্য. হাসিনাকে ফেরত না দিয়ে ভারত চক্রান্ত করছে: রিজভী সদ্য. পাঠ্যবইয়ে অন্তর্ভুক্ত হচ্ছে জিয়াউর রহমানের লেখা সদ্য. আওয়ামী লীগের মিছিল: ওসির পর এবার গুলশান জোনের ডিসি প্রত্যাহার সদ্য. আন্তর্জাতিক জলসীমায় ভারত-পাকিস্তান নৌবাহিনীর জাহাজের মাঝে সংঘর্ষ সদ্য. ৮ ঘণ্টা অবরুদ্ধ থাকার পর গোবিপ্রবি ভিসিকে উদ্ধার, পরদিন সহকারী প্রক্টরের পদত্যাগ সদ্য. হুথিদের ঠেকাতে যুক্তরাজ্যের সামরিক সহায়তা চাইল সৌদি সদ্য. একাদশে ভর্তি: প্রথম ধাপের ফল প্রকাশ সদ্য. ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৭ মৃত্যু, হাসপাতালে ১,৭৫৩ সদ্য. অক্টোবরেই রূপপুর থেকে জাতীয় গ্রিডে ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ: রুশ রাষ্ট্রদূত সদ্য. একনেকে আড়াই লাখ কোটি টাকার তিন মেট্রোরেল প্রকল্প অনুমোদন সদ্য. হাসিনাকে ফেরত না দিয়ে ভারত চক্রান্ত করছে: রিজভী সদ্য. পাঠ্যবইয়ে অন্তর্ভুক্ত হচ্ছে জিয়াউর রহমানের লেখা সদ্য. আওয়ামী লীগের মিছিল: ওসির পর এবার গুলশান জোনের ডিসি প্রত্যাহার সদ্য. আন্তর্জাতিক জলসীমায় ভারত-পাকিস্তান নৌবাহিনীর জাহাজের মাঝে সংঘর্ষ সদ্য. ৮ ঘণ্টা অবরুদ্ধ থাকার পর গোবিপ্রবি ভিসিকে উদ্ধার, পরদিন সহকারী প্রক্টরের পদত্যাগ সদ্য. হুথিদের ঠেকাতে যুক্তরাজ্যের সামরিক সহায়তা চাইল সৌদি