১৪ বছরের ছাত্রকে সন্ত্রাসবিরোধী মামলায় গ্রেপ্তার, দিতে পারেননি বার্ষিক পরীক্ষা

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:২৫
কুমিল্লার নাঙ্গলকোট উপজেলায় ‘ছাত্রলীগ কর্মী’ সন্দেহে ১৪ বছর বয়সী ইমরান হোসেন মিয়াকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। ইমরান ঢালুয়া বহুমুখী উচ্চবিদ্যালয়ের অষ্টম শ্রেণির শিক্ষার্থী (রোল-৪৮)।

মাধ্যমিক স্কুলের বার্ষিক পরীক্ষা বৃহস্পতিবার (২০ নভেম্বর) সারাদেশে শুরু হলেও ইমরান পরীক্ষা দিতে পারেননি। তার পরিবার জানান, ১১ নভেম্বর তিনি স্কুলের বেতন ও সেশন ফি বাবদ ১ হাজার ৫০০ টাকা জমা দিয়েছিলেন। এরপর ১৭ নভেম্বর রাতে নাঙ্গলকোট থানা পুলিশ তাকে গ্রেপ্তার করে। মামলাটি দায়ের করা হয়েছে বিশেষ ক্ষমতা আইন ও সন্ত্রাসবিরোধী আইনে (মামলা নং-১২/১৬৬)।

এজাহারে উল্লেখ করা হয়েছে, ইমরান নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সদস্য এবং মানবতাবিরোধী অপরাধে মৃত্যুদণ্ডপ্রাপ্ত শেখ হাসিনার রায়ের প্রতিবাদে ঢালুয়া এলাকায় ঝটিকা মিছিলে অংশ নিয়েছেন। এছাড়া সরকারবিরোধী স্লোগান, সড়কে প্রতিবন্ধকতা সৃষ্টি ও ককটেল বিস্ফোরণের মতো নাশকতামূলক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগ আনা হয়েছে।

ইমরানের বাবা ইসহাক মিয়া দাবি করেন, তার ছেলে নিতান্তই শিশু এবং কোনো রাজনৈতিক সংগঠনের সঙ্গে সম্পৃক্ত নয়। তিনি কান্নাজড়িত কণ্ঠে বলেন, “পরীক্ষার ঠিক আগে এমন মিথ্যা মামলায় তাকে ফাঁসানো হয়েছে। আজ আমার ছেলে কারাগারে, স্কুলে নয়।”

আইনজীবীরা জানিয়েছেন, শিশু আইন ২০১৩ অনুযায়ী ১৮ বছরের নিচে সবাই শিশু হিসেবে গণ্য, এবং এ ধরনের গ্রেপ্তার ও আদালতে প্রেরণে বিশেষ সুরক্ষা প্রযোজ্য। তবে ইমরানকে সাধারণ বন্দির মতো আদালতে পাঠানো হয়েছে, যা আইনের লঙ্ঘন।

নাঙ্গলকোট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একে ফজলুল হক জানান, ছেলেটিকে শুনিদিষ্ট তথ্যের ভিত্তিতে গ্রেপ্তার করা হয়েছে। যদিও তার পরীক্ষার্থী হওয়া বিষয়টি পুলিশের জানা ছিল না। তিনি জানান, একই ঘটনায় আরও পাঁচজনকে গ্রেপ্তার করা হয়েছে, এবং তাদের তথ্য অনুযায়ী ইমরান ঝটিকা মিছিলে অংশ নেয় বলে নিশ্চিত হওয়া গেছে।

স্থানীয়রা প্রশ্ন তুলেছেন, “অষ্টম শ্রেণির ছাত্র কীভাবে নাশকতার মতো গুরুতর অভিযোগে জড়িত হতে পারে?” তারা তদন্ত সাপেক্ষে তার মুক্তি এবং বার্ষিক পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ নিশ্চিত করার দাবি জানিয়েছেন।

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. সেনাপ্রধানকে পাশে বসিয়ে বিশেষ সামরিক যান চালিয়ে মহড়া পরিদর্শনে প্রধানমন্ত্রী সদ্য. হাসিনা দেশে ফিরলে সঙ্গে সঙ্গে গ্রেপ্তার: শামা ওবায়েদ সদ্য. ১৬ ডিসেম্বর পর্যন্ত বন্ধ থাকছে বিমানের রিয়াদ ফ্লাইট সদ্য. ১৬ ডিসেম্বর বাংলাদেশ বিমানে দেশে ফিরতে চান শেখ হাসিনা সদ্য. স্বর্ণদ্বীপে আজ সামরিক মহড়া পরিদর্শন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান সদ্য. শেখ হাসিনার ১৬ ডিসেম্বর দেশে ফেরার ইচ্ছা আর বাস্তবতা এক নয়: পররাষ্ট্র প্রতিমন্ত্রী সদ্য. পিরোজপুরে মোটরসাইকেল-ট্রলির মুখোমুখি সংঘর্ষে তিন যুবক নিহত, আহত ২ সদ্য. ইউরেনিয়ামের অষ্টম চালান এখন রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে সদ্য. আজ দুপুরে অনুষ্ঠিত হবে নিম্নতম মজুরি বোর্ডের ৪র্থ সভা সদ্য. আজ ঢাকার দুই এলাকায় ৯ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে সদ্য. সেনাপ্রধানকে পাশে বসিয়ে বিশেষ সামরিক যান চালিয়ে মহড়া পরিদর্শনে প্রধানমন্ত্রী সদ্য. হাসিনা দেশে ফিরলে সঙ্গে সঙ্গে গ্রেপ্তার: শামা ওবায়েদ সদ্য. ১৬ ডিসেম্বর পর্যন্ত বন্ধ থাকছে বিমানের রিয়াদ ফ্লাইট সদ্য. ১৬ ডিসেম্বর বাংলাদেশ বিমানে দেশে ফিরতে চান শেখ হাসিনা সদ্য. স্বর্ণদ্বীপে আজ সামরিক মহড়া পরিদর্শন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান সদ্য. শেখ হাসিনার ১৬ ডিসেম্বর দেশে ফেরার ইচ্ছা আর বাস্তবতা এক নয়: পররাষ্ট্র প্রতিমন্ত্রী সদ্য. পিরোজপুরে মোটরসাইকেল-ট্রলির মুখোমুখি সংঘর্ষে তিন যুবক নিহত, আহত ২ সদ্য. ইউরেনিয়ামের অষ্টম চালান এখন রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে সদ্য. আজ দুপুরে অনুষ্ঠিত হবে নিম্নতম মজুরি বোর্ডের ৪র্থ সভা সদ্য. আজ ঢাকার দুই এলাকায় ৯ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে