সুনামগঞ্জের তরুণীকে বিয়ে করলেন চীনের যুবক

ম
মো : রুহুল আমিন (সুনামগঞ্জ প্রতিনিধি)
২৪ নভেম্বর, ২০২৬ ১৭:৩৭:৩৬
ছবি: সদ্য সংবাদ

সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলার এক তরুণীর সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছেন চীনের এক যুবক। দুই ভিন্ন দেশের নাগরিকের এ বিয়ের খবর প্রকাশ্যে আসার পর স্থানীয়দের মধ্যে কৌতূহল তৈরি হয়েছে।

নববধূ কুশবু বেগম উপজেলার পাইকুরাটি ইউনিয়নের বৌলাম গ্রামের বাসিন্দা। তিনি ওই গ্রামের মৃত হালিশ মিয়া ও হেনা আক্তারের মেয়ে। তাঁর স্বামীর নাম জাংলং। তিনি চীনের আনহুই প্রদেশের সুসং কাউন্টির পুলিয়াং টাউনের বাসিন্দা ঝং ইউং গেল ও হি ইউ ইয়িংয়ের ছেলে।

পারিবারিক সূত্রে জানা গেছে, গত রোববার (২২ নভেম্বর) রাজধানী ঢাকায় তাঁদের বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়। পরদিন সোমবার রাতে বিষয়টি এলাকায় ছড়িয়ে পড়লে গ্রামজুড়ে আলোচনা শুরু হয়।

মঙ্গলবার (২৪ নভেম্বর) দুপুরে বিয়ের বিষয়টি নিশ্চিত করেন পাইকুরাটি ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য শফিকুল ইসলাম। স্থানীয় এক তরুণীর সঙ্গে চীনা নাগরিকের বিয়ের খবর ছড়িয়ে পড়ায় বিষয়টি নিয়ে এলাকাবাসীর মধ্যে আগ্রহ ও কৌতূহল দেখা দিয়েছে।

সদ্য সংবাদ/এজে

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. হাসিনা দেশে ফিরলে সঙ্গে সঙ্গে গ্রেপ্তার: শামা ওবায়েদ সদ্য. ১৬ ডিসেম্বর পর্যন্ত বন্ধ থাকছে বিমানের রিয়াদ ফ্লাইট সদ্য. ১৬ ডিসেম্বর বাংলাদেশ বিমানে দেশে ফিরতে চান শেখ হাসিনা সদ্য. স্বর্ণদ্বীপে আজ সামরিক মহড়া পরিদর্শন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান সদ্য. শেখ হাসিনার ১৬ ডিসেম্বর দেশে ফেরার ইচ্ছা আর বাস্তবতা এক নয়: পররাষ্ট্র প্রতিমন্ত্রী সদ্য. পিরোজপুরে মোটরসাইকেল-ট্রলির মুখোমুখি সংঘর্ষে তিন যুবক নিহত, আহত ২ সদ্য. ইউরেনিয়ামের অষ্টম চালান এখন রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে সদ্য. আজ দুপুরে অনুষ্ঠিত হবে নিম্নতম মজুরি বোর্ডের ৪র্থ সভা সদ্য. আজ ঢাকার দুই এলাকায় ৯ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে সদ্য. মিরপুরে বাসে আগুন, চালক-হেলপারকে হেফাজতে নিয়েছে পুলিশ সদ্য. হাসিনা দেশে ফিরলে সঙ্গে সঙ্গে গ্রেপ্তার: শামা ওবায়েদ সদ্য. ১৬ ডিসেম্বর পর্যন্ত বন্ধ থাকছে বিমানের রিয়াদ ফ্লাইট সদ্য. ১৬ ডিসেম্বর বাংলাদেশ বিমানে দেশে ফিরতে চান শেখ হাসিনা সদ্য. স্বর্ণদ্বীপে আজ সামরিক মহড়া পরিদর্শন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান সদ্য. শেখ হাসিনার ১৬ ডিসেম্বর দেশে ফেরার ইচ্ছা আর বাস্তবতা এক নয়: পররাষ্ট্র প্রতিমন্ত্রী সদ্য. পিরোজপুরে মোটরসাইকেল-ট্রলির মুখোমুখি সংঘর্ষে তিন যুবক নিহত, আহত ২ সদ্য. ইউরেনিয়ামের অষ্টম চালান এখন রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে সদ্য. আজ দুপুরে অনুষ্ঠিত হবে নিম্নতম মজুরি বোর্ডের ৪র্থ সভা সদ্য. আজ ঢাকার দুই এলাকায় ৯ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে সদ্য. মিরপুরে বাসে আগুন, চালক-হেলপারকে হেফাজতে নিয়েছে পুলিশ