২০ এপ্রিল পর্যন্ত হামের টিকা দেয়া হয়েছে ২৬.৫ লাখ শিশুকে

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:৩১
৫ এপ্রিল থেকে ২০ এপ্রিল পর্যন্ত দেশে মোট ২৬ লাখ ৫০ হাজার ৩৯ জন শিশুকে হামের টিকা প্রদান করা হয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচারবিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান।

মঙ্গলবার (২১ এপ্রিল) সচিবালয়ে এক প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান তিনি।

ডা. জাহেদ উর রহমান বলেন, 'সরকারের লক্ষ্য রয়েছে ১ কোটি ৮০ লাখ শিশুকে এই টিকার আওতায় আনা। সে অনুযায়ী টিকাদান কার্যক্রম চলমান রয়েছে।'

এ সময় খাল খনন কর্মসূচির অগ্রগতির তথ্য তুলে ধরে তিনি বলেন, 'কর্মসূচির আওতাভুক্ত খালের মোট দৈর্ঘ্য ১ হাজার ২৬০ কিলোমিটার। এর মধ্যে ইতোমধ্যে ৫৬১ কিলোমিটার খনন সম্পন্ন হয়েছে, যা মোট অগ্রগতির ৪৪ দশমিক ৫৫ শতাংশ।'

বৈশাখী উৎসব প্রসঙ্গে তিনি বলেন, 'এবারের পহেলা বৈশাখ ঘিরে নানা শঙ্কা থাকলেও শেষ পর্যন্ত উৎসবটি ছিল স্বতঃস্ফূর্ত ও বর্ণাঢ্য। বাংলাদেশ শিল্পকলা একাডেমি পাঁচ দিনব্যাপী বৈশাখী উৎসবের আয়োজন করে, যা ব্যাপক সাড়া ফেলে।'

তিনি আরও জানান, ভবিষ্যতে বৈশাখ উদযাপনকে আরও পরিকল্পিতভাবে আয়োজনের নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী। শুধু কয়েক দিনের মধ্যে সীমাবদ্ধ না রেখে পুরো মাসজুড়ে নানা কর্মসূচি গ্রহণের পরিকল্পনা রয়েছে।

ডা. জাহেদ বলেন, 'প্রতিবেশী কয়েকটি দেশ—মিয়ানমার, কম্বোডিয়া, ভিয়েতনাম এবং ভারতের কিছু অঞ্চলেও একই সময়ে নববর্ষ উদযাপিত হয়। এ প্রেক্ষাপটে আগামী বছর আঞ্চলিকভাবে সম্মিলিত নববর্ষ উদযাপনের সম্ভাবনা খতিয়ে দেখা হবে।'

তিনি জানান, এ উদ্যোগ বাস্তবায়নে সংশ্লিষ্ট দেশগুলোর সঙ্গে যোগাযোগ করা হবে। সাংস্কৃতিক প্রতিনিধিদের পারস্পরিক বিনিময়ের মাধ্যমে একটি আঞ্চলিক সাংস্কৃতিক উদ্যোগ গড়ে তোলার পরিকল্পনা রয়েছে।

উপদেষ্টা বলেন, 'ইরানি বা পারসিক নববর্ষ ‘নওরোজ’ যেমন বহু দেশে সম্মিলিতভাবে উদযাপিত হয়, তেমনি একটি উদ্যোগ গ্রহণ করা যেতে পারে। এর মাধ্যমে সাংস্কৃতিক কূটনীতি জোরদার হওয়ার পাশাপাশি জাতীয় ঐক্যও সুদৃঢ় হবে।'

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. তারেক রহমানের সঙ্গে পাকিস্তানের প্রধানমন্ত্রীর বৈঠক সদ্য. সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধির হুমকি মোকাবিলায় সংকল্প আরও দৃঢ় হোক: বিশ্বনেতাদের তারেক রহমান সদ্য. জাতিসংঘে খলিলুর রহমানের কার্যালয়ে লিগ্যাল অফিসার জাইমা রহমান সদ্য. আইনশৃঙ্খলা নিয়ে সরকারের বক্তব্যে বাস্তবতার মিল নেই: বিরোধীদলীয় নেতা সদ্য. আজ জাতিসংঘ সাধারণ পরিষদে বাংলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী সদ্য. ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্রের সমঝোতায় ফেরাকে সমর্থন শি জিনপিংয়ের সদ্য. মার্কিন রণতরি আব্রাহাম লিংকনে ৮ সেনার আত্মহত্যার চেষ্টার কথা স্বীকার যুক্তরাষ্ট্রের সদ্য. সাবেক ওসি রাকিবুলের পাঁচ দিনের রিমান্ড সদ্য. বিমানবন্দরে বিপাকে পড়লে একা নন, পাশে পাবেন ৪ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট সদ্য. ফের ৪ দিনের রিমান্ডে এমপি গাজী নজরুল ইসলাম সদ্য. তারেক রহমানের সঙ্গে পাকিস্তানের প্রধানমন্ত্রীর বৈঠক সদ্য. সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধির হুমকি মোকাবিলায় সংকল্প আরও দৃঢ় হোক: বিশ্বনেতাদের তারেক রহমান সদ্য. জাতিসংঘে খলিলুর রহমানের কার্যালয়ে লিগ্যাল অফিসার জাইমা রহমান সদ্য. আইনশৃঙ্খলা নিয়ে সরকারের বক্তব্যে বাস্তবতার মিল নেই: বিরোধীদলীয় নেতা সদ্য. আজ জাতিসংঘ সাধারণ পরিষদে বাংলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী সদ্য. ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্রের সমঝোতায় ফেরাকে সমর্থন শি জিনপিংয়ের সদ্য. মার্কিন রণতরি আব্রাহাম লিংকনে ৮ সেনার আত্মহত্যার চেষ্টার কথা স্বীকার যুক্তরাষ্ট্রের সদ্য. সাবেক ওসি রাকিবুলের পাঁচ দিনের রিমান্ড সদ্য. বিমানবন্দরে বিপাকে পড়লে একা নন, পাশে পাবেন ৪ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট সদ্য. ফের ৪ দিনের রিমান্ডে এমপি গাজী নজরুল ইসলাম