৩১ দফা বাস্তবায়নের মধ্য দিয়ে বাংলাদেশকে একটি স্বনির্ভর রাষ্ট্রে পরিণত করা হবে:আকরাম উল হাসান

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:২৫

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)’র সদস্য নবায়ন ও প্রাথমিক অন্তর্ভুক্তি কার্যক্রম নিয়ে কেন্দ্রীয় মনিটরিং কমিটির সাথে নারায়ণগঞ্জ মহানগর বিএনপির আওতাধীন ১৭টি ওয়ার্ড, সাতটি ইউনিয়ন, দুটি থানা ও একটি উপজেলার নেতৃবৃন্দদের অংশগ্রহণে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (২০ জুলাই) বিকেল ৪টায় নারায়ণগঞ্জ শহরের মিশনপাড়া হোসিয়ারি সমিতির কমিউনিটি সেন্টারের নিচতলায় এই সভা অনুষ্ঠিত হয়।

সভায় প্রধান অতিথির বক্তব্যে বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য আকরাম উল হাসান বলেন, “দলের লক্ষ্যমাত্রা হচ্ছে এক কোটি নতুন সদস্য সংগ্রহ। আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ঘোষিত ৩১ দফা বাস্তবায়নের মধ্য দিয়ে বাংলাদেশকে একটি স্বনির্ভর রাষ্ট্রে পরিণত করা হবে। তাই সদস্য সংগ্রহের এই কর্মসূচিকে সবাইকে গুরুত্ব দিয়ে বাস্তবায়ন করতে হবে।”

তিনি আরও বলেন, “নবায়ন ও অন্তর্ভুক্তির ক্ষেত্রে বিশেষ সতর্কতা অবলম্বন করতে হবে যেন কোনো বিতর্কিত ব্যক্তি বিএনপির সদস্য না হতে পারে। যারা দীর্ঘ ১৬ বছর ধরে রাজপথে আন্দোলনে সক্রিয় ছিলেন, ত্যাগী ও পরীক্ষিত, সেই নেতাকর্মী এবং সমাজে সৎ ও গ্রহণযোগ্য ব্যক্তিদেরই সদস্য করা হবে।”

সভায় সভাপতিত্ব করেন নারায়ণগঞ্জ মহানগর বিএনপির আহ্বায়ক এড. সাখাওয়াত হোসেন খান এবং সঞ্চালনা করেন সদস্য সচিব এড. আবু আল ইউসুফ খান টিপু।

প্রধান বক্তা ছিলেন বিএনপির কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সাবেক যুগ্ম সম্পাদক সাঈদ উদ্দিন আহমেদ সুমন।

এছাড়াও মতবিনিময় সভায় আরও উপস্থিত ছিলেন: নারায়ণগঞ্জ মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক ফতেহ মোহাম্মদ রেজা রিপন, আহ্বায়ক কমিটির সদস্য এড. রফিক আহমেদ, ডা. মজিবুর রহমান, মাসুদ রানা, এড. এইচ এম আনোয়ার প্রধান, মাহবুব উল্লাহ তপন, হাবিবুর রহমান মিঠু, বরকত উল্লাহ, ফারুক হোসেন, বন্দর থানা বিএনপির সভাপতি শাহেনশাহ আহমেদ, সাধারণ সম্পাদক নাজমুল হক রানা, বন্দর উপজেলা বিএনপির সভাপতি মাজহারুল ইসলাম হিরণ, সাধারণ সম্পাদক হারুন উর রশিদ লিটনসহ আওতাধীন ইউনিয়ন ও ওয়ার্ড বিএনপির বিপুল সংখ্যক নেতৃবৃন্দ।

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. প্রধানমন্ত্রীর সভাপতিত্বে শুরু একনেক সভা, আলোচনায় ১৬ মেগা প্রকল্প সদ্য. পাঠ্যবইয়ে অন্তর্ভুক্ত হচ্ছে জিয়াউর রহমানের লেখা সদ্য. মক্কায় ড্রোন ছুড়ল হুথিরা, সৌদির প্রতিরোধে ধ্বংস সদ্য. সর্বজনীন পেনশন ব্যবস্থায় আসছে বড় পরিবর্তন, মিলবে ঋণ-স্বাস্থ্যবিমা সদ্য. প্রধানমন্ত্রী তারেক রহমানকে একটি নয়, দুটি আমন্ত্রণ জানানো হয়েছে: নয়াদিল্লি সদ্য. গণতন্ত্র রক্ষাই এখন সবচেয়ে বড় দায়িত্ব: রাষ্ট্রপতি সদ্য. মানবতাবিরোধী অপরাধে নাছিম-আরাফাত-পরশসহ ৭ শীর্ষ নেতার মৃত্যুদণ্ড সদ্য. ঢাবির এক হলের পাশে ককটেল বিস্ফোরণ সদ্য. ডিজিএফআইয়ের সাবেক ডিজি ও তার স্ত্রী-শ্যালকের কোটি টাকার অবৈধ সম্পদের সন্ধান সদ্য. হুতি হামলায় বড় ধাক্কা, ইউরোপে তেল সরবরাহ স্থগিত করল সৌদি আরামকো সদ্য. প্রধানমন্ত্রীর সভাপতিত্বে শুরু একনেক সভা, আলোচনায় ১৬ মেগা প্রকল্প সদ্য. পাঠ্যবইয়ে অন্তর্ভুক্ত হচ্ছে জিয়াউর রহমানের লেখা সদ্য. মক্কায় ড্রোন ছুড়ল হুথিরা, সৌদির প্রতিরোধে ধ্বংস সদ্য. সর্বজনীন পেনশন ব্যবস্থায় আসছে বড় পরিবর্তন, মিলবে ঋণ-স্বাস্থ্যবিমা সদ্য. প্রধানমন্ত্রী তারেক রহমানকে একটি নয়, দুটি আমন্ত্রণ জানানো হয়েছে: নয়াদিল্লি সদ্য. গণতন্ত্র রক্ষাই এখন সবচেয়ে বড় দায়িত্ব: রাষ্ট্রপতি সদ্য. মানবতাবিরোধী অপরাধে নাছিম-আরাফাত-পরশসহ ৭ শীর্ষ নেতার মৃত্যুদণ্ড সদ্য. ঢাবির এক হলের পাশে ককটেল বিস্ফোরণ সদ্য. ডিজিএফআইয়ের সাবেক ডিজি ও তার স্ত্রী-শ্যালকের কোটি টাকার অবৈধ সম্পদের সন্ধান সদ্য. হুতি হামলায় বড় ধাক্কা, ইউরোপে তেল সরবরাহ স্থগিত করল সৌদি আরামকো