৯ হাজার ধর্মীয় শিক্ষক নিয়োগের পরিকল্পনা সরকারের

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:৩০
শিক্ষার্থীদের নৈতিক শিক্ষার মানোন্নয়ন এবং চারিত্রিক অবক্ষয় রোধে সারাদেশে ৯ হাজার ধর্মীয় শিক্ষক নিয়োগের উদ্যোগ গ্রহণ করেছে সরকার।

রোববার (১৫ মার্চ) জাতীয় সংসদের প্রশ্নোত্তর পর্বে শিক্ষামন্ত্রী আ ন ম এহসানুল হক মিলন জানান, এই নিয়োগ কেবল একটি ধর্মের জন্য নয়, বরং দেশের সব ধর্মের শিক্ষার্থীদের জন্য প্রযোজ্য হবে।

শিক্ষামন্ত্রী বলেন, 'বর্তমান সময়ে নৈতিক শিক্ষা অত্যন্ত জরুরি। শিক্ষাক্ষেত্রে শৃঙ্খলা ফেরাতে ইংলিশ মিডিয়াম স্কুলগুলোকেও সুনির্দিষ্ট নিয়মের আওতায় আনার জন্য ইতিমধ্যে একটি শক্তিশালী কমিটি গঠন করা হয়েছে।'

সংসদ সদস্য এস এম জাহাঙ্গীর হোসেনের লিখিত প্রশ্নের জবাবে তিনি জানান, বর্তমানে দেশে ৫৭টি পাবলিক বিশ্ববিদ্যালয় শিক্ষা কার্যক্রম পরিচালনা করছে। সরকার নতুন বিশ্ববিদ্যালয় স্থাপনের চেয়ে বিদ্যমান বিশ্ববিদ্যালয়গুলোর শিক্ষার মানোন্নয়নকে বেশি গুরুত্ব দিচ্ছে। তবে ভবিষ্যতে দেশের বিভিন্ন অঞ্চলে উচ্চশিক্ষার প্রয়োজন বিবেচনা করে নতুন পাবলিক বিশ্ববিদ্যালয় স্থাপনের সিদ্ধান্ত নেওয়া হবে।

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর এমপিওভুক্তি প্রসঙ্গে মন্ত্রী আশাব্যঞ্জক বার্তা দিয়েছেন। তিনি জানান, সরকার দ্রুত নতুন করে এমপিওভুক্তির আবেদন আহ্বান করবে এবং পূর্বে জমা থাকা আবেদনগুলো পুনরায় যাচাই-বাছাই করা হবে।

ত্রয়োদশ জাতীয় সংসদের এই অধিবেশন চলবে ৩০ এপ্রিল পর্যন্ত। রাষ্ট্রপতির ভাষণের ওপর সব মিলিয়ে মোট ৫০ ঘণ্টা আলোচনা করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সংসদ কার্যক্রম প্রতিদিন বিকেল ৩টায় শুরু হবে, সরকারি ছুটির দিন ব্যতীত।

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. বিশ্বমঞ্চে দেশের জনগণের অধিকার ও উন্নয়নের বার্তা দেবেন প্রধানমন্ত্রী সদ্য. কয়েক দফা কমার পর বিশ্ববাজারে আবার বাড়ল তেলের দাম সদ্য. যুদ্ধের ক্ষত নিয়েই স্কুলে গাজার শিশুরা, তাঁবুর নিচে চলছে ক্লাস সদ্য. বিশ্বজুড়ে ইরানি এয়ারলাইনসের কার্যক্রম বন্ধের হুঁশিয়ারি যুক্তরাষ্ট্রের সদ্য. সুবিধাজনক সময়ে ট্রাম্পের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক হবে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী সদ্য. খালেদা জিয়ার ছবি পোড়ানোর মামলায় কারাগারে আ.লীগ নেতা সদ্য. নিউইয়র্কে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান সদ্য. পাকিস্তানের প্রধানমন্ত্রীর সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করবেন তারেক রহমান সদ্য. দূরপাল্লায় ২০ পয়সা ও শহরে ১৮ পয়সা কি.মি বাসভাড়া বাড়ানোর প্রস্তাব সদ্য. জাতিসংঘে ভাষণ, ‘আমাদের’ বিরাট পদোন্নতি বলে উচ্ছ্বসিত ড. ইউনূস সদ্য. বিশ্বমঞ্চে দেশের জনগণের অধিকার ও উন্নয়নের বার্তা দেবেন প্রধানমন্ত্রী সদ্য. কয়েক দফা কমার পর বিশ্ববাজারে আবার বাড়ল তেলের দাম সদ্য. যুদ্ধের ক্ষত নিয়েই স্কুলে গাজার শিশুরা, তাঁবুর নিচে চলছে ক্লাস সদ্য. বিশ্বজুড়ে ইরানি এয়ারলাইনসের কার্যক্রম বন্ধের হুঁশিয়ারি যুক্তরাষ্ট্রের সদ্য. সুবিধাজনক সময়ে ট্রাম্পের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক হবে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী সদ্য. খালেদা জিয়ার ছবি পোড়ানোর মামলায় কারাগারে আ.লীগ নেতা সদ্য. নিউইয়র্কে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান সদ্য. পাকিস্তানের প্রধানমন্ত্রীর সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করবেন তারেক রহমান সদ্য. দূরপাল্লায় ২০ পয়সা ও শহরে ১৮ পয়সা কি.মি বাসভাড়া বাড়ানোর প্রস্তাব সদ্য. জাতিসংঘে ভাষণ, ‘আমাদের’ বিরাট পদোন্নতি বলে উচ্ছ্বসিত ড. ইউনূস