আড়াইহাজারে এক রাতে ৬ বাড়িতে ডাকাতি

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:২৫

নারায়ণগঞ্জের আড়াইহাজার এক রাতে পৃথক ৬ টি বাড়িতে ডাকাতির ঘটনা ঘটেছে। সশস্ত্র ডাকাত দল বাড়ির লোকদের অস্ত্রের মুখে জিম্মি করে নগদ টাকা ও স্বর্ণালঙ্কার লুটে নিয়েছে।

বুধবার (২৩ জুলাই) রাতে আড়াইহাজার পৌরসভার দীঘলদি গ্রামে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, রাত ৩টার দিকে ৭ থেকে ৮ জনের মুখোশধারী ডাকাত দল প্রথমে আখতার হোসেন ঢালী ঘরের দরজা ভেঙে ভেতরে প্রবেশ করে। এ সময় ডাকাতেরা অস্ত্রের মুখে বাড়ির লোকদের জিম্মি করে নগদ ১ লাখ ৫০ হাজার টাকা, দেড় ভরি স্বর্ণালঙ্কার, ২ টি ল্যাপটপ, মোবাইলফোন ও মূল্যবান মালামাল লুট করে।

অপরদিকে, রাত ৪টার দিকে একই গ্রামের আব্দুস সাত্তার ভূঁইয়ার বাড়িতে হামলা চালিয়ে নগদ ২০ হাজার টাকা ও ২ ভরি স্বরণালঙ্কার ও একটি মোবাইল ফোনসহ মূল্যবান মালামাল লুটে নেয়।

এরপর জামান ডাক্তারের ভাড়াটিয়ার বাড়ি থেকে ৪ ভরি স্বর্ণ ও ১০ হাজার টাকা, সজল ভূইয়ার বাড়ি থেকে নগদ টাকাসহ এক ভরি স্বর্ণ ও নরিংদীর দুইটি বাড়িতে একইভাবে নগদ টাকা সহ স্বর্ণালংকার লুট করে নিয়ে যায়।

ডাকার দলের প্রত্যেকের বয়স ছিল ২২ থেকে ২৮ বছরের মধ্যে। ‌ ডাকাতির সময় তাদের মুখে কালো কাপড় বাঁধা ছিল।

আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার নাছির উদ্দিন জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। তবে এসব ঘটনায় কেউ মামলা করেননি।

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. জিজ্ঞাসাবাদের জন্য ডিবিতে হেফাজতে ক্যান্টনমেন্ট থানার সাবেক ওসি রাকিব সদ্য. সারাদেশে একযোগে ৯৯ বিচারককে বদলি সদ্য. শেখ হাসিনার প্রত্যর্পণে সরকার কি উদ্যোগ নিয়েছে- জানতে চাইল সংসদীয় কমিটি সদ্য. আগামী মাস থেকে বাংলা কিউআরে সঙ্গে সঙ্গেই টাকা পাবেন বিক্রেতা সদ্য. বজ্রপাতে তিন জেলায় ৪ জনের মৃত্যু সদ্য. ডেঙ্গুতে আরও ৫ মৃত্যু, আক্রান্ত ৫৮ হাজার সদ্য. আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় বিজয়ী হাফেজদের সংবর্ধনা দিলেন প্রধানমন্ত্রী সদ্য. বেনামি গণমাধ্যমের ফটোকার্ডে দেশ অস্থিতিশীলের চেষ্টা হলে ব্যবস্থা নেবে সরকার: আইনমন্ত্রী সদ্য. মক্কা চুক্তির পরপরই সৌদিতে হুতিদের হামলা, কঠিন পরীক্ষায় পাকিস্তান-তুরস্ক সদ্য. আসিফ মাহমুদ ও তার স্ত্রীর তথ্য ও নথি চেয়ে বিএফআইইউকে দুদকের চিঠি সদ্য. জিজ্ঞাসাবাদের জন্য ডিবিতে হেফাজতে ক্যান্টনমেন্ট থানার সাবেক ওসি রাকিব সদ্য. সারাদেশে একযোগে ৯৯ বিচারককে বদলি সদ্য. শেখ হাসিনার প্রত্যর্পণে সরকার কি উদ্যোগ নিয়েছে- জানতে চাইল সংসদীয় কমিটি সদ্য. আগামী মাস থেকে বাংলা কিউআরে সঙ্গে সঙ্গেই টাকা পাবেন বিক্রেতা সদ্য. বজ্রপাতে তিন জেলায় ৪ জনের মৃত্যু সদ্য. ডেঙ্গুতে আরও ৫ মৃত্যু, আক্রান্ত ৫৮ হাজার সদ্য. আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় বিজয়ী হাফেজদের সংবর্ধনা দিলেন প্রধানমন্ত্রী সদ্য. বেনামি গণমাধ্যমের ফটোকার্ডে দেশ অস্থিতিশীলের চেষ্টা হলে ব্যবস্থা নেবে সরকার: আইনমন্ত্রী সদ্য. মক্কা চুক্তির পরপরই সৌদিতে হুতিদের হামলা, কঠিন পরীক্ষায় পাকিস্তান-তুরস্ক সদ্য. আসিফ মাহমুদ ও তার স্ত্রীর তথ্য ও নথি চেয়ে বিএফআইইউকে দুদকের চিঠি