আদালতের নির্দেশ পেলে ভোট পুনর্গণনার সিদ্ধান্ত নেওয়া হবে: ইসি আনোয়ারুল

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:২৯
আদালতের নির্দেশ পেলে ভোট পুনর্গণনার সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার আনোয়ারুল ইসলাম সরকার।

রোববার (১৫ ফেব্রুয়ারি) নিজ দপ্তরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

তিনি জানান, সংবিধানের ১৪৮ অনুচ্ছেদ অনুযায়ী ভোট গ্রহণের ফলাফল ঘোষণার পর তিন দিনের মধ্যে স্পিকার ও ডেপুটি স্পিকার শপথ না পড়ালে, চতুর্থ দিন থেকে পরবর্তী তিন দিনের মধ্যে প্রধান নির্বাচন কমিশনার শপথ পাঠ করাবেন। তবে কবে ও কখন এই শপথ অনুষ্ঠিত হবে, সে বিষয়ে এখনো আনুষ্ঠানিকভাবে কিছু জানা যায়নি। সংসদ সচিবালয় থেকে নির্বাচন কমিশনে এ বিষয়ে কোনো সরকারি চিঠিপত্র আসেনি বলেও জানান তিনি।

নির্বাচন কমিশনার বলেন, “১১ দলীয় জোটের পক্ষ থেকে যারা এসেছেন, তাদের বক্তব্য আমরা শুনেছি। তারা কিছু সমস্যার কথা তুলে ধরেছেন। তড়িঘড়ি করে ফলাফল প্রকাশের কোনো প্রশ্নই আসে না। নিয়ম অনুযায়ী আমরা চেষ্টা করেছি আরও স্মার্টভাবে কীভাবে জনগণের কাছে বিশ্বাসযোগ্যতা অর্জন করা যায়।”

তিনি আরও বলেন, গেজেট প্রকাশের সময় আরও আগেভাগে নির্ধারণ করা গেলে ভালো হতো। তবে মাঠপর্যায়ে নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তারা অত্যন্ত দক্ষতার সঙ্গে ফলাফল প্রস্তুতের কাজ সম্পন্ন করেছেন।

আনোয়ারুল ইসলাম সরকার বলেন, ১১ দলীয় জোটের দাবিগুলোর বিচার–বিশ্লেষণ প্রয়োজন। আইন অনুযায়ী নির্বাচন সংক্রান্ত কোনো অভিযোগ থাকলে হাইকোর্টে যাওয়ার সুযোগ রয়েছে এবং সেখান থেকেই চূড়ান্ত সিদ্ধান্ত আসবে।

একজন নির্বাচন কমিশনার হিসেবে তিনি একটি ভালো নির্বাচনের ব্যাপারে আশাবাদী ছিলেন উল্লেখ করে বলেন, “আল্লাহ সরাসরি আমাদের সহায়তা করেছেন বলেই একটি গ্রহণযোগ্য নির্বাচন সম্ভব হয়েছে।”

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. বিশ্বমঞ্চে দেশের জনগণের অধিকার ও উন্নয়নের বার্তা দেবেন প্রধানমন্ত্রী সদ্য. কয়েক দফা কমার পর বিশ্ববাজারে আবার বাড়ল তেলের দাম সদ্য. যুদ্ধের ক্ষত নিয়েই স্কুলে গাজার শিশুরা, তাঁবুর নিচে চলছে ক্লাস সদ্য. বিশ্বজুড়ে ইরানি এয়ারলাইনসের কার্যক্রম বন্ধের হুঁশিয়ারি যুক্তরাষ্ট্রের সদ্য. সুবিধাজনক সময়ে ট্রাম্পের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক হবে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী সদ্য. খালেদা জিয়ার ছবি পোড়ানোর মামলায় কারাগারে আ.লীগ নেতা সদ্য. নিউইয়র্কে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান সদ্য. পাকিস্তানের প্রধানমন্ত্রীর সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করবেন তারেক রহমান সদ্য. দূরপাল্লায় ২০ পয়সা ও শহরে ১৮ পয়সা কি.মি বাসভাড়া বাড়ানোর প্রস্তাব সদ্য. জাতিসংঘে ভাষণ, ‘আমাদের’ বিরাট পদোন্নতি বলে উচ্ছ্বসিত ড. ইউনূস সদ্য. বিশ্বমঞ্চে দেশের জনগণের অধিকার ও উন্নয়নের বার্তা দেবেন প্রধানমন্ত্রী সদ্য. কয়েক দফা কমার পর বিশ্ববাজারে আবার বাড়ল তেলের দাম সদ্য. যুদ্ধের ক্ষত নিয়েই স্কুলে গাজার শিশুরা, তাঁবুর নিচে চলছে ক্লাস সদ্য. বিশ্বজুড়ে ইরানি এয়ারলাইনসের কার্যক্রম বন্ধের হুঁশিয়ারি যুক্তরাষ্ট্রের সদ্য. সুবিধাজনক সময়ে ট্রাম্পের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক হবে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী সদ্য. খালেদা জিয়ার ছবি পোড়ানোর মামলায় কারাগারে আ.লীগ নেতা সদ্য. নিউইয়র্কে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান সদ্য. পাকিস্তানের প্রধানমন্ত্রীর সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করবেন তারেক রহমান সদ্য. দূরপাল্লায় ২০ পয়সা ও শহরে ১৮ পয়সা কি.মি বাসভাড়া বাড়ানোর প্রস্তাব সদ্য. জাতিসংঘে ভাষণ, ‘আমাদের’ বিরাট পদোন্নতি বলে উচ্ছ্বসিত ড. ইউনূস