আলোচনার নামে এমন কিছু করা উচিত নয়, যা স্বাধীনতা ও মুক্তিযুদ্ধকে খাটো করে: প্রধানমন্ত্রী

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:৩০
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, সমালোচনা, আলোচনা বা গবেষণার নামে এমন কিছু করা উচিত নয়, যা স্বাধীনতা ও মুক্তিযুদ্ধের গৌরবময় ইতিহাসকে খাটো করে। শুক্রবার বিকেলে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে মহান স্বাধীনতা দিবস উপলক্ষে বিএনপির আয়োজিত আলোচনা সভায় তিনি এ কথা বলেন।

সভায় স্বনির্ভর বাংলাদেশ গঠনের দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করে প্রধানমন্ত্রী বলেন, দেশের আকাঙ্ক্ষা সীমাহীন হলেও সম্পদের সীমাবদ্ধতা রয়েছে। স্বাদ ও সাধ্যের মধ্যে ব্যবধান থাকলেও ঐক্যবদ্ধভাবে এগিয়ে গেলে কাঙ্ক্ষিত স্বনির্ভর বাংলাদেশ গড়ে তোলা সম্ভব বলে তিনি দৃঢ় বিশ্বাস ব্যক্ত করেন।

দলের নেতা-কর্মী ও দেশবাসীর প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, এবারের স্বাধীনতা দিবসের অঙ্গীকার হোক সকল শ্রেণি-পেশার মানুষকে সঙ্গে নিয়ে সহাবস্থানের মাধ্যমে ভালো থাকার চেষ্টা করা। খারাপকে দূরে ঠেলে দিয়ে সম্মিলিতভাবে এগিয়ে যাওয়ার প্রত্যাশা ব্যক্ত করেন তিনি।

সরকারের কর্মকাণ্ড তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন, বর্তমান গণতান্ত্রিক সরকার জনগণের নির্বাচিত ও প্রতিষ্ঠিত সরকার। বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের জন্য ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, খাল খনন, বৃক্ষরোপণ ও কর্মসংস্থানসহ নানা কর্মসূচি বাস্তবায়নের কাজ শুরু হয়েছে। জনগণের জীবনমান উন্নয়নে সরকার নিরলসভাবে কাজ করছে বলেও উল্লেখ করেন তিনি।

মুক্তিযুদ্ধ ও স্বাধীনতার প্রেক্ষাপট তুলে ধরে তারেক রহমান বলেন, তৎকালীন বিশ্বের অন্যতম শক্তিশালী সেনাবাহিনীর বিরুদ্ধে বিজয় অর্জন করেছিল বাংলাদেশের মানুষ। প্রজন্ম থেকে প্রজন্মে স্বাধীনতা ও মুক্তিযুদ্ধের ইতিহাস নিয়ে আলোচনা ও গবেষণা চলবে, তবে এমন কিছু করা বা বলা ঠিক নয় যা স্বাধীনতার গৌরবকে খাটো করে।

অতীতের গুরুত্ব তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন, অতীত নিয়ে সব সময় পড়ে থাকলে এক চোখ অন্ধ হয়ে যায়, আবার অতীত ভুলে গেলে দুই চোখই অন্ধ হয়ে যায়। অতীতকে স্মরণ রেখে ভবিষ্যতের দিকে এগিয়ে যাওয়ার ওপর গুরুত্বারোপ করেন তিনি।

স্বাধীনতার ঘোষণা প্রসঙ্গে তিনি বলেন, আলোচকদের বক্তব্যে স্বাধীনতার প্রেক্ষাপট নিয়ে নানা অজানা তথ্য উঠে এসেছে। তরুণ প্রজন্মের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, বাংলাদেশের স্বাধীনতা ও মুক্তিযুদ্ধের অন্যতম অনিবার্য চরিত্র শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান।

স্বাধীনতার গুরুত্ব তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন, স্বাধীনতার মূল্য উপলব্ধি করতে পারে স্বাধীনতাকামী জনগণ। লক্ষ প্রাণের বিনিময়ে ১৯৭১ সালে স্বাধীনতা অর্জন এবং হাজারো প্রাণের বিনিময়ে ২০২৪ সালে দেশ ও স্বাধীনতা রক্ষার কথা উল্লেখ করেন তিনি।

২০২৪ সালের প্রতিকূল পরিস্থিতিতে প্রতিরোধ গড়ে তোলা এবং স্বৈরাচারকে বিতাড়নের প্রসঙ্গ তুলে ধরে তিনি বলেন, বহু সহকর্মীকে হারাতে হয়েছে। ১৯৭১, ১৯৯০ ও ২০২৪ সালের আন্দোলন-সংগ্রামের শহীদদের আকাঙ্ক্ষা ছিল সাম্য, মানবিক মর্যাদা ও সামাজিক ন্যায়বিচারভিত্তিক গণতান্ত্রিক বাংলাদেশ প্রতিষ্ঠা।

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সভাপতিত্বে এবং প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকুর সঞ্চালনায় সভায় দলের স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন, আবদুল মঈন খান, নজরুল ইসলাম খান, আমীর খসরু মাহমুদ চৌধুরী ও সালাহউদ্দিন আহমদ বক্তব্য দেন।

আলোচনা সভায় শিক্ষাবিদ অধ্যাপক ওয়াকিল আহমেদ, অর্থনীতিবিদ অধ্যাপক মাহবুবউল্লাহ, বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের চেয়ারম্যান অধ্যাপক মামুন আহমেদ এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক এ বি এম ওবায়দুল ইসলাম অংশ নেন।

সভা শুরুর আগে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াসহ স্বাধীনতাযুদ্ধের বীর শহীদদের আত্মার মাগফিরাত কামনা করে মোনাজাত করা হয়।

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. বিশ্বমঞ্চে দেশের জনগণের অধিকার ও উন্নয়নের বার্তা দেবেন প্রধানমন্ত্রী সদ্য. কয়েক দফা কমার পর বিশ্ববাজারে আবার বাড়ল তেলের দাম সদ্য. যুদ্ধের ক্ষত নিয়েই স্কুলে গাজার শিশুরা, তাঁবুর নিচে চলছে ক্লাস সদ্য. বিশ্বজুড়ে ইরানি এয়ারলাইনসের কার্যক্রম বন্ধের হুঁশিয়ারি যুক্তরাষ্ট্রের সদ্য. সুবিধাজনক সময়ে ট্রাম্পের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক হবে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী সদ্য. খালেদা জিয়ার ছবি পোড়ানোর মামলায় কারাগারে আ.লীগ নেতা সদ্য. নিউইয়র্কে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান সদ্য. পাকিস্তানের প্রধানমন্ত্রীর সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করবেন তারেক রহমান সদ্য. দূরপাল্লায় ২০ পয়সা ও শহরে ১৮ পয়সা কি.মি বাসভাড়া বাড়ানোর প্রস্তাব সদ্য. জাতিসংঘে ভাষণ, ‘আমাদের’ বিরাট পদোন্নতি বলে উচ্ছ্বসিত ড. ইউনূস সদ্য. বিশ্বমঞ্চে দেশের জনগণের অধিকার ও উন্নয়নের বার্তা দেবেন প্রধানমন্ত্রী সদ্য. কয়েক দফা কমার পর বিশ্ববাজারে আবার বাড়ল তেলের দাম সদ্য. যুদ্ধের ক্ষত নিয়েই স্কুলে গাজার শিশুরা, তাঁবুর নিচে চলছে ক্লাস সদ্য. বিশ্বজুড়ে ইরানি এয়ারলাইনসের কার্যক্রম বন্ধের হুঁশিয়ারি যুক্তরাষ্ট্রের সদ্য. সুবিধাজনক সময়ে ট্রাম্পের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক হবে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী সদ্য. খালেদা জিয়ার ছবি পোড়ানোর মামলায় কারাগারে আ.লীগ নেতা সদ্য. নিউইয়র্কে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান সদ্য. পাকিস্তানের প্রধানমন্ত্রীর সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করবেন তারেক রহমান সদ্য. দূরপাল্লায় ২০ পয়সা ও শহরে ১৮ পয়সা কি.মি বাসভাড়া বাড়ানোর প্রস্তাব সদ্য. জাতিসংঘে ভাষণ, ‘আমাদের’ বিরাট পদোন্নতি বলে উচ্ছ্বসিত ড. ইউনূস