আমেরিকার সঙ্গে গোপন বৈঠকে ইনসাফ বাস্তবায়নের চেষ্টা করছে জামায়াত: চরমোনাই পীর

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:২৮
জামায়াতে ইসলামীকে কড়া ভাষায় সমালোচনা করে ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির ও চরমোনাই পীর মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করিম বলেছেন, জামায়াত আমেরিকার সঙ্গে গোপন বৈঠক করে তাদের তথাকথিত ‘ইনসাফ’ বাস্তবায়ন করতে চায়।

রোববার (১ ফেব্রুয়ারি) দুপুরে লক্ষ্মীপুরের কমলনগর উপজেলার হাজিরহাট এলাকায় এক নির্বাচনি জনসভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

চরমোনাই পীর বলেন, 'প্রচলিত নিয়মে ৫৪ বছর দেশ চালানোর পর কি ইনসাফভিত্তিক রাষ্ট্র কায়েম হয়েছে? এই একই নিয়মে আবার নতুন করে কীভাবে ইনসাফ প্রতিষ্ঠা করবে তারা?'
 
তিনি অভিযোগ করে বলেন, 'একটি দলকে দেখলে মনে হয় ফেরেশতা, অথচ ভেতরে শয়তানের বাসা। তারা গোপনে আমেরিকা ও ভারতের সঙ্গে বৈঠক করে ইনসাফ বাস্তবায়ন করবে—এমন ইনসাফ বাংলার মানুষ আর দেখতে চায় না।'

তিনি আরও বলেন, 'আমরা আমেরিকার ইনসাফ দেখেছি, ভারতের ইনসাফ দেখেছি। এই দেশের মানুষ আর সেই ইনসাফ দেখতে আগ্রহী নয়।'

জামায়াতের রাজনৈতিক অবস্থান নিয়ে প্রশ্ন তুলে তিনি বলেন, 'জামায়াত নিজেরাই বলেছে, তারা ইসলামী শরীয়াহ অনুযায়ী দেশ পরিচালনা করবে না। ক্ষমতায় গেলে প্রচলিত নিয়মেই দেশ চালাবে। এমনকি তাদের প্রার্থী কৃষ্ণনন্দী প্রকাশ্যে বলেছেন, জামায়াত কোনো ইসলামী দল নয়।'

চরমোনাই পীর বলেন, 'তারা ক্ষমতায় গেলে কোন নীতি-আদর্শে দেশ চালাবে? যে নীতিতে হাজার হাজার মায়ের বুক খালি হয়েছে, দেশের টাকা বিদেশে পাচার হয়ে বেগমপাড়া তৈরি হয়েছে, মানুষ গুম-খুনের শিকার হয়েছে—সেই নীতিতেই আবার দেশ চালানোর চেষ্টা করছে তারা।'

ভোটারদের উদ্দেশে আহ্বান জানিয়ে ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির বলেন, 'যারা দেশ ও ইসলামকে ভালোবাসেন, তারা সবাই একত্রিত হয়ে হাতপাখা প্রতীকে ভোট দিন।'

ইসলামী আন্দোলন বাংলাদেশের লক্ষ্মীপুর-৪ আসনের প্রার্থী খালেদ সাইফুল্লাহর সভাপতিত্বে অনুষ্ঠিত ওই সভায় আরও বক্তব্য দেন লক্ষ্মীপুর-৩ আসনের প্রার্থী ও জেলা সভাপতি ক্যাপ্টেন মুহাম্মদ ইব্রাহিম এবং জেলা সেক্রেটারি মাওলানা জহিরুল ইসলাম। এ সময় দলটির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরাও উপস্থিত ছিলেন।

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. একসঙ্গে পুলিশের ৭ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি সদ্য. জাতিসংঘ সাধারণ অধিবেশন ঘিরে ব্যস্ত সময় কাটাচ্ছেন প্রধানমন্ত্রী সদ্য. সরকারি সব কলেজের উদ্দেশে মাউশির জরুরি নির্দেশনা সদ্য. ডিসেম্বর নয়, বুকের পাটা থাকলে এখন আসেন: তথ্য প্রতিমন্ত্রী সদ্য. ঢাকায় হতে পারে বৃষ্টি, কমতে পারে তাপমাত্রা সদ্য. গুলশান ও বনানী থানায় নতুন ওসি নিয়োগ সদ্য. ১০৩ এনওসি বাতিল, ভারত থেকে ইলিশ আমদানি বন্ধ সদ্য. তারেক রহমানের সঙ্গে এরদোয়ানের বৈঠক, সম্পর্ক আরও সুদৃঢ় করার প্রত্যয় সদ্য. খলিলুর রহমানের সঙ্গে সাক্ষাৎ করলেন ট্রাম্প সদ্য. চলতি অর্থবছরে ৪ শতাংশ প্রবৃদ্ধির পূর্বাভাস, বাড়তে পারে মূল্যস্ফীতি সদ্য. একসঙ্গে পুলিশের ৭ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি সদ্য. জাতিসংঘ সাধারণ অধিবেশন ঘিরে ব্যস্ত সময় কাটাচ্ছেন প্রধানমন্ত্রী সদ্য. সরকারি সব কলেজের উদ্দেশে মাউশির জরুরি নির্দেশনা সদ্য. ডিসেম্বর নয়, বুকের পাটা থাকলে এখন আসেন: তথ্য প্রতিমন্ত্রী সদ্য. ঢাকায় হতে পারে বৃষ্টি, কমতে পারে তাপমাত্রা সদ্য. গুলশান ও বনানী থানায় নতুন ওসি নিয়োগ সদ্য. ১০৩ এনওসি বাতিল, ভারত থেকে ইলিশ আমদানি বন্ধ সদ্য. তারেক রহমানের সঙ্গে এরদোয়ানের বৈঠক, সম্পর্ক আরও সুদৃঢ় করার প্রত্যয় সদ্য. খলিলুর রহমানের সঙ্গে সাক্ষাৎ করলেন ট্রাম্প সদ্য. চলতি অর্থবছরে ৪ শতাংশ প্রবৃদ্ধির পূর্বাভাস, বাড়তে পারে মূল্যস্ফীতি