আফগান তালেবান বিশ্বের জন্য বড় হুমকি: পাক সেনাবাহিনী

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:২৬
আফগান তালেবান সরকার কেবল পাকিস্তানের জন্যই নয়, পুরো বিশ্বের জন্যই হুমকি হয়ে দাঁড়িয়েছে বলে মন্তব্য করেছেন পাকিস্তানের আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) মহাপরিচালক লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরিফ চৌধুরী। তারা আফগান ভূখণ্ড থেকে পরিচালিত সন্ত্রাসী গোষ্ঠীগুলোকে সহায়তা করছে বলেও অভিযোগ করেন তিনি।

দেশের নিরাপত্তা সংক্রান্ত ইস্যু নিয়ে সাংবাদিকদের সামনে এক ব্রিফিংয়ে আইএসপিআরের ডিজি বলেন, 'দোহা চুক্তির বিষয়ে পাকিস্তানের অবস্থান একেবারে স্পষ্ট। আফগান তালেবান সরকারকে সন্ত্রাসী গোষ্ঠীগুলোকে সমর্থন ও নিরাপদ আশ্রয় প্রদান বন্ধ করতে হবে।'

তিনি আরো বলেন, 'আফগানিস্তানের অভ্যন্তরে আল কায়েদা, ইসলামিক স্টেট এবং অন্যান্য সন্ত্রাসী গোষ্ঠীর নেতৃত্বের উপস্থিতি পাকিস্তান কাবুলকে প্রমাণ দিয়েছে।'

শরিফ চৌধুরী বলেন, 'শুধুমাত্র এই বছরই দেশজুড়ে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ৬৭ হাজার ২৩টি অভিযান পরিচালিত হয়েছে। এরমধ্যে খাইবার-পাখতুনখোয়ায় ১২ হাজার ৮৫৭টি এবং বেলুচিস্তানে ৫৩ হাজার ৩০৯টি অন্তর্ভুক্ত। এসব অভিযানে এক হাজার ৮৭৩ জন সন্ত্রাসী নিহত হয়েছে, যাদের মধ্যে ১৩৬ জন আফগান নাগরিক।'

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. একাদশে ভর্তি: প্রথম ধাপের ফল প্রকাশ সদ্য. ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৭ মৃত্যু, হাসপাতালে ১,৭৫৩ সদ্য. অক্টোবরেই রূপপুর থেকে জাতীয় গ্রিডে ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ: রুশ রাষ্ট্রদূত সদ্য. একনেকে আড়াই লাখ কোটি টাকার তিন মেট্রোরেল প্রকল্প অনুমোদন সদ্য. হাসিনাকে ফেরত না দিয়ে ভারত চক্রান্ত করছে: রিজভী সদ্য. পাঠ্যবইয়ে অন্তর্ভুক্ত হচ্ছে জিয়াউর রহমানের লেখা সদ্য. আওয়ামী লীগের মিছিল: ওসির পর এবার গুলশান জোনের ডিসি প্রত্যাহার সদ্য. আন্তর্জাতিক জলসীমায় ভারত-পাকিস্তান নৌবাহিনীর জাহাজের মাঝে সংঘর্ষ সদ্য. ৮ ঘণ্টা অবরুদ্ধ থাকার পর গোবিপ্রবি ভিসিকে উদ্ধার, পরদিন সহকারী প্রক্টরের পদত্যাগ সদ্য. হুথিদের ঠেকাতে যুক্তরাজ্যের সামরিক সহায়তা চাইল সৌদি সদ্য. একাদশে ভর্তি: প্রথম ধাপের ফল প্রকাশ সদ্য. ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৭ মৃত্যু, হাসপাতালে ১,৭৫৩ সদ্য. অক্টোবরেই রূপপুর থেকে জাতীয় গ্রিডে ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ: রুশ রাষ্ট্রদূত সদ্য. একনেকে আড়াই লাখ কোটি টাকার তিন মেট্রোরেল প্রকল্প অনুমোদন সদ্য. হাসিনাকে ফেরত না দিয়ে ভারত চক্রান্ত করছে: রিজভী সদ্য. পাঠ্যবইয়ে অন্তর্ভুক্ত হচ্ছে জিয়াউর রহমানের লেখা সদ্য. আওয়ামী লীগের মিছিল: ওসির পর এবার গুলশান জোনের ডিসি প্রত্যাহার সদ্য. আন্তর্জাতিক জলসীমায় ভারত-পাকিস্তান নৌবাহিনীর জাহাজের মাঝে সংঘর্ষ সদ্য. ৮ ঘণ্টা অবরুদ্ধ থাকার পর গোবিপ্রবি ভিসিকে উদ্ধার, পরদিন সহকারী প্রক্টরের পদত্যাগ সদ্য. হুথিদের ঠেকাতে যুক্তরাজ্যের সামরিক সহায়তা চাইল সৌদি