আততায়ী ধরিয়ে দিতে ৫০ লাখ টাকা পুরস্কার, জুলাই যোদ্ধাদের নিরাপত্তায় বিশেষ কমিটি

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:২৬

ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরীফ ওসমান বিন হাদির ওপর হামলার ঘটনায় আততায়ীকে ধরিয়ে দিতে ৫০ লাখ টাকা পুরস্কার ঘোষণা করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। একই সঙ্গে জুলাই গণঅভ্যুত্থানের সম্মুখসারির যোদ্ধাদের বিশেষ নিরাপত্তা নিশ্চিত করতে একটি কমিটি গঠন করেছে সরকার।

শনিবার সচিবালয়ে আইনশৃঙ্খলা সংক্রান্ত জরুরি বৈঠক শেষে সাংবাদিকদের তিনি এসব কথা জানান।

স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সার্বিক নিরাপত্তা প্রস্তুতি, জুলাই যোদ্ধা ওসমান হাদিসহ সম্মুখসারির যোদ্ধাদের বিশেষ নিরাপত্তা এবং লুট হওয়া ও অবৈধ অস্ত্র উদ্ধারের বিষয়টি বৈঠকে বিশেষভাবে আলোচনা হয়েছে।

তিনি বলেন, “জুলাই গণঅভ্যুত্থানের সম্মুখসারির যোদ্ধা ওসমান হাদির ওপর হামলার ঘটনায় অন্তর্বর্তী সরকার গভীর দুঃখ প্রকাশ করছে। বিষয়টিকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে। অনতিবিলম্বে হামলার সঙ্গে জড়িতদের গ্রেপ্তারের জন্য আইনশৃঙ্খলা বাহিনীকে নির্দেশ দেওয়া হয়েছে।”

উল্লেখ্য, শুক্রবার দুপুর সোয়া ২টার দিকে রাজধানীর বিজয়নগর পানির ট্যাংকির সামনে চলন্ত রিকশায় থাকা অবস্থায় মোটরসাইকেলে আসা দুর্বৃত্তরা খুব কাছ থেকে ওসমান হাদিকে গুলি করে। গুলিটি তার মাথায় লাগে। পরে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে মস্তিষ্কে অস্ত্রোপচার শেষে সন্ধ্যার পর তাকে বসুন্ধরা আবাসিক এলাকার এভারকেয়ার হাসপাতালে স্থানান্তর করা হয়। বর্তমানে তিনি সেখানে আইসিইউতে চিকিৎসাধীন। চিকিৎসকদের মতে, তার অবস্থা এখনও সংকটাপন্ন।

স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, “আমরা আশা করছি, খুব দ্রুত সময়ের মধ্যে দুষ্কৃতিকারীদের গ্রেপ্তার করে আইনের আওতায় আনতে পারব। এই হামলার সঙ্গে জড়িত কাউকে কোনোভাবেই ছাড় দেওয়া হবে না। এ ক্ষেত্রে জনগণের সহযোগিতা আমরা প্রত্যাশা করছি।”

তিনি আরও বলেন, “ওসমান হাদির ওপর হামলাকে আমরা আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে বাধাগ্রস্ত করার অপচেষ্টা হিসেবে দেখছি। নির্বাচন বানচাল করার যেকোনো চেষ্টাকে অন্তর্বর্তী সরকার কঠোর হাতে দমন করবে।”

লুট হওয়া ও অবৈধ অস্ত্র উদ্ধারে আইনশৃঙ্খলা বাহিনীর চলমান অভিযান আরও জোরদার করতে ‘অপারেশন ডেভিল হান্ট—ফেজ টু’ অবিলম্বে চালুর সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলেও জানান তিনি।

নির্বাচনী প্রার্থীদের নিরাপত্তা প্রসঙ্গে জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, “এতদিন শুধু সরকারি কর্মচারীদের হাতিয়ার দেওয়া হতো। এখন যারা নির্বাচনে অংশ নেবেন এবং হাতিয়ার চাইবেন, তাদেরও লাইসেন্স দেওয়া হবে। যাদের বৈধ অস্ত্র আমাদের কাছে জমা আছে, সেগুলোও তাদের ফেরত দেওয়া হবে।”

ওসমান হাদির সন্দেহভাজন আসামি গ্রেপ্তারের বিষয়ে তিনি বলেন, “আসামি ধরার প্রক্রিয়া চলমান আছে। আপনাদের সহযোগিতায় খুব দ্রুতই তাকে গ্রেপ্তার করা সম্ভব হবে বলে আমরা আশাবাদী।”

জুলাই যোদ্ধাদের নিরাপত্তা প্রসঙ্গে তিনি জানান, একটি ছোট কমিটি গঠন করা হয়েছে, যারা ঝুঁকি মূল্যায়ন করে প্রয়োজনীয় ব্যবস্থা নেবে।

এদিকে দীর্ঘ দেড় দশক পর বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের আগামী ২৫ ডিসেম্বর দেশে ফেরার প্রসঙ্গে তার নিরাপত্তা নিয়ে প্রশ্ন করা হলে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, “তার নিরাপত্তা নিয়ে কোনো শঙ্কা নেই। যত ধরনের প্রস্তুতি নেওয়া প্রয়োজন, সরকার তা নেবে এবং তার নিরাপত্তা নিশ্চিত করবে।”

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. স্কুল কমিটি নিয়ে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে যুবক নিহত, আহত ২৮ সদ্য. তেজগাঁও কলেজ মসজিদে ‘গোপন বৈঠক’, জঙ্গি সন্দেহে আটক ২৩ সদ্য. রাজধানীর চার এলাকায় ৮ ককটেল বিস্ফোরণ সদ্য. কুড়িগ্রামের ফের সার নিয়ে উত্তেজনা, অবরুদ্ধ কৃষি কর্মকর্তা সদ্য. শেখ হাসিনা আমলের ১০১ চুক্তি পর্যালোচনা করবে বাংলাদশে, প্রতিক্রিয়ায় যা বলল ভারত সদ্য. ক্ষমা না চাইলেও একাত্তরের অবস্থান মেনে নিয়েছে জামায়াত: আইনমন্ত্রী সদ্য. দেশে হাম উপসর্গে মৃত্যু ৯৫০ ছুঁই ছুঁই সদ্য. অ্যাটর্নি জেনারেল কার্যালয়ে দুর্নীতি ও নোট বাণিজ্য বরদাশত হবে না: কাজল সদ্য. তারেক রহমানের হাতে গণতন্ত্র ও মানবাধিকার সুরক্ষিত নয়: নাহিদ সদ্য. নভেম্বরে দিল্লি সফরে যেতে পারেন প্রধানমন্ত্রী তারেক রহমান: দ্য হিন্দু সদ্য. স্কুল কমিটি নিয়ে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে যুবক নিহত, আহত ২৮ সদ্য. তেজগাঁও কলেজ মসজিদে ‘গোপন বৈঠক’, জঙ্গি সন্দেহে আটক ২৩ সদ্য. রাজধানীর চার এলাকায় ৮ ককটেল বিস্ফোরণ সদ্য. কুড়িগ্রামের ফের সার নিয়ে উত্তেজনা, অবরুদ্ধ কৃষি কর্মকর্তা সদ্য. শেখ হাসিনা আমলের ১০১ চুক্তি পর্যালোচনা করবে বাংলাদশে, প্রতিক্রিয়ায় যা বলল ভারত সদ্য. ক্ষমা না চাইলেও একাত্তরের অবস্থান মেনে নিয়েছে জামায়াত: আইনমন্ত্রী সদ্য. দেশে হাম উপসর্গে মৃত্যু ৯৫০ ছুঁই ছুঁই সদ্য. অ্যাটর্নি জেনারেল কার্যালয়ে দুর্নীতি ও নোট বাণিজ্য বরদাশত হবে না: কাজল সদ্য. তারেক রহমানের হাতে গণতন্ত্র ও মানবাধিকার সুরক্ষিত নয়: নাহিদ সদ্য. নভেম্বরে দিল্লি সফরে যেতে পারেন প্রধানমন্ত্রী তারেক রহমান: দ্য হিন্দু