বন্যার ক্ষতি কাটিয়ে উঠতে নেপালকে ১৬০ কোটি ডলারের সহায়তা দেবে ভারত

স
সদ্য সংবাদ ডেস্ক
২৩ নভেম্বর, ২০২৬ ১৮:১১:০০
ছবি: সংগৃহীত

ভয়াবহ বন্যায় বিপর্যস্ত নেপালের পুনর্গঠন এবং দীর্ঘমেয়াদি উন্নয়ন কার্যক্রমে সহায়তার লক্ষ্যে ১৬০ কোটি মার্কিন ডলারের একটি উন্নয়ন সহযোগিতা প্যাকেজ দেওয়ার প্রস্তাব করেছে ভারত। সোমবার নয়াদিল্লিতে নেপালের প্রধানমন্ত্রী বালেন্দ্র শাহের সঙ্গে বৈঠকের পর এ ঘোষণা দেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

মোদি জানান, প্রস্তাবিত প্যাকেজের আর্থিক মূল্য ২৪ হাজার কোটি নেপালি রুপি। বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর জীবন পুনর্গঠন, নতুন অর্থনৈতিক সুযোগ তৈরি এবং ভবিষ্যৎ দুর্যোগ মোকাবিলায় নেপালের সক্ষমতা বাড়াতে এ সহায়তা কাজে লাগানোর পরিকল্পনা রয়েছে। তবে প্যাকেজের আওতায় কোন কোন প্রকল্প বাস্তবায়ন করা হবে, সে বিষয়ে বিস্তারিত জানায়নি ভারত।

গত আগস্টে ভয়াবহ বন্যা ও ভূমিধসে ব্যাপক প্রাণহানি ও অবকাঠামোগত ক্ষতির শিকার হয় হিমালয়বেষ্টিত দেশটি। নেপালের হিসাবে, দুর্যোগের ক্ষতি কাটিয়ে দেশ পুনর্গঠনে প্রায় ৪৭৮ কোটি ডলার প্রয়োজন হবে। ওই দুর্যোগে এক হাজার ৪০০ জনের বেশি মানুষের মৃত্যু এবং প্রায় পাঁচ হাজার মানুষ নিখোঁজ হওয়ার তথ্য তুলে ধরা হয়েছে।

নেপালের প্রধানমন্ত্রী বালেন্দ্র শাহ বলেন, জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় দেশগুলোর সম্মিলিত উদ্যোগ প্রয়োজন। ভয়াবহ এই দুর্যোগ সেই বাস্তবতাকে আরও স্পষ্ট করেছে।

গত মার্চে দায়িত্ব নেওয়ার পর প্রতিবেশী দেশ হিসেবে ভারতেই প্রথম দ্বিপক্ষীয় সফরে গেলেন শাহ। সোমবারের বৈঠকে দুই দেশের দীর্ঘদিনের সম্পর্ক, অর্থনৈতিক সহযোগিতা এবং আঞ্চলিক উন্নয়ন নিয়েও আলোচনা হয়।

বৈঠক শেষে দুই দেশের নেতারা কয়েকটি যৌথ প্রকল্পের উদ্বোধন করেন। এর মধ্যে রয়েছে আন্তঃসীমান্ত রেলপথ, ৬৬৯ মেগাওয়াট ক্ষমতার জলবিদ্যুৎ কেন্দ্র, সম্প্রসারিত পেট্রোলিয়াম পাইপলাইন এবং নতুন তেল সংরক্ষণ টার্মিনাল।

ভারত নেপালের সবচেয়ে বড় বাণিজ্যিক অংশীদার। দেশটির মোট আমদানির ৬০ শতাংশের বেশি আসে ভারত থেকে। অন্যদিকে চীন থেকেও উল্লেখযোগ্য পরিমাণ পণ্য আমদানি করে নেপাল। ফলে দুই প্রতিবেশী দেশের সঙ্গে সম্পর্কের ভারসাম্য বজায় রাখা কাঠমান্ডুর জন্য গুরুত্বপূর্ণ।

নরেন্দ্র মোদি বলেন, নেপালের ক্ষতিগ্রস্ত জনগোষ্ঠীর পাশে দাঁড়ানো এবং দেশটির উন্নয়ন ও দুর্যোগ মোকাবিলার সক্ষমতা বাড়াতে ভারতের সহযোগিতা অব্যাহত থাকবে।

সূত্র: এএফপি

​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​সদ্য সংবাদ/এসএস​

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. প্রধানমন্ত্রীর সঙ্গে দক্ষিণ কোরিয়ার এসকে গ্রুপের প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ সদ্য. নিরাপত্তা জোরদারে ঢাকাসহ ৮ জেলায় ৯৮ প্লাটুন বিজিবি মোতায়েন সদ্য. রাজধানী থেকে সাবেক এমপি আজিজুল গ্রেপ্তার সদ্য. এইচএসসির ফল পুনর্মূল্যায়নে ফেল থেকে পাস করলেন ৩৩ হাজার ৩৪৯ জন শিক্ষার্থী সদ্য. নির্ধারিত সময়েই সব বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা আয়োজনে বাধা নেই: আপিল বিভাগ সদ্য. সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদের জামিন নামঞ্জুর সদ্য. পাকিস্তান সফরের উদ্দেশ্যে ঢাকা ছাড়লেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ সদ্য. প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে অংশ নিতে সচিবালয়ে এনসিপির চার নেতা সদ্য. থাইল্যান্ডগামী ফ্লাইটে ওঠার আগেই গ্রেপ্তার সুইডেন আসলাম সদ্য. পিংক বাসে লোকসানের বোঝা বাড়ছে, ১ টাকা আয়ে ব্যয় ৪ টাকার বেশি সদ্য. প্রধানমন্ত্রীর সঙ্গে দক্ষিণ কোরিয়ার এসকে গ্রুপের প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ সদ্য. নিরাপত্তা জোরদারে ঢাকাসহ ৮ জেলায় ৯৮ প্লাটুন বিজিবি মোতায়েন সদ্য. রাজধানী থেকে সাবেক এমপি আজিজুল গ্রেপ্তার সদ্য. এইচএসসির ফল পুনর্মূল্যায়নে ফেল থেকে পাস করলেন ৩৩ হাজার ৩৪৯ জন শিক্ষার্থী সদ্য. নির্ধারিত সময়েই সব বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা আয়োজনে বাধা নেই: আপিল বিভাগ সদ্য. সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদের জামিন নামঞ্জুর সদ্য. পাকিস্তান সফরের উদ্দেশ্যে ঢাকা ছাড়লেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ সদ্য. প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে অংশ নিতে সচিবালয়ে এনসিপির চার নেতা সদ্য. থাইল্যান্ডগামী ফ্লাইটে ওঠার আগেই গ্রেপ্তার সুইডেন আসলাম সদ্য. পিংক বাসে লোকসানের বোঝা বাড়ছে, ১ টাকা আয়ে ব্যয় ৪ টাকার বেশি