গ্রামীণ ব্যাংকে আগুন দেওয়া বন্ধ ও জড়িতদের শাস্তি চান ড. ইউনূস

স
সদ্য সংবাদ ডেস্ক
২৩ নভেম্বর, ২০২৬ ১৭:৪০:০৬
ছবি: সংগৃহীত

গ্রামীণ ব্যাংকের বিভিন্ন শাখায় পেট্রলবোমা হামলার ঘটনায় উদ্বেগ জানিয়ে এসব সহিংসতা বন্ধে কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন নোবেলজয়ী অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। একই সঙ্গে হামলার সঙ্গে জড়িতদের শনাক্ত করে দ্রুত বিচারের মুখোমুখি করার দাবি জানিয়েছেন তিনি।

সোমবার (২৩ নভেম্বর) দেওয়া এক বিবৃতিতে ড. ইউনূস অভিযোগ করেন, নভেম্বরের শুরু থেকে দেশের বিভিন্ন স্থানে গ্রামীণ ব্যাংকের শাখা লক্ষ্য করে ধারাবাহিকভাবে পেট্রলবোমা নিক্ষেপ করা হচ্ছে। চলতি মাসে এ ধরনের হামলার শিকার হয়েছে প্রায় ১০০টি শাখা।

বিবৃতিতে এসব ঘটনার সঙ্গে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সন্দেহভাজন কর্মীদের সম্পৃক্ততার অভিযোগ তোলেন তিনি। চট্টগ্রামে তাঁর নিজের বাড়িতেও হামলা হয়েছে বলে উল্লেখ করেন ড. ইউনূস।

গ্রামীণ ব্যাংকের মালিকানা নিয়ে বিভ্রান্তি দূর করার আহ্বান জানিয়ে তিনি বলেন, প্রতিষ্ঠানটির ৯০ শতাংশ শেয়ারের মালিক এর ঋণগ্রহীতারা, যাঁদের অধিকাংশই নারী। বাকি ১০ শতাংশ শেয়ার সরকারের হাতে রয়েছে। ২০১১ সালে তৎকালীন আওয়ামী লীগ সরকার তাঁকে ব্যবস্থাপনা পরিচালকের পদ থেকে সরিয়ে দেয়। এরপর থেকে ব্যাংকটির পরিচালনা বা ব্যবস্থাপনার সঙ্গে তাঁর কোনো সম্পর্ক নেই। এমনকি প্রতিষ্ঠানটির কোনো শেয়ারের মালিকানাও তাঁর নেই বলে জানান তিনি।

ড. ইউনূসের ভাষ্য অনুযায়ী, বর্তমানে গ্রামীণ ব্যাংকের ঋণগ্রহীতার সংখ্যা ১ কোটি ১০ লাখ। তাঁদের ৯৭ শতাংশই নারী। ব্যাংকটির ঋণ আদায়ের হার ৯৫ শতাংশের বেশি। ক্ষুদ্রঋণের মাধ্যমে দারিদ্র্য বিমোচনের যে মডেল প্রতিষ্ঠানটি গড়ে তুলেছে, তা বিশ্বের বিভিন্ন দেশেও অনুসরণ করা হচ্ছে।

তিনি বলেন, গ্রামীণ ব্যাংকের শাখাগুলোতে হামলা কেবল একটি আর্থিক প্রতিষ্ঠানের ক্ষতি নয়; এর প্রভাব পড়ছে লাখ লাখ নারী ঋণগ্রহীতার নিরাপত্তা, স্বনির্ভরতা ও ভবিষ্যতের ওপর। হামলার সময় ‘জয় বাংলা’ স্লোগান দেওয়ার কথাও বিবৃতিতে উল্লেখ করেন তিনি। তাঁর মতে, ঘটনাগুলোর ধরন থেকে এগুলো পরিকল্পিত বলে মনে হচ্ছে। কয়েকটি ঘটনায় ব্যাংকের কর্মকর্তা ও ঋণগ্রহীতারা প্রাণঘাতী হামলা থেকে অল্পের জন্য রক্ষা পেয়েছেন বলেও দাবি করেন তিনি।

বিবৃতিতে আরও বলা হয়, দেশের বিভিন্ন স্থানে অন্যান্য স্থাপনা ও ব্যক্তির বাড়িতেও অগ্নিসংযোগের ঘটনা ঘটছে। এর মধ্যে জুলাই গণ-অভ্যুত্থানে নেতৃত্ব দেওয়া সংসদ সদস্য নুসরাত তাবাসসুমের বাড়ি, বিএনপির তিন সংসদ সদস্যের বাসভবন এবং তিনটি থানা রয়েছে বলে উল্লেখ করেন ড. ইউনূস।

গ্রামীণ ব্যাংকের ১ কোটি ১০ লাখ মালিক, কর্মকর্তা-কর্মচারী এবং গুরুত্বপূর্ণ নথিপত্রের নিরাপত্তা নিশ্চিত করতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে বাড়তি সুরক্ষা চাওয়া হয়েছে বলেও বিবৃতিতে জানানো হয়। ব্যাংকটির স্বাভাবিক কার্যক্রম অব্যাহত রাখতে প্রয়োজনীয় নিরাপত্তাব্যবস্থা নেওয়ার আহ্বান জানান তিনি।

হামলার ঘটনায় কর্তৃপক্ষের তাৎক্ষণিক পদক্ষেপের প্রশংসা করলেও শুধু প্রাথমিক ব্যবস্থা নয়, প্রতিটি ঘটনায় জড়িত ব্যক্তিদের দ্রুত আইনের আওতায় আনার ওপর গুরুত্ব দেন ড. ইউনূস। একই সঙ্গে গ্রামীণ ব্যাংকের শাখায় হামলার বিরুদ্ধে দেশ-বিদেশের সংশ্লিষ্ট ব্যক্তিদের সোচ্চার হওয়ার আহ্বান জানান তিনি।

​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​সদ্য সংবাদ/এসএস​

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. নিরাপত্তা জোরদারে ঢাকাসহ ৮ জেলায় ৯৮ প্লাটুন বিজিবি মোতায়েন সদ্য. এইচএসসির ফল পুনর্মূল্যায়নে ফেল থেকে পাস করলেন ৩৩ হাজার ৩৪৯ জন শিক্ষার্থী সদ্য. নির্ধারিত সময়েই সব বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা আয়োজনে বাধা নেই: আপিল বিভাগ সদ্য. সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদের জামিন নামঞ্জুর সদ্য. পাকিস্তান সফরের উদ্দেশ্যে ঢাকা ছাড়লেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ সদ্য. প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে অংশ নিতে সচিবালয়ে এনসিপির চার নেতা সদ্য. থাইল্যান্ডগামী ফ্লাইটে ওঠার আগেই গ্রেপ্তার সুইডেন আসলাম সদ্য. পিংক বাসে লোকসানের বোঝা বাড়ছে, ১ টাকা আয়ে ব্যয় ৪ টাকার বেশি সদ্য. বেনাপোলে নিরাপত্তা জোরদার, সতর্ক অবস্থানে বিজিবি সদ্য. দ্বিতীয় দফায় জাতীয় গ্রিডে যুক্ত হলো রূপপুরের বিদ্যুৎকেন্দ্র সদ্য. নিরাপত্তা জোরদারে ঢাকাসহ ৮ জেলায় ৯৮ প্লাটুন বিজিবি মোতায়েন সদ্য. এইচএসসির ফল পুনর্মূল্যায়নে ফেল থেকে পাস করলেন ৩৩ হাজার ৩৪৯ জন শিক্ষার্থী সদ্য. নির্ধারিত সময়েই সব বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা আয়োজনে বাধা নেই: আপিল বিভাগ সদ্য. সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদের জামিন নামঞ্জুর সদ্য. পাকিস্তান সফরের উদ্দেশ্যে ঢাকা ছাড়লেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ সদ্য. প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে অংশ নিতে সচিবালয়ে এনসিপির চার নেতা সদ্য. থাইল্যান্ডগামী ফ্লাইটে ওঠার আগেই গ্রেপ্তার সুইডেন আসলাম সদ্য. পিংক বাসে লোকসানের বোঝা বাড়ছে, ১ টাকা আয়ে ব্যয় ৪ টাকার বেশি সদ্য. বেনাপোলে নিরাপত্তা জোরদার, সতর্ক অবস্থানে বিজিবি সদ্য. দ্বিতীয় দফায় জাতীয় গ্রিডে যুক্ত হলো রূপপুরের বিদ্যুৎকেন্দ্র