বাউলশিল্পী আবুল সরকার গ্রেফতার

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:২৫
ইসলাম ধর্ম অবমাননা ও মহান আল্লাহকে নিয়ে আপত্তিকর মন্তব্য করার অভিযোগে দেশের প্রখ্যাত বাউলশিল্পী আবুল সরকারকে গ্রেফতার করেছে মানিকগঞ্জ জেলা গোয়েন্দা সংস্থা (ডিবি)।

বৃহস্পতিবার (২০ নভেম্বর) মাদারীপুরে একটি গানের অনুষ্ঠান থেকে তাকে আটক করে মানিকগঞ্জ নিয়ে আসা হয়। শিল্পী আবুল সরকার মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলার তিল্লি ইউনিয়নের বাসিন্দা।

গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মো. আব্দুল্লাহ আল মামুন।

পুলিশ সূত্রে জানা গেছে, মানিকগঞ্জের ঘিওর উপজেলায় এক গানের অনুষ্ঠানে আবুল সরকার ইসলাম ও আল্লাহর সৃষ্টিকে নিয়ে আপত্তিকর মন্তব্য করেন। তার এসব বক্তব্য সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে সমালোচনা ও প্রতিবাদের ঝড় ওঠে।

অতিরিক্ত পুলিশ সুপার মো. আব্দুল্লাহ আল মামুন বলেন, 'এ ঘটনায় ইসলাম ধর্মকে অবমাননার অভিযোগে ঘিওর থানায় তার বিরুদ্ধে একটি মামলা হয়েছে। মামলার পরিপ্রেক্ষিতে আজ বৃহস্পতিবার ভোরে মাদারীপুর থেকে তাকে গ্রেপ্তার করে মানিকগঞ্জ ডিবি কার্যালয়ে আনা হয়েছে। তাকে জিজ্ঞাসাবাদ শেষে আদালতে পাঠানোর হয়েছে।'

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. প্রধানমন্ত্রী তারেক রহমানকে একটি নয়, দুটি আমন্ত্রণ জানানো হয়েছে: নয়াদিল্লি সদ্য. গণতন্ত্র রক্ষাই এখন সবচেয়ে বড় দায়িত্ব: রাষ্ট্রপতি সদ্য. মানবতাবিরোধী অপরাধে নাছিম-আরাফাত-পরশসহ ৭ শীর্ষ নেতার মৃত্যুদণ্ড সদ্য. ঢাবির এক হলের পাশে ককটেল বিস্ফোরণ সদ্য. ডিজিএফআইয়ের সাবেক ডিজি ও তার স্ত্রী-শ্যালকের কোটি টাকার অবৈধ সম্পদের সন্ধান সদ্য. হুতি হামলায় বড় ধাক্কা, ইউরোপে তেল সরবরাহ স্থগিত করল সৌদি আরামকো সদ্য. নির্বাচিত হওয়ার পর প্রথমবারের মতো আজ সিলেট সফরে যাচ্ছেন রাষ্ট্রপতি সদ্য. ‘টি-টোয়েন্টি বিশ্বকাপে কেন ভারতে যাইনি?’, ব্যাখ্যা দিলেন আসিফ নজরুল সদ্য. পুলিশের আট কর্মকর্তাকে বদলি ও পদায়ন সদ্য. কাদেরসহ ৫ জনের অর্ধেক সম্পত্তি যাবে জুলাইয়ের শহীদ পরিবারের কাছে সদ্য. প্রধানমন্ত্রী তারেক রহমানকে একটি নয়, দুটি আমন্ত্রণ জানানো হয়েছে: নয়াদিল্লি সদ্য. গণতন্ত্র রক্ষাই এখন সবচেয়ে বড় দায়িত্ব: রাষ্ট্রপতি সদ্য. মানবতাবিরোধী অপরাধে নাছিম-আরাফাত-পরশসহ ৭ শীর্ষ নেতার মৃত্যুদণ্ড সদ্য. ঢাবির এক হলের পাশে ককটেল বিস্ফোরণ সদ্য. ডিজিএফআইয়ের সাবেক ডিজি ও তার স্ত্রী-শ্যালকের কোটি টাকার অবৈধ সম্পদের সন্ধান সদ্য. হুতি হামলায় বড় ধাক্কা, ইউরোপে তেল সরবরাহ স্থগিত করল সৌদি আরামকো সদ্য. নির্বাচিত হওয়ার পর প্রথমবারের মতো আজ সিলেট সফরে যাচ্ছেন রাষ্ট্রপতি সদ্য. ‘টি-টোয়েন্টি বিশ্বকাপে কেন ভারতে যাইনি?’, ব্যাখ্যা দিলেন আসিফ নজরুল সদ্য. পুলিশের আট কর্মকর্তাকে বদলি ও পদায়ন সদ্য. কাদেরসহ ৫ জনের অর্ধেক সম্পত্তি যাবে জুলাইয়ের শহীদ পরিবারের কাছে