ভূমিকম্প ঝুঁকি মোকাবিলায় কঠোর বিল্ডিং কোড বাস্তবায়নের তাগিদ, গবেষণা ও নজরদারি জোরদারের আহ্বান

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:৩১
দেশে ভূমিকম্পের ঝুঁকি মোকাবিলায় নির্ভরযোগ্য তথ্য সংগ্রহ, গবেষণা কার্যক্রম জোরদার এবং বাংলাদেশ ন্যাশনাল বিল্ডিং কোড (বিএনবিসি) কঠোরভাবে বাস্তবায়নের ওপর গুরুত্বারোপ করেছেন বিশেষজ্ঞরা। একই সঙ্গে নির্মাণ খাতে তদারকি বৃদ্ধি ও জবাবদিহি নিশ্চিত করার আহ্বান জানানো হয়েছে।

শুক্রবার (২৪ এপ্রিল) রাজধানীর সেগুনবাগিচায় ডিআরইউ’র শফিকুল কবির মিলনায়তনে 'প্রগতিশীল প্রকৌশলী, পরিকল্পনাবিদ ও স্থপতি সমাজ' সংগঠন আয়োজিত ‘ভূমিকম্প: পরিপ্রেক্ষিত বাংলাদেশ’ শীর্ষক সেমিনারে এসব বিষয় উঠে আসে। বক্তব্যে বিশেষজ্ঞরা দেশের ভূমিকম্প প্রস্তুতির নানা সীমাবদ্ধতা ও করণীয় তুলে ধরেন।

সেমিনারে সভাপতিত্ব করেন প্রগতিশীল প্রকৌশলী পরিকল্পনাবিদ ও স্থাপত্য সমাজ সংগঠনের সভাপতি প্রকৌশলী মীর মোশাররফ হোসেন চৌধুরী। অনুষ্ঠান সঞ্চালনা করেন প্রকৌশলী ইমরান হাবিব রুমন।

এতে মূল আলোচক হিসেবে উপস্থিত ছিলেন বুয়েটের পুরকৌশল বিভাগের অধ্যাপক মোহদী আমেদ আনসারি, নগর ও অঞ্চল পরিকল্পনাবিদ খন্দকার নিয়াজ রহমান, রুয়েটের স্থাপত্য বিভাগের অধ্যাপক ড. খন্দকার সাব্বির আহমেদ এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ভূতাত্ত্বিক বিজ্ঞান বিভাগের অধ্যাপক মো. সাখাওয়াত হোসেন।

বক্তারা বলেন, 'সাম্প্রতিক ভূমিকম্পের ঘটনাগুলো জনমনে নতুন করে উদ্বেগ তৈরি করেছে। ২০২৫ সালের ২১ নভেম্বর ৫.৪ মাত্রার ভূমিকম্পসহ চলতি বছরের প্রথম চার মাসে বাংলাদেশ ও আশপাশের এলাকায় প্রায় শতাধিক ভূমিকম্প রেকর্ড করা হয়েছে। এর মধ্যে ১৫ থেকে ২০টি ভূমিকম্প মানুষ অনুভব করেছে, যা ঝুঁকি বৃদ্ধির ইঙ্গিত দিচ্ছে।'

তারা আরও বলেন, 'দেশে পর্যাপ্ত সিসমোগ্রাফ ও আধুনিক তথ্য সংগ্রহ ব্যবস্থার অভাবে ভূমিকম্প গবেষণা ব্যাহত হচ্ছে। পূর্বে বিভিন্ন প্রতিষ্ঠানে যন্ত্রপাতি স্থাপন করা হলেও অর্থ ও জনবল সংকটে সেগুলো কার্যকরভাবে ব্যবহার করা সম্ভব হয়নি। ফলে এখনো বিদেশি উৎসের তথ্যের ওপর নির্ভর করতে হচ্ছে।'

বিশেষজ্ঞরা জোর দিয়ে বলেন, 'নিরাপদ অবকাঠামো গড়তে পেশাজীবীদের সম্পৃক্ততা বাড়ানো, নির্মাণে লাইসেন্স ও সার্টিফিকেশন বাধ্যতামূলক করা এবং দুর্নীতি ও অনিয়ম বন্ধ করতে হবে।'
 
পাশাপাশি দুর্যোগ মোকাবিলায় স্থানীয় পর্যায়ে প্রশিক্ষিত উদ্ধার দল, প্রয়োজনীয় যন্ত্রপাতি ও সচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্ব দেন তারা।
 
এ সময় তারা রানা প্লাজা ধসের মতো অতীত ঘটনার উদাহরণ টেনে বলেন, এ'সব থেকে যথাযথ শিক্ষা না নেওয়ায় এখনো কাঙ্ক্ষিত উন্নতি হয়নি।'

বিশেষজ্ঞরা আরও বলেন, 'নিরাপদ অবকাঠামো নিশ্চিত করতে পেশাজীবীদের সম্পৃক্ততা বাড়ানো, নির্মাণ কাজে লাইসেন্স ও সার্টিফিকেশন বাধ্যতামূলক করা এবং দুর্নীতি ও অনিয়ম কঠোরভাবে নিয়ন্ত্রণ করা জরুরি। একই সঙ্গে স্থানীয় পর্যায়ে প্রশিক্ষিত উদ্ধার দল গঠন, প্রয়োজনীয় সরঞ্জাম সরবরাহ এবং জনসচেতনতা বৃদ্ধি করতে হবে।'

সেমিনারে বক্তারা জানান, ভূমিকম্পসহ প্রাকৃতিক দুর্যোগকে ভাগ্যের ওপর ছেড়ে না দিয়ে বিজ্ঞানভিত্তিক প্রস্তুতি ও পরিকল্পনার মাধ্যমেই সম্ভাব্য ক্ষয়ক্ষতি কমানো সম্ভব।

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধির হুমকি মোকাবিলায় সংকল্প আরও দৃঢ় হোক: বিশ্বনেতাদের তারেক রহমান সদ্য. জাতিসংঘে খলিলুর রহমানের কার্যালয়ে লিগ্যাল অফিসার জাইমা রহমান সদ্য. আইনশৃঙ্খলা নিয়ে সরকারের বক্তব্যে বাস্তবতার মিল নেই: বিরোধীদলীয় নেতা সদ্য. আজ জাতিসংঘ সাধারণ পরিষদে বাংলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী সদ্য. মার্কিন রণতরি আব্রাহাম লিংকনে ৮ সেনার আত্মহত্যার চেষ্টার কথা স্বীকার যুক্তরাষ্ট্রের সদ্য. সাবেক ওসি রাকিবুলের পাঁচ দিনের রিমান্ড সদ্য. বিমানবন্দরে বিপাকে পড়লে একা নন, পাশে পাবেন ৪ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট সদ্য. ফের ৪ দিনের রিমান্ডে এমপি গাজী নজরুল ইসলাম সদ্য. জাতিসংঘ সাধারণ পরিষদে প্রধানমন্ত্রীর ভাষণ আজ সদ্য. দেশ তখনই উন্নত হবে, যখন নেতারা ভালো হব: ফজলুর রহমান সদ্য. সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধির হুমকি মোকাবিলায় সংকল্প আরও দৃঢ় হোক: বিশ্বনেতাদের তারেক রহমান সদ্য. জাতিসংঘে খলিলুর রহমানের কার্যালয়ে লিগ্যাল অফিসার জাইমা রহমান সদ্য. আইনশৃঙ্খলা নিয়ে সরকারের বক্তব্যে বাস্তবতার মিল নেই: বিরোধীদলীয় নেতা সদ্য. আজ জাতিসংঘ সাধারণ পরিষদে বাংলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী সদ্য. মার্কিন রণতরি আব্রাহাম লিংকনে ৮ সেনার আত্মহত্যার চেষ্টার কথা স্বীকার যুক্তরাষ্ট্রের সদ্য. সাবেক ওসি রাকিবুলের পাঁচ দিনের রিমান্ড সদ্য. বিমানবন্দরে বিপাকে পড়লে একা নন, পাশে পাবেন ৪ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট সদ্য. ফের ৪ দিনের রিমান্ডে এমপি গাজী নজরুল ইসলাম সদ্য. জাতিসংঘ সাধারণ পরিষদে প্রধানমন্ত্রীর ভাষণ আজ সদ্য. দেশ তখনই উন্নত হবে, যখন নেতারা ভালো হব: ফজলুর রহমান