বিবাহিত পুরুষ নিয়ে প্রভার সতর্কবার্তা

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:৩৩
সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ভিডিও বার্তার মাধ্যমে ভক্তদের সঙ্গে ব্যক্তিগত অভিজ্ঞতা ভাগ করে নিয়েছেন অভিনেত্রী সাদিয়া জাহান প্রভা। সেখানে তিনি মেয়েদের উদ্দেশে বিবাহিত পুরুষের সঙ্গে প্রেমের সম্পর্কে না জড়ানোর আহ্বান জানিয়েছেন।

শনিবার রাবিবাহিত পুরুষ নিয়ে প্রভার সতর্কবার্তাত ৮টার দিকে নিজের ফেসবুক অ্যাকাউন্টে প্রকাশিত ভিডিওতে প্রভা বলেন, যেকোনো পরিস্থিতিতেই বিবাহিত পুরুষের সঙ্গে প্রেমের সম্পর্কে জড়ানো উচিত নয়। তার ভাষ্য, অনেকেই সংসারে অশান্তি, স্ত্রীকে ভালো না লাগা কিংবা সন্তানের কারণে সম্পর্ক টিকিয়ে রাখার মতো নানা অজুহাত দেন। তবে এসব কথায় বিশ্বাস না করার পরামর্শ দেন তিনি।

প্রভা বলেন, এসব প্রতিশ্রুতি ও অজুহাতের পেছনে একই ধরনের গল্প থাকে। সেগুলো বিশ্বাস করে সম্পর্কে জড়ালে একসময় অনুশোচনা করতে হতে পারে। তাই কোনো ধরনের প্রলোভন বা মানসিক প্রভাবের কাছে নতি স্বীকার না করার আহ্বান জানান তিনি।

ভিডিওতে নিজের সাম্প্রতিক একটি অভিজ্ঞতার কথাও তুলে ধরেন এই অভিনেত্রী। তিনি জানান, এক ব্যক্তি সংসারে সমস্যার কথা বলে তার সঙ্গে সম্পর্ক গড়তে চেয়েছিলেন। তখন তিনি স্পষ্ট জানিয়ে দেন, যদি সত্যিই দাম্পত্য সম্পর্ক শেষ হওয়ার পথে থাকে, তবে আগে আইনগতভাবে সেই সম্পর্কের অবসান ঘটাতে হবে। এরপরই ভবিষ্যৎ নিয়ে ভাবা যেতে পারে।

প্রভা বলেন, তার এই অবস্থানের কারণে ওই ব্যক্তি তাকে ‘সাইকো’ বলেও মন্তব্য করেছেন। তবে এতে তার কোনো আক্ষেপ নেই। বরং তিনি মনে করেন, এমন একটি সম্পর্কে না জড়ানোই ছিল তার জন্য সঠিক সিদ্ধান্ত।

ভিডিওর শেষদিকে তিনি বলেন, সংসারে অশান্তির গল্প শুনিয়ে অনেক বিবাহিত পুরুষ নতুন সম্পর্ক তৈরির চেষ্টা করেন। তাই এমন ব্যক্তিদের সঙ্গে প্রেম তো দূরের কথা, বন্ধুত্ব করতেও সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন তিনি।

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. প্রধানমন্ত্রী তারেক রহমানকে একটি নয়, দুটি আমন্ত্রণ জানানো হয়েছে: নয়াদিল্লি সদ্য. গণতন্ত্র রক্ষাই এখন সবচেয়ে বড় দায়িত্ব: রাষ্ট্রপতি সদ্য. মানবতাবিরোধী অপরাধে নাছিম-আরাফাত-পরশসহ ৭ শীর্ষ নেতার মৃত্যুদণ্ড সদ্য. ঢাবির এক হলের পাশে ককটেল বিস্ফোরণ সদ্য. ডিজিএফআইয়ের সাবেক ডিজি ও তার স্ত্রী-শ্যালকের কোটি টাকার অবৈধ সম্পদের সন্ধান সদ্য. হুতি হামলায় বড় ধাক্কা, ইউরোপে তেল সরবরাহ স্থগিত করল সৌদি আরামকো সদ্য. নির্বাচিত হওয়ার পর প্রথমবারের মতো আজ সিলেট সফরে যাচ্ছেন রাষ্ট্রপতি সদ্য. ‘টি-টোয়েন্টি বিশ্বকাপে কেন ভারতে যাইনি?’, ব্যাখ্যা দিলেন আসিফ নজরুল সদ্য. পুলিশের আট কর্মকর্তাকে বদলি ও পদায়ন সদ্য. কাদেরসহ ৫ জনের অর্ধেক সম্পত্তি যাবে জুলাইয়ের শহীদ পরিবারের কাছে সদ্য. প্রধানমন্ত্রী তারেক রহমানকে একটি নয়, দুটি আমন্ত্রণ জানানো হয়েছে: নয়াদিল্লি সদ্য. গণতন্ত্র রক্ষাই এখন সবচেয়ে বড় দায়িত্ব: রাষ্ট্রপতি সদ্য. মানবতাবিরোধী অপরাধে নাছিম-আরাফাত-পরশসহ ৭ শীর্ষ নেতার মৃত্যুদণ্ড সদ্য. ঢাবির এক হলের পাশে ককটেল বিস্ফোরণ সদ্য. ডিজিএফআইয়ের সাবেক ডিজি ও তার স্ত্রী-শ্যালকের কোটি টাকার অবৈধ সম্পদের সন্ধান সদ্য. হুতি হামলায় বড় ধাক্কা, ইউরোপে তেল সরবরাহ স্থগিত করল সৌদি আরামকো সদ্য. নির্বাচিত হওয়ার পর প্রথমবারের মতো আজ সিলেট সফরে যাচ্ছেন রাষ্ট্রপতি সদ্য. ‘টি-টোয়েন্টি বিশ্বকাপে কেন ভারতে যাইনি?’, ব্যাখ্যা দিলেন আসিফ নজরুল সদ্য. পুলিশের আট কর্মকর্তাকে বদলি ও পদায়ন সদ্য. কাদেরসহ ৫ জনের অর্ধেক সম্পত্তি যাবে জুলাইয়ের শহীদ পরিবারের কাছে