অভিনেত্রী তানজিন তিশার বিরুদ্ধে লিগ্যাল নোটিশ

স
সদ্য সংবাদ ডেস্ক
২৮ অক্টোবর, ২০২৬ ১৮:০২:১৯
ছবি: সংগৃহীত

ফ্যাশন ডিজাইনার ও নারী উদ্যোক্তা সানায়া আনাম ওয়াফিকাহ চৌধুরীর ছবি ও তথ্য সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশের অভিযোগে অভিনেত্রী তানজিন নাহার তিশাকে আইনি নোটিশ পাঠানো হয়েছে। নোটিশে মানহানি, ভুল তথ্য প্রচার ও সাইবার হয়রানির অভিযোগ তুলে দুই দিনের মধ্যে সংশ্লিষ্ট ছবি ও লেখা সরিয়ে নেওয়ার দাবি জানানো হয়েছে।

বুধবার (২৮ অক্টোবর) সুপ্রিম কোর্টের আইনজীবী শুভ্র সিনহা রায়ের চেম্বার থেকে নোটিশটি পাঠানো হয়।

নোটিশে উল্লেখ করা হয়েছে, সানায়া আনাম ওয়াফিকাহ চৌধুরী এরই মধ্যে ঢাকার সিএমএম আদালত ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আদালতে তানজিন তিশার বিরুদ্ধে পৃথক দুটি মামলা করেছেন। মামলাগুলো বর্তমানে চলমান রয়েছে বলে নোটিশে দাবি করা হয়েছে।

এতে আরও অভিযোগ করা হয়, গত ২৭ অক্টোবর তিশা তাঁর ভেরিফায়েড ফেসবুক পেজে সানায়াকে নিয়ে আপত্তিকর ছবি ও ভুল তথ্য প্রকাশ করেন। পাশাপাশি গণমাধ্যমে ঘটনাটি ভুলভাবে উপস্থাপনের অভিযোগও আনা হয়েছে।

নোটিশে বলা হয়, ২০২৫ সালের ৭ নভেম্বর ফেসবুক মেসেঞ্জারে সানায়াকে তাঁর ছবি প্রকাশ করে ভাইরাল করার হুমকি দিয়েছিলেন তিশা। নোটিশদাতার দাবি, পরবর্তী সময়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ছবি প্রকাশের মাধ্যমে সেই হুমকির ধারাবাহিকতা বজায় রাখা হয়েছে।

এ ছাড়া, সানায়া ও আরেক নারীকে বোন হিসেবে উপস্থাপন করে তাঁদের সম্পর্ক নিয়ে নেতিবাচক বক্তব্য ছড়ানোর অভিযোগও নোটিশে তোলা হয়েছে। সানায়ার দাবি, তাঁরা দুই বোন নন; একজন ফ্যাশন ডিজাইনার এবং অন্যজন নারী উদ্যোক্তা হিসেবে তাঁদের পরিচয় রয়েছে।

নোটিশে আরও বলা হয়েছে, তিশার ফেসবুক পোস্টে দুজন অপ্রাপ্তবয়স্কের ছবি প্রকাশ করা হয়েছে। এ ক্ষেত্রে সানায়া কিংবা সংশ্লিষ্ট শিশুদের পরিবারের অনুমতি নেওয়া হয়নি বলে অভিযোগ করা হয়েছে। নোটিশদাতার ভাষ্য অনুযায়ী, এ ধরনের কর্মকাণ্ড সাইবার সুরক্ষা আইন, ২০২৩-এর লঙ্ঘন।

আইনি নোটিশে তানজিন তিশাকে দুই দিনের মধ্যে তাঁর ভেরিফায়েড ফেসবুক পেজ থেকে সানায়াকে সংশ্লিষ্ট সব ছবি ও লেখা সরিয়ে ফেলতে এবং ভবিষ্যতে তাঁর ছবি প্রকাশ না করতে বলা হয়েছে। অন্যথায় আর্থিক মানহানি ও সাইবার ট্রাইব্যুনালসহ সংশ্লিষ্ট আদালতে আইনি ব্যবস্থা নেওয়া হবে বলে সতর্ক করা হয়েছে।

তবে এসব অভিযোগের বিষয়ে অভিনেত্রী তানজিন নাহার তিশার বক্তব্য এই প্রতিবেদনে পাওয়া যায়নি। নোটিশে উত্থাপিত অভিযোগগুলোর সত্যতা আদালতের বিচারিক প্রক্রিয়ায় নির্ধারিত হবে।

সদ্য সংবাদ/এসএস

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. প্রধানমন্ত্রীর সঙ্গে জাপানের অর্থনীতি, বাণিজ্য ও শিল্পমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ সদ্য. প্রধানমন্ত্রী-মন্ত্রীদের বাসভবনের দায়িত্বে আ.লীগ ও যুবলীগপন্থী কর্মকর্তারা সদ্য. সাইবার হামলার আশঙ্কা, সাময়িক বন্ধ এনআইডি সার্ভারের কার্যক্রম সদ্য. স্পেনে দুই দ্রুতগতির ট্রেনের মুখোমুখি সংঘর্ষ, নিহত ৪৬ সদ্য. হঠাৎ হাসপাতাল পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী, অনুপস্থিত ৫ চিকিৎসকের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থার নির্দেশ সদ্য. দুর্যোগ মোকাবিলা ও সামরিক সক্ষমতা বাড়াতে একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-যুক্তরাষ্ট্র সদ্য. ভোট গণনা যত বাড়ছে, ততই কমছে নেতানিয়াহুর ভোট! সদ্য. প্রশান্ত মহাসাগরে মার্কিন সামরিক বাহিনীর হামলায় নিহত ৫ সদ্য. রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার: জাতিসংঘের প্রতিবেদন সদ্য. ‘ক্রসফায়ারের’ ক্ষেত্রে জিরো টলারেন্স, আইজিপির বক্তব্য ঠিক হয়নি: স্বরাষ্ট্রমন্ত্রী সদ্য. প্রধানমন্ত্রীর সঙ্গে জাপানের অর্থনীতি, বাণিজ্য ও শিল্পমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ সদ্য. প্রধানমন্ত্রী-মন্ত্রীদের বাসভবনের দায়িত্বে আ.লীগ ও যুবলীগপন্থী কর্মকর্তারা সদ্য. সাইবার হামলার আশঙ্কা, সাময়িক বন্ধ এনআইডি সার্ভারের কার্যক্রম সদ্য. স্পেনে দুই দ্রুতগতির ট্রেনের মুখোমুখি সংঘর্ষ, নিহত ৪৬ সদ্য. হঠাৎ হাসপাতাল পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী, অনুপস্থিত ৫ চিকিৎসকের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থার নির্দেশ সদ্য. দুর্যোগ মোকাবিলা ও সামরিক সক্ষমতা বাড়াতে একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-যুক্তরাষ্ট্র সদ্য. ভোট গণনা যত বাড়ছে, ততই কমছে নেতানিয়াহুর ভোট! সদ্য. প্রশান্ত মহাসাগরে মার্কিন সামরিক বাহিনীর হামলায় নিহত ৫ সদ্য. রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার: জাতিসংঘের প্রতিবেদন সদ্য. ‘ক্রসফায়ারের’ ক্ষেত্রে জিরো টলারেন্স, আইজিপির বক্তব্য ঠিক হয়নি: স্বরাষ্ট্রমন্ত্রী