বিএনপি এখন আ.লীগের সুরে কথা বলছে: গোলাম পরওয়ার

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:২৫
তালিম প্রোগ্রামে বিএনপি নেতা–কর্মীদের বাধা দেওয়ার অভিযোগ তুলে বাংলাদেশ জামায়াতে ইসলামী’র সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি মিয়া গোলাম পরওয়ার বলেছেন, বিএনপি এখন আওয়ামী লীগের ভাষায় কথা বলছে। তার দাবি, অতীতে আওয়ামী লীগ যেমন জামায়াত–শিবিরকে রাজাকার বা জঙ্গি বলে অভিযুক্ত করত, বিএনপিও এখন একই কৌশল গ্রহণ করেছে।

বৃহস্পতিবার বিকেলে খুলনা–৫ আসনের আটরা–গিলাতলা ইউনিয়নের ১নং ওয়ার্ড জামায়াতে ইসলামীর আয়োজিত মহিলা ভোটার সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, বিএনপি বর্তমানে মাহফিল ও নারীদের তালিম প্রোগ্রামে বাধা দিচ্ছে, যার মাধ্যমে তারা ইসলামকেই বাধাগ্রস্ত করছে এবং জনগণ থেকে বিচ্ছিন্ন হচ্ছে।

মিয়া গোলাম পরওয়ার বলেন, ইসলাম প্রতিষ্ঠায় নারীদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। হযরত সুমাইয়া (রা.) প্রথম নারী শহীদ, আম্মাজান আয়েশা (রা.) যুদ্ধক্ষেত্রেও অংশ নিয়েছেন। ন্যায় ও ইনসাফ প্রতিষ্ঠার রাষ্ট্র গঠনে নারীদের এগিয়ে আসার প্রয়োজন রয়েছে। তিনি বলেন, প্রতিদিন সকাল–বিকেলে গ্রুপভিত্তিকভাবে মহিলা অঙ্গনে দাঁড়িপাল্লা মার্কার দাওয়াত পৌঁছে দিতে হবে; পুরুষেরা যেমন পুরুষের কাছে, নারীরা তেমনি নারীদের কাছে ইসলামী রাষ্ট্র গঠনে কাজ করবেন।

তিনি আরও বলেন, রাষ্ট্রে ইসলামী আইন চালু হলে সব ধর্ম–বর্ণের মানুষ শান্তিতে বসবাস করতে পারবে এবং চাঁদাবাজি, সন্ত্রাস, দখলদারিত্ব ও টেন্ডারবাজি বন্ধ হবে। তাই আগামী নির্বাচনে ইসলামপন্থী আলেম ও আল্লাহভীরু ব্যক্তিদের নির্বাচিত করার আহ্বান জানান তিনি।

দাঁড়িপাল্লা প্রতীকে ভোট চেয়ে তিনি বলেন, যেখানে দাঁড়িপাল্লার প্রার্থী আছে সেখানে তাকে ভোট দিতে হবে এবং যেখানে ইসলামী জোটের প্রার্থী আছে সেখানে জোটের প্রার্থীকে সমর্থন করতে হবে।

একটি দলের নাম না করে তিনি অভিযোগ করেন, দলটির মহাসচিব ইসলামী শরিয়াহ আইন প্রতিষ্ঠার বিরোধিতা করেন এবং দাবি করেন কুরআনে রাজনীতির কথা নেই। তার প্রশ্ন, শরিয়াহ মানে না যারা, তারা কীভাবে মদিনার ইসলামের অনুসারী দাবি করে?

বিএনপি সমর্থকদের উদ্দেশে তিনি বলেন, ইসলামী আন্দোলনের জনপ্রিয়তা বাড়ায় অনেকে অস্থির হয়ে মিথ্যা তথ্য ছড়াচ্ছে। তার বক্তব্য, সকলের মতো জামায়াতও নিজের রাজনৈতিক প্রতীকের পক্ষে কাজ করার অধিকার রাখে। তিনি সমর্থকদের আত্মীয়–স্বজন ও পাড়া–প্রতিবেশীদের দাঁড়িপাল্লায় ভোট দিতে উদ্বুদ্ধ করার আহ্বান জানান।

সমাবেশে সভাপতিত্ব করেন ওয়ার্ড সভাপতি মো. শফিকুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা জামায়াতের সেক্রেটারি মুনসী মিজানুর রহমান, সহকারী সেক্রেটারি প্রিন্সিপাল গাওসুল আযম হাদী, এডভোকেট আবু ইউসুফ মোল্যা প্রমুখ। অনুষ্ঠান পরিচালনা করেন সেক্রেটারি মো. কামরুল গাজী। বক্তব্য দেন খানজাহান আলী থানা আমির ডা. সৈয়দ হাসান মাহমুদ টিটো ও অন্যান্য স্থানীয় নেতারা।


মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. একাদশে ভর্তি: প্রথম ধাপের ফল প্রকাশ সদ্য. ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৭ মৃত্যু, হাসপাতালে ১,৭৫৩ সদ্য. অক্টোবরেই রূপপুর থেকে জাতীয় গ্রিডে ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ: রুশ রাষ্ট্রদূত সদ্য. একনেকে আড়াই লাখ কোটি টাকার তিন মেট্রোরেল প্রকল্প অনুমোদন সদ্য. হাসিনাকে ফেরত না দিয়ে ভারত চক্রান্ত করছে: রিজভী সদ্য. পাঠ্যবইয়ে অন্তর্ভুক্ত হচ্ছে জিয়াউর রহমানের লেখা সদ্য. আওয়ামী লীগের মিছিল: ওসির পর এবার গুলশান জোনের ডিসি প্রত্যাহার সদ্য. আন্তর্জাতিক জলসীমায় ভারত-পাকিস্তান নৌবাহিনীর জাহাজের মাঝে সংঘর্ষ সদ্য. ৮ ঘণ্টা অবরুদ্ধ থাকার পর গোবিপ্রবি ভিসিকে উদ্ধার, পরদিন সহকারী প্রক্টরের পদত্যাগ সদ্য. হুথিদের ঠেকাতে যুক্তরাজ্যের সামরিক সহায়তা চাইল সৌদি সদ্য. একাদশে ভর্তি: প্রথম ধাপের ফল প্রকাশ সদ্য. ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৭ মৃত্যু, হাসপাতালে ১,৭৫৩ সদ্য. অক্টোবরেই রূপপুর থেকে জাতীয় গ্রিডে ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ: রুশ রাষ্ট্রদূত সদ্য. একনেকে আড়াই লাখ কোটি টাকার তিন মেট্রোরেল প্রকল্প অনুমোদন সদ্য. হাসিনাকে ফেরত না দিয়ে ভারত চক্রান্ত করছে: রিজভী সদ্য. পাঠ্যবইয়ে অন্তর্ভুক্ত হচ্ছে জিয়াউর রহমানের লেখা সদ্য. আওয়ামী লীগের মিছিল: ওসির পর এবার গুলশান জোনের ডিসি প্রত্যাহার সদ্য. আন্তর্জাতিক জলসীমায় ভারত-পাকিস্তান নৌবাহিনীর জাহাজের মাঝে সংঘর্ষ সদ্য. ৮ ঘণ্টা অবরুদ্ধ থাকার পর গোবিপ্রবি ভিসিকে উদ্ধার, পরদিন সহকারী প্রক্টরের পদত্যাগ সদ্য. হুথিদের ঠেকাতে যুক্তরাজ্যের সামরিক সহায়তা চাইল সৌদি