‎বিএনপি নির্বাচনের জন্য প্রস্তুত: রিজভী

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:২৬
আগামী ফেব্রুয়ারিতে অনুষ্ঠিতব্য জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণের জন্য ‎বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করেছে বলে জানিয়েছেন দলটির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

‎শুক্রবার (৫ ডিসেম্বর) জুম্মার নামাজ শেষে কুড়িগ্রাম শহরের সরদার পাড়া জামে মসজিদ প্রাঙ্গণে স্থানীয় গণমাধ্যমকর্মীদের সঙ্গে আলাপকালে এ মন্তব্য করেন তিনি।

‎রিজভী বলেন, 'বড় কোনো জাতীয় সংকট বা অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি তৈরি না হলে সরকার ঘোষিত ফেব্রুয়ারি মাসে, রমজানের আগেই জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে। বিএনপি ইতোমধ্যে নির্বাচনে অংশগ্রহণের সকল সাংগঠনিক প্রস্তুতি সম্পন্ন করেছে।'

‎এসময় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেশে ফেরা প্রসঙ্গে তিনি বলেন, 'এ দেশের গণমানুষের নেতা তারেক রহমান। তাঁর মায়ের গুরুতর অসুস্থতা, রাজনৈতিক বাস্তবতা এবং সার্বিক পরিস্থিতি বিবেচনা করে তিনি উপযুক্ত সময়েই দেশে ফিরবেন।'

‎এর আগে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা করে সদরপাড়া জামে মসজিদে বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। দলীয় নেতাকর্মী ও স্থানীয় মুসল্লিরা এতে অংশ নেন। দোয়া শেষে নিকটস্থ একটি মাদ্রাসায় সদকায় জারিয়া হিসেবে তিনটি ছাগল বিতরণ করা হয়।

এসময় আরো‎ উপস্থিত ছিলেন কুড়িগ্রাম জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য হাসিবুর রহমান হাসিব, শফিকুল ইসলাম বেবু, জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক হাসান জোবায়ের হিমেলসহ জেলা ও উপজেলা পর্যায়ের বিভিন্ন নেতৃবৃন্দ।

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. তেজগাঁও কলেজ মসজিদে ‘গোপন বৈঠক’, জঙ্গি সন্দেহে আটক ২৩ সদ্য. রাজধানীর চার এলাকায় ৮ ককটেল বিস্ফোরণ সদ্য. কুড়িগ্রামের ফের সার নিয়ে উত্তেজনা, অবরুদ্ধ কৃষি কর্মকর্তা সদ্য. শেখ হাসিনা আমলের ১০১ চুক্তি পর্যালোচনা করবে বাংলাদশে, প্রতিক্রিয়ায় যা বলল ভারত সদ্য. ক্ষমা না চাইলেও একাত্তরের অবস্থান মেনে নিয়েছে জামায়াত: আইনমন্ত্রী সদ্য. দেশে হাম উপসর্গে মৃত্যু ৯৫০ ছুঁই ছুঁই সদ্য. অ্যাটর্নি জেনারেল কার্যালয়ে দুর্নীতি ও নোট বাণিজ্য বরদাশত হবে না: কাজল সদ্য. তারেক রহমানের হাতে গণতন্ত্র ও মানবাধিকার সুরক্ষিত নয়: নাহিদ সদ্য. নভেম্বরে দিল্লি সফরে যেতে পারেন প্রধানমন্ত্রী তারেক রহমান: দ্য হিন্দু সদ্য. জামায়াতের ৮ দফা দাবি বাস্তবায়নে কোটি কোটি মানুষ প্রস্তুত: গোলাম পরওয়ার সদ্য. তেজগাঁও কলেজ মসজিদে ‘গোপন বৈঠক’, জঙ্গি সন্দেহে আটক ২৩ সদ্য. রাজধানীর চার এলাকায় ৮ ককটেল বিস্ফোরণ সদ্য. কুড়িগ্রামের ফের সার নিয়ে উত্তেজনা, অবরুদ্ধ কৃষি কর্মকর্তা সদ্য. শেখ হাসিনা আমলের ১০১ চুক্তি পর্যালোচনা করবে বাংলাদশে, প্রতিক্রিয়ায় যা বলল ভারত সদ্য. ক্ষমা না চাইলেও একাত্তরের অবস্থান মেনে নিয়েছে জামায়াত: আইনমন্ত্রী সদ্য. দেশে হাম উপসর্গে মৃত্যু ৯৫০ ছুঁই ছুঁই সদ্য. অ্যাটর্নি জেনারেল কার্যালয়ে দুর্নীতি ও নোট বাণিজ্য বরদাশত হবে না: কাজল সদ্য. তারেক রহমানের হাতে গণতন্ত্র ও মানবাধিকার সুরক্ষিত নয়: নাহিদ সদ্য. নভেম্বরে দিল্লি সফরে যেতে পারেন প্রধানমন্ত্রী তারেক রহমান: দ্য হিন্দু সদ্য. জামায়াতের ৮ দফা দাবি বাস্তবায়নে কোটি কোটি মানুষ প্রস্তুত: গোলাম পরওয়ার