বিএনপির অভিযোগে জামায়াত-এনসিপিসহ ৪ দলকে ইসির সতর্কর্তা

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:২৮
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের নির্ধারিত প্রচারণা সময় শুরুর আগেই নির্বাচনী কার্যক্রমে জড়ানোয় বাংলাদেশ জামায়াতে ইসলামী, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি), ইসলামী আন্দোলন বাংলাদেশ ও বাংলাদেশ খেলাফত মজলিসকে সতর্ক করেছে নির্বাচন কমিশন (ইসি)।

মঙ্গলবার (২০ জানুয়ারি) নির্বাচন কমিশনের পক্ষ থেকে এসব রাজনৈতিক দলের প্রধানদের কাছে লিখিতভাবে সতর্কবার্তা পাঠানো হয়। চিঠিতে নির্বাচনী আচরণবিধি কঠোরভাবে অনুসরণের নির্দেশ দেওয়া হয়েছে।

ইসি সূত্র জানায়, বিএনপির পক্ষ থেকে প্রধান নির্বাচন কমিশনারের (সিইসি) কাছে একটি লিখিত অভিযোগ দাখিল করা হয়। অভিযোগে বলা হয়, ২১ জানুয়ারির আগে সব ধরনের নির্বাচনী প্রচারণা নিষিদ্ধ থাকা সত্ত্বেও সংশ্লিষ্ট দলগুলো আচরণবিধি লঙ্ঘন করে মাঠপর্যায়ে প্রচারণা চালিয়েছে।

অভিযোগ পর্যালোচনা করে এর সত্যতা পাওয়ায় নির্বাচন কমিশন বিষয়টিকে ‘রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালা, ২০২৫’-এর ১৮ নম্বর বিধির সুস্পষ্ট লঙ্ঘন হিসেবে চিহ্নিত করে। এরপর সংশ্লিষ্ট চার দলের প্রধানদের সতর্ক করার সিদ্ধান্ত নেয় ইসি।

ইসির পাঠানো চিঠিতে বলা হয়েছে, নির্ধারিত সময়ের আগে যেকোনো ধরনের নির্বাচনী প্রচারণা আইনবহির্ভূত। তাই ২১ জানুয়ারির পূর্বে সব ধরনের প্রচারণামূলক কার্যক্রম থেকে বিরত থাকতে দলের প্রধান ও দায়িত্বশীল নেতাদের নির্দেশ দেওয়া হয়েছে।

ঘোষিত তফসিল অনুযায়ী, আগামী ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচন আচরণবিধি অনুযায়ী, নির্দিষ্ট সময়ের আগে গণসংযোগ, সভা-সমাবেশ কিংবা অন্য কোনো ধরনের নির্বাচনী প্রচারণা চালানো সম্পূর্ণ নিষিদ্ধ।

এ বিষয়ে নির্বাচন কমিশন আরও জানায়, ভবিষ্যতে কেউ আচরণবিধি লঙ্ঘন করলে সংশ্লিষ্ট দল বা প্রার্থীর বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. তেজগাঁও কলেজ মসজিদে ‘গোপন বৈঠক’, জঙ্গি সন্দেহে আটক ২৩ সদ্য. রাজধানীর চার এলাকায় ৮ ককটেল বিস্ফোরণ সদ্য. কুড়িগ্রামের ফের সার নিয়ে উত্তেজনা, অবরুদ্ধ কৃষি কর্মকর্তা সদ্য. শেখ হাসিনা আমলের ১০১ চুক্তি পর্যালোচনা করবে বাংলাদশে, প্রতিক্রিয়ায় যা বলল ভারত সদ্য. ক্ষমা না চাইলেও একাত্তরের অবস্থান মেনে নিয়েছে জামায়াত: আইনমন্ত্রী সদ্য. দেশে হাম উপসর্গে মৃত্যু ৯৫০ ছুঁই ছুঁই সদ্য. অ্যাটর্নি জেনারেল কার্যালয়ে দুর্নীতি ও নোট বাণিজ্য বরদাশত হবে না: কাজল সদ্য. তারেক রহমানের হাতে গণতন্ত্র ও মানবাধিকার সুরক্ষিত নয়: নাহিদ সদ্য. নভেম্বরে দিল্লি সফরে যেতে পারেন প্রধানমন্ত্রী তারেক রহমান: দ্য হিন্দু সদ্য. জামায়াতের ৮ দফা দাবি বাস্তবায়নে কোটি কোটি মানুষ প্রস্তুত: গোলাম পরওয়ার সদ্য. তেজগাঁও কলেজ মসজিদে ‘গোপন বৈঠক’, জঙ্গি সন্দেহে আটক ২৩ সদ্য. রাজধানীর চার এলাকায় ৮ ককটেল বিস্ফোরণ সদ্য. কুড়িগ্রামের ফের সার নিয়ে উত্তেজনা, অবরুদ্ধ কৃষি কর্মকর্তা সদ্য. শেখ হাসিনা আমলের ১০১ চুক্তি পর্যালোচনা করবে বাংলাদশে, প্রতিক্রিয়ায় যা বলল ভারত সদ্য. ক্ষমা না চাইলেও একাত্তরের অবস্থান মেনে নিয়েছে জামায়াত: আইনমন্ত্রী সদ্য. দেশে হাম উপসর্গে মৃত্যু ৯৫০ ছুঁই ছুঁই সদ্য. অ্যাটর্নি জেনারেল কার্যালয়ে দুর্নীতি ও নোট বাণিজ্য বরদাশত হবে না: কাজল সদ্য. তারেক রহমানের হাতে গণতন্ত্র ও মানবাধিকার সুরক্ষিত নয়: নাহিদ সদ্য. নভেম্বরে দিল্লি সফরে যেতে পারেন প্রধানমন্ত্রী তারেক রহমান: দ্য হিন্দু সদ্য. জামায়াতের ৮ দফা দাবি বাস্তবায়নে কোটি কোটি মানুষ প্রস্তুত: গোলাম পরওয়ার