বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নারায়ণগঞ্জ জেলা বিএনপি আয়োজিত আনন্দ র্যালিতে ফতুল্লা থানা বিএনপির বিপুল সংখ্যক নেতাকর্মীর উপস্থিতি ছিল লক্ষণীয়।
সভাপতি শহীদুল ইসলাম টিটু কাকা এবং সাধারণ সম্পাদক এডভোকেট আব্দুল বারী ভুইয়ার নেতৃত্বে ফতুল্লা থানা বিএনপির নেতাকর্মীরা দলীয় শৃঙ্খলা মেনে আনন্দ র্যালিতে যোগ দেন। এসময় স্লোগানে স্লোগানে মুখরিত হয়ে ওঠে র্যালি প্রাঙ্গণ।
নেতারা বলেন, প্রতিষ্ঠাবার্ষিকী শুধু আনন্দের নয়, বরং দেশের গণতন্ত্র পুনরুদ্ধারের অঙ্গীকার নতুন করে দৃঢ় করার দিন। তাই বিএনপি’র প্রতিটি কর্মীকে ঐক্যবদ্ধ থেকে আন্দোলনে অংশ নিতে হবে।
আনন্দ র্যালিতে জেলা বিএনপি ছাড়াও বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।