বিপদ কেটে যাওয়ায় আমরা আবারও অহংকারী হয়ে গেছি: আসিফ

আসিফ লেখেন, পবিত্র রমজান মাস এলেই করোনাকালীন যন্ত্রণা তাঁকে তাড়া করে ফেরে। তাঁর মতে, বাংলাদেশের সামগ্রিক সমস্যার প্রতিফলন সবচেয়ে আগে দেখা যায় সংস্কৃতি অঙ্গনে, যেখানে প্রথম ধাক্কাতেই সংগীতের কার্যক্রম বন্ধ হয়ে যায়। তিনি আক্ষেপ করে বলেন, এই দেশে শিল্পীদের জন্য রাষ্ট্রীয়ভাবে কোনো সামাজিক নিরাপত্তা ব্যবস্থা নেই, ব্যাংক ঋণ দেয় না, এমনকি বাড়িওয়ালারাও বাসা ভাড়া দিতে অনীহা দেখান। তবু চর্চা থেমে থাকে না, পেশা টিকিয়ে রাখার সংগ্রাম চলতেই থাকে।

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:২৯
সামাজিক নিরাপত্তাহীনতা এবং শিল্পী জীবনের কঠিন বাস্তবতা নিয়ে প্রকাশ্যে হতাশা জানিয়েছেন জনপ্রিয় কণ্ঠশিল্পী আসিফ আকবর। শুক্রবার ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি করোনাকালের তিক্ত অভিজ্ঞতা ও বর্তমান দেশের মিউজিক ইন্ডাস্ট্রির দুরবস্থা তুলে ধরেন।

আসিফ লেখেন, পবিত্র রমজান মাস এলেই করোনাকালীন যন্ত্রণা তাঁকে তাড়া করে ফেরে। তাঁর মতে, বাংলাদেশের সামগ্রিক সমস্যার প্রতিফলন সবচেয়ে আগে দেখা যায় সংস্কৃতি অঙ্গনে, যেখানে প্রথম ধাক্কাতেই সংগীতের কার্যক্রম বন্ধ হয়ে যায়। তিনি আক্ষেপ করে বলেন, এই দেশে শিল্পীদের জন্য রাষ্ট্রীয়ভাবে কোনো সামাজিক নিরাপত্তা ব্যবস্থা নেই, ব্যাংক ঋণ দেয় না, এমনকি বাড়িওয়ালারাও বাসা ভাড়া দিতে অনীহা দেখান। তবু চর্চা থেমে থাকে না, পেশা টিকিয়ে রাখার সংগ্রাম চলতেই থাকে।

করোনাকালের স্মৃতি তুলে ধরে তিনি জানান, সেই সময় মোবাইল ফোনেই রেকর্ডিং করতে হতো। স্টুডিও বন্ধ ছিল, টেকনিশিয়ান পাওয়া যেত না, সব কাজ চলত বাসাতেই। নিরাপত্তাহীনতার কারণে অনেক মিউজিশিয়ান শহর ছেড়ে চলে যান, কেউ প্রবাসে পাড়ি জমান, কেউ আবার পেশা বদলাতে বাধ্য হন। এই দুঃসময়ে ধ্রুব গুহর মতো হাতে গোনা কয়েকজন প্রযোজক শিল্পীদের পাশে ছিলেন বলেও উল্লেখ করেন তিনি।

বর্তমান পরিস্থিতি নিয়ে সমালোচনায় আসিফ বলেন, দেশে এখন আর প্রকৃত অর্থে মিউজিক বা ফিল্ম ইন্ডাস্ট্রি নেই, আছে কেবল কঙ্কালসার অবয়ব, যা দিয়ে গবেষণাগারেও কাজ চালানো সম্ভব নয়।

সরকার পরিবর্তনের সঙ্গে সঙ্গে একদল চাটুকার শ্রেণির উত্থান-পতনের বিষয়টি তিনি তুলনা করেছেন টম অ্যান্ড জেরির সঙ্গে। তাঁর ভাষায়, যেমন করে সরকার আসে-যায়, তেমনি চাটুকারের দলও আসে-যায়। একঘেয়ে গালভরা বুলি আর পোড়া স্বপ্নের ছাই ছাড়া কিছু অবশিষ্ট থাকে না।

পোস্টের শেষাংশে আসিফ লেখেন, করোনা আমাদের শিক্ষা ও আতঙ্ক দিয়ে চলে গেছে, কিন্তু আমরা বরাবরের মতোই সব ভুলে গেছি। বিপদ কেটে যাওয়ার পর আবারও অহংকারে ডুবে গেছি। তিনি মন্তব্য করেন, সংস্কৃতিকর্মীদের নিজেদের স্বার্থপরতায় সম্ভাবনা বারবার নিহত হয়, আর সাংস্কৃতিক অঙ্গনে প্রভাব বিস্তার করে এক শ্রেণির ‘অভিশপ্ত পদাতিক’।

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. ডেঙ্গুতে এক দিনে সর্বোচ্চ ৮ মৃত্যু, রেকর্ড সংক্রমণ ১৭৩৩ সদ্য. মালয়েশিয়ায় প্রবাসীদের জরুরি নির্দেশনা দিল বাংলাদেশ হাইকমিশন সদ্য. শিক্ষা, বিনিয়োগ ও প্রযুক্তি খাতে যুক্তরাজ্যের সহায়তা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির সদ্য. মাদ্রাসায় শিশু নির্যাতন রোধে পদক্ষেপ নিতে সরকারকে আইনি নোটিশ সদ্য. ঢাকার ২ সিটিতে মেয়র প্রার্থী ঘোষণা করল জামায়াত সদ্য. ইউপি নির্বাচনের প্রথম ধাপের ভোট ১২ নভেম্বর, নির্বাচন ৭ ধাপে সদ্য. মঙ্গলবার রাত থেকে শিল্প-কারখানায় গ্যাস-বিদ্যুৎ স্বাভাবিকের আশ্বাস প্রধানমন্ত্রীর সদ্য. নভেম্বরের মাঝামাঝি শুরু হবে স্থানীয় সরকার নির্বাচন, জানালেন ইসি মাছউদ সদ্য. দুদকে হাজির হতে সময় চাইলেন সাবেক সেনাপ্রধান শফিউদ্দিন সদ্য. আয়-ব্যয়ের হিসাবে গরমিলের অভিযোগ, সাবেক মেয়র নাছিরের বিরুদ্ধে দুদকের মামলার অনুমোদন সদ্য. ডেঙ্গুতে এক দিনে সর্বোচ্চ ৮ মৃত্যু, রেকর্ড সংক্রমণ ১৭৩৩ সদ্য. মালয়েশিয়ায় প্রবাসীদের জরুরি নির্দেশনা দিল বাংলাদেশ হাইকমিশন সদ্য. শিক্ষা, বিনিয়োগ ও প্রযুক্তি খাতে যুক্তরাজ্যের সহায়তা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির সদ্য. মাদ্রাসায় শিশু নির্যাতন রোধে পদক্ষেপ নিতে সরকারকে আইনি নোটিশ সদ্য. ঢাকার ২ সিটিতে মেয়র প্রার্থী ঘোষণা করল জামায়াত সদ্য. ইউপি নির্বাচনের প্রথম ধাপের ভোট ১২ নভেম্বর, নির্বাচন ৭ ধাপে সদ্য. মঙ্গলবার রাত থেকে শিল্প-কারখানায় গ্যাস-বিদ্যুৎ স্বাভাবিকের আশ্বাস প্রধানমন্ত্রীর সদ্য. নভেম্বরের মাঝামাঝি শুরু হবে স্থানীয় সরকার নির্বাচন, জানালেন ইসি মাছউদ সদ্য. দুদকে হাজির হতে সময় চাইলেন সাবেক সেনাপ্রধান শফিউদ্দিন সদ্য. আয়-ব্যয়ের হিসাবে গরমিলের অভিযোগ, সাবেক মেয়র নাছিরের বিরুদ্ধে দুদকের মামলার অনুমোদন