বিশ্বকাপে নোরা-সঞ্জয় দেবের নতুন চমক

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:৩৩
বিশ্বকাপ ফুটবল উপলক্ষে অফিশিয়াল থিম সং ‘সির সির’-এর সাফল্যের পর এবার নতুন গান নিয়ে হাজির হয়েছেন মরক্কো-কানাডীয় শিল্পী ও বলিউড তারকা নোরা ফাতেহি। তার সঙ্গে আবারও কাজ করেছেন বাংলাদেশি-আমেরিকান ডিজে, গায়ক ও সংগীত প্রযোজক সঞ্জয় দেব। তাদের নতুন অ্যান্থেম ‘চ্যাম্পিয়নস’ ইতোমধ্যে প্রকাশিত হয়েছে।

‘সির সির’ প্রকাশের মাত্র দুই সপ্তাহের ব্যবধানে নতুন এই গানটি প্রকাশ করা হলো। মিউজিক ভিডিওতে ফুটবলপ্রাণ দর্শকদের আবহ, নোরা ফাতেহির প্রাণবন্ত নৃত্য এবং খেলার অনুপ্রেরণায় নির্মিত নানা দৃশ্য স্থান পেয়েছে।

নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে নতুন গানটির প্রকাশের ঘোষণা দেন নোরা ফাতেহি। ভিডিওতে তাকে ফুটবল জার্সি পরে সমর্থকদের সঙ্গে নাচতে দেখা যায়, যা ভক্তদের মধ্যে ব্যাপক সাড়া ফেলেছে।

নোরার ভক্তদের পাশাপাশি শোবিজ অঙ্গনের অনেক তারকাও নতুন এই গানটির প্রশংসা করেছেন। তাদের মতে, বিশ্বকাপের উন্মাদনা আরও বাড়িয়ে তুলতে গানটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

এর আগে বিশ্বকাপ ফুটবলের উদ্বোধনী অনুষ্ঠানে নোরা ফাতেহি ও সঞ্জয় দেবের পরিবেশনায় অফিশিয়াল থিম সং ‘সির সির’ বিশ্বজুড়ে ব্যাপক জনপ্রিয়তা পায়। সেই সাফল্যের ধারাবাহিকতায় তারা আবারও একসঙ্গে নতুন গান নিয়ে দর্শকদের সামনে হাজির হয়েছেন।

মাঠের বাইরেও নিজের দেশের প্রতি সমর্থন জানাতে ভোলেননি নোরা। বিশ্বকাপে মরক্কো দল শেষ ৩২-এ জায়গা নিশ্চিত করার পর সামাজিক যোগাযোগমাধ্যমে উচ্ছ্বাস প্রকাশ করে তিনি লেখেন, ম্যাচটি দেখার সময় উত্তেজনায় তার প্রায় হৃদ্‌রোগে আক্রান্ত হওয়ার মতো অবস্থা হয়েছিল। একই সঙ্গে তিনি মরক্কো দলকে অভিনন্দনও জানান।

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. মানবতাবিরোধী অপরাধে নাছিম-আরাফাত-পরশসহ ৭ শীর্ষ নেতার মৃত্যুদণ্ড সদ্য. নির্বাচিত হওয়ার পর প্রথমবারের মতো আজ সিলেট সফরে যাচ্ছেন রাষ্ট্রপতি সদ্য. কাদেরসহ ৫ জনের অর্ধেক সম্পত্তি যাবে জুলাইয়ের শহীদ পরিবারের কাছে সদ্য. ৮ অক্টোবর থেকে বন্ধ থাকবে ইলিশ আহরণ ও কেনাবেচা সদ্য. মানবতাবিরোধী অপরাধের দায়ে ওবায়দুল কাদেরের মৃত্যুদণ্ড সদ্য. কেন্দ্রীয় নেতাদের দিল্লিতে তলব করেছেন শেখ হাসিনা সদ্য. লালমাটিয়া থেকে আ. লীগের সাবেক এমপি আজিজুল হক আরজু আটক সদ্য. বিদেশি ভাষা শিখতে সর্বোচ্চ ১০ লাখ টাকা ঋণ দেবে সরকার সদ্য. চারটি গুরুত্বপূর্ণ আলোচ্যসূচি নিয়ে আজ অনুষ্ঠিত হবে সচিব সভা সদ্য. ওবায়দুল কাদের-সাদ্দামসহ ৭ পলাতক আ. লীগ নেতার ভাগ্য নির্ধারণের দিন আজ সদ্য. মানবতাবিরোধী অপরাধে নাছিম-আরাফাত-পরশসহ ৭ শীর্ষ নেতার মৃত্যুদণ্ড সদ্য. নির্বাচিত হওয়ার পর প্রথমবারের মতো আজ সিলেট সফরে যাচ্ছেন রাষ্ট্রপতি সদ্য. কাদেরসহ ৫ জনের অর্ধেক সম্পত্তি যাবে জুলাইয়ের শহীদ পরিবারের কাছে সদ্য. ৮ অক্টোবর থেকে বন্ধ থাকবে ইলিশ আহরণ ও কেনাবেচা সদ্য. মানবতাবিরোধী অপরাধের দায়ে ওবায়দুল কাদেরের মৃত্যুদণ্ড সদ্য. কেন্দ্রীয় নেতাদের দিল্লিতে তলব করেছেন শেখ হাসিনা সদ্য. লালমাটিয়া থেকে আ. লীগের সাবেক এমপি আজিজুল হক আরজু আটক সদ্য. বিদেশি ভাষা শিখতে সর্বোচ্চ ১০ লাখ টাকা ঋণ দেবে সরকার সদ্য. চারটি গুরুত্বপূর্ণ আলোচ্যসূচি নিয়ে আজ অনুষ্ঠিত হবে সচিব সভা সদ্য. ওবায়দুল কাদের-সাদ্দামসহ ৭ পলাতক আ. লীগ নেতার ভাগ্য নির্ধারণের দিন আজ