বিশৃঙ্খলা ও হামলা রাষ্ট্রীয় স্থিতিশীলতার জন্য হুমকি: আ স ম আবদুর রব

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:২৬
ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরীফ ওসমান হাদির মর্মান্তিক মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন জাতীয় সমাজতান্ত্রিক দল (জেএসডি)-এর সভাপতি আ স ম আবদুর রব। একই সঙ্গে তিনি দেশবাসীর প্রতি ধৈর্য, সংযম ও দায়িত্বশীল আচরণ প্রদর্শনের উদাত্ত আহ্বান জানিয়েছেন।

শুক্রবার (১৯ ডিসেম্বর) পাঠানো এক শোকবার্তায় আ স ম আবদুর রব বলেন, শরীফ ওসমান হাদির মৃত্যু বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে এক অপূরণীয় ক্ষতি। তবে এই ঘটনাকে কেন্দ্র করে যদি কোনো ধরনের বিশৃঙ্খলা সৃষ্টি হয় কিংবা গণমাধ্যম ও সাংবাদিকদের ওপর হামলার ঘটনা ঘটে, তাহলে তা পরিস্থিতিকে অনাকাঙ্ক্ষিত ও বিপজ্জনক পথে ঠেলে দিতে পারে।

তিনি সাম্প্রতিক সময়ে ‘নিউ এজ’-এর সম্পাদক ও বিশিষ্ট সাংবাদিক নূরুল কবীরকে হেনস্তার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেন।=
 
আ স ম আবদুর রব বলেন, 'এ ধরনের আচরণ অত্যন্ত দুঃখজনক ও নিন্দনীয়। গণমাধ্যমের ওপর হামলা গণতান্ত্রিক পরিবেশ এবং মতপ্রকাশের স্বাধীনতাকে ক্ষুণ্ন করে, যা রাষ্ট্রীয় স্থিতিশীলতার জন্য সরাসরি হুমকি।'

জেএসডি সভাপতি আরও বলেন, 'উদ্ভূত পরিস্থিতিতে যেন কোনোভাবেই মূল লক্ষ্য থেকে বিচ্যুতি না ঘটে, সে বিষয়ে সবাইকে সর্বোচ্চ সতর্ক থাকতে হবে। কোনো অবিবেচনাপ্রসূত পদক্ষেপ যাতে ছাত্র-জনতার মহান গণ-অভ্যুত্থানের ঐতিহাসিক অর্জনকে নস্যাৎ করতে না পারে, সেদিকেও গুরুত্ব দিতে হবে।'
 
জাতীয় স্বার্থকে প্রাধান্য দিয়ে আবেগ সংবরণ, ধৈর্য ধারণ এবং রাষ্ট্রীয় স্থিতিশীলতা বজায় রাখার আহ্বান জানিয়ে আ স ম আবদুর রব বলেন, বর্তমান সময় অত্যন্ত সংবেদনশীল। এই সময়ে দায়িত্বহীন আচরণ দেশ ও গণতন্ত্রের জন্য মারাত্মক ক্ষতিকর হতে পারে।

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. জিজ্ঞাসাবাদের জন্য ডিবিতে হেফাজতে ক্যান্টনমেন্ট থানার সাবেক ওসি রাকিব সদ্য. সারাদেশে একযোগে ৯৯ বিচারককে বদলি সদ্য. শেখ হাসিনার প্রত্যর্পণে সরকার কি উদ্যোগ নিয়েছে- জানতে চাইল সংসদীয় কমিটি সদ্য. আগামী মাস থেকে বাংলা কিউআরে সঙ্গে সঙ্গেই টাকা পাবেন বিক্রেতা সদ্য. বজ্রপাতে তিন জেলায় ৪ জনের মৃত্যু সদ্য. ডেঙ্গুতে আরও ৫ মৃত্যু, আক্রান্ত ৫৮ হাজার সদ্য. আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় বিজয়ী হাফেজদের সংবর্ধনা দিলেন প্রধানমন্ত্রী সদ্য. বেনামি গণমাধ্যমের ফটোকার্ডে দেশ অস্থিতিশীলের চেষ্টা হলে ব্যবস্থা নেবে সরকার: আইনমন্ত্রী সদ্য. মক্কা চুক্তির পরপরই সৌদিতে হুতিদের হামলা, কঠিন পরীক্ষায় পাকিস্তান-তুরস্ক সদ্য. আসিফ মাহমুদ ও তার স্ত্রীর তথ্য ও নথি চেয়ে বিএফআইইউকে দুদকের চিঠি সদ্য. জিজ্ঞাসাবাদের জন্য ডিবিতে হেফাজতে ক্যান্টনমেন্ট থানার সাবেক ওসি রাকিব সদ্য. সারাদেশে একযোগে ৯৯ বিচারককে বদলি সদ্য. শেখ হাসিনার প্রত্যর্পণে সরকার কি উদ্যোগ নিয়েছে- জানতে চাইল সংসদীয় কমিটি সদ্য. আগামী মাস থেকে বাংলা কিউআরে সঙ্গে সঙ্গেই টাকা পাবেন বিক্রেতা সদ্য. বজ্রপাতে তিন জেলায় ৪ জনের মৃত্যু সদ্য. ডেঙ্গুতে আরও ৫ মৃত্যু, আক্রান্ত ৫৮ হাজার সদ্য. আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় বিজয়ী হাফেজদের সংবর্ধনা দিলেন প্রধানমন্ত্রী সদ্য. বেনামি গণমাধ্যমের ফটোকার্ডে দেশ অস্থিতিশীলের চেষ্টা হলে ব্যবস্থা নেবে সরকার: আইনমন্ত্রী সদ্য. মক্কা চুক্তির পরপরই সৌদিতে হুতিদের হামলা, কঠিন পরীক্ষায় পাকিস্তান-তুরস্ক সদ্য. আসিফ মাহমুদ ও তার স্ত্রীর তথ্য ও নথি চেয়ে বিএফআইইউকে দুদকের চিঠি