ব্রাহ্মণবাড়িয়া-৫ আসনে বিএনপির মনোনয়ন পরিবর্তনের দাবিতে মশাল মিছিল

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:২৫
ব্রাহ্মণবাড়িয়া-৫ (নবীনগর) আসনে বিএনপির মনোনয়ন পাওয়া প্রার্থী পরিবর্তনের দাবিতে মশাল মিছিল অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (২১ নভেম্বর) সন্ধ্যায় নবীনগর-রাধিকা সড়কে আলিয়াবাদ গোলচত্বর থেকে মনোনয়নবঞ্চিত বিএনপি নেতা কাজী নাজমুল হোসেন তাপসের কর্মী-সমর্থকরা কর্মসূচিটি পালন করেন। পরে নবীনগর উপজেলা পরিষদ চত্বরে গিয়ে এক বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।

মশাল মিছিল শেষে সমাবেশে বক্তব্য রাখেন, জেলা বিএনপির সদস্য হযরত আলী, পৌর ছাত্রদলের সভাপতি আশরাফ হোসেন রুবেল, জেলা ছাত্রদলের সাবেক সহসভাপতি ইকবাল হোসেন মোল্লা, সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক রুবেল আকরাম, সাবেক কলেজ ছাত্রদলের সভাপতি রাজু খান প্রমুখ।

বক্তরা বলেন, ‘ব্রাহ্মণবাড়িয়া-৫ আসনে যাকে বিএনপি থেকে প্রাথমিক মনোনয়ন দেওয়া হয়েছে, তাকে গত ১৭ বছর দলের দুর্দিনে নবীনগরে পাওয়া যায়নি। আমাদের সুখ-দুঃখে পাশে ছিলেন জনপ্রিয় নেতা কাজী নাজমুল হোসেন তাপস। এই আসনে তাকে মনোনয়ন না দেওয়া হলে আমরা আরও কঠিন আন্দোলনে যাবো। আমাদের দাবি, বিএনপির প্রার্থী এই আসনে পুনর্বিবেচনা করা হোক।'

তারা আরো অভিযোগ করে বলেন, 'উপজেলা বিএনপির ১০১ সদস্যবিশিষ্ট কমিটিতে ৩০-৩৪ জন লোক তার আত্মীয় স্বজন রয়েছে।'

কাজী নাজমুল হোসেন তাপস চারবারের এমপি মরহুম আলহাজ্ব কাজী আনোয়ার হোসেনের ছেলে ও ২০১৮ সালের ব্রাহ্মণবাড়িয়া-৫ নবীনগর আসন থেকে বিএনপির মনোনয়ন নিয়ে নির্বাচন করেন।

সদ্য সংবাদ/মমিনুল হক রুবেল

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. মানবতাবিরোধী অপরাধে নাছিম-আরাফাত-পরশসহ ৭ শীর্ষ নেতার মৃত্যুদণ্ড সদ্য. নির্বাচিত হওয়ার পর প্রথমবারের মতো আজ সিলেট সফরে যাচ্ছেন রাষ্ট্রপতি সদ্য. কাদেরসহ ৫ জনের অর্ধেক সম্পত্তি যাবে জুলাইয়ের শহীদ পরিবারের কাছে সদ্য. ৮ অক্টোবর থেকে বন্ধ থাকবে ইলিশ আহরণ ও কেনাবেচা সদ্য. মানবতাবিরোধী অপরাধের দায়ে ওবায়দুল কাদেরের মৃত্যুদণ্ড সদ্য. কেন্দ্রীয় নেতাদের দিল্লিতে তলব করেছেন শেখ হাসিনা সদ্য. লালমাটিয়া থেকে আ. লীগের সাবেক এমপি আজিজুল হক আরজু আটক সদ্য. বিদেশি ভাষা শিখতে সর্বোচ্চ ১০ লাখ টাকা ঋণ দেবে সরকার সদ্য. চারটি গুরুত্বপূর্ণ আলোচ্যসূচি নিয়ে আজ অনুষ্ঠিত হবে সচিব সভা সদ্য. ওবায়দুল কাদের-সাদ্দামসহ ৭ পলাতক আ. লীগ নেতার ভাগ্য নির্ধারণের দিন আজ সদ্য. মানবতাবিরোধী অপরাধে নাছিম-আরাফাত-পরশসহ ৭ শীর্ষ নেতার মৃত্যুদণ্ড সদ্য. নির্বাচিত হওয়ার পর প্রথমবারের মতো আজ সিলেট সফরে যাচ্ছেন রাষ্ট্রপতি সদ্য. কাদেরসহ ৫ জনের অর্ধেক সম্পত্তি যাবে জুলাইয়ের শহীদ পরিবারের কাছে সদ্য. ৮ অক্টোবর থেকে বন্ধ থাকবে ইলিশ আহরণ ও কেনাবেচা সদ্য. মানবতাবিরোধী অপরাধের দায়ে ওবায়দুল কাদেরের মৃত্যুদণ্ড সদ্য. কেন্দ্রীয় নেতাদের দিল্লিতে তলব করেছেন শেখ হাসিনা সদ্য. লালমাটিয়া থেকে আ. লীগের সাবেক এমপি আজিজুল হক আরজু আটক সদ্য. বিদেশি ভাষা শিখতে সর্বোচ্চ ১০ লাখ টাকা ঋণ দেবে সরকার সদ্য. চারটি গুরুত্বপূর্ণ আলোচ্যসূচি নিয়ে আজ অনুষ্ঠিত হবে সচিব সভা সদ্য. ওবায়দুল কাদের-সাদ্দামসহ ৭ পলাতক আ. লীগ নেতার ভাগ্য নির্ধারণের দিন আজ