বর্ণিল আয়োজনে চারুকলা থেকে বৈশাখী শোভাযাত্রা, হাজারো মানুষের ঢল

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:৩১
বাংলা নববর্ষ-১৪৩৩ কে বরণ করে নিতে বর্ণিল আয়োজনে উদযাপিত হয়েছে ঐতিহ্যবাহী বৈশাখী শোভাযাত্রা।

মঙ্গলবার (১৪ এপ্রিল) সকাল ৯টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদ থেকে শুরু হওয়া এই শোভাযাত্রায় অংশ নিয়েছেন নানা বয়স ও শ্রেণিপেশার হাজার-হাজার মানুষ।

রাজধানীর চারুকলা অনুষদ প্রাঙ্গণ থেকে বের হওয়া শোভাযাত্রায় ছিল রঙিন মুখোশ, বিশালাকৃতির মোটিফ এবং লোকজ শিল্পের বহুমাত্রিক উপস্থাপনা। বর্ণিল এই আয়োজনে অংশগ্রহণকারীদের ঢলে মুখর হয়ে ওঠে পুরো এলাকা।

এদিকে, বৈশাখী শোভাযাত্রাকে ঘিরে নেওয়া হয় কঠোর নিরাপত্তা ব্যবস্থা। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি বিভিন্ন সংস্থার সদস্যরা সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণে নিয়োজিত ছিলেন।

এর আগে ভোরে রমনার বটমূলে অনুষ্ঠিত হয় বর্ষবরণের প্রভাতী আয়োজন। সেখানে সম্মিলিত কণ্ঠে ‘জাগো আলোক-লগনে’ গান পরিবেশনের মাধ্যমে নতুন বছরকে স্বাগত জানানো হয়। প্রায় দুই ঘণ্টাব্যাপী এ আয়োজনে মোট ২২টি গান পরিবেশিত হয়।

নববর্ষকে ঘিরে রাজধানীর বিভিন্ন স্থানে মানুষের ভিড় ছিল চোখে পড়ার মতো। অনেকের কাছে এ উৎসব কেবল সাংস্কৃতিক অনুষ্ঠান নয়, বরং শেকড়ে ফিরে যাওয়ার এক আবেগঘন উপলক্ষ।

এদিকে শোভাযাত্রায় অংশগ্রহণকারীদের কণ্ঠে সাম্প্রতিক বাউল শিল্পীদের ওপর হামলার প্রতিবাদও উঠে আসে। একই সঙ্গে তারা একটি অসাম্প্রদায়িক ও সাংস্কৃতিক বাংলাদেশের প্রত্যাশা ব্যক্ত করেন।

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. তারেক রহমানের সঙ্গে পাকিস্তানের প্রধানমন্ত্রীর বৈঠক সদ্য. সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধির হুমকি মোকাবিলায় সংকল্প আরও দৃঢ় হোক: বিশ্বনেতাদের তারেক রহমান সদ্য. জাতিসংঘে খলিলুর রহমানের কার্যালয়ে লিগ্যাল অফিসার জাইমা রহমান সদ্য. আইনশৃঙ্খলা নিয়ে সরকারের বক্তব্যে বাস্তবতার মিল নেই: বিরোধীদলীয় নেতা সদ্য. আজ জাতিসংঘ সাধারণ পরিষদে বাংলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী সদ্য. মার্কিন রণতরি আব্রাহাম লিংকনে ৮ সেনার আত্মহত্যার চেষ্টার কথা স্বীকার যুক্তরাষ্ট্রের সদ্য. সাবেক ওসি রাকিবুলের পাঁচ দিনের রিমান্ড সদ্য. বিমানবন্দরে বিপাকে পড়লে একা নন, পাশে পাবেন ৪ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট সদ্য. ফের ৪ দিনের রিমান্ডে এমপি গাজী নজরুল ইসলাম সদ্য. জাতিসংঘ সাধারণ পরিষদে প্রধানমন্ত্রীর ভাষণ আজ সদ্য. তারেক রহমানের সঙ্গে পাকিস্তানের প্রধানমন্ত্রীর বৈঠক সদ্য. সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধির হুমকি মোকাবিলায় সংকল্প আরও দৃঢ় হোক: বিশ্বনেতাদের তারেক রহমান সদ্য. জাতিসংঘে খলিলুর রহমানের কার্যালয়ে লিগ্যাল অফিসার জাইমা রহমান সদ্য. আইনশৃঙ্খলা নিয়ে সরকারের বক্তব্যে বাস্তবতার মিল নেই: বিরোধীদলীয় নেতা সদ্য. আজ জাতিসংঘ সাধারণ পরিষদে বাংলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী সদ্য. মার্কিন রণতরি আব্রাহাম লিংকনে ৮ সেনার আত্মহত্যার চেষ্টার কথা স্বীকার যুক্তরাষ্ট্রের সদ্য. সাবেক ওসি রাকিবুলের পাঁচ দিনের রিমান্ড সদ্য. বিমানবন্দরে বিপাকে পড়লে একা নন, পাশে পাবেন ৪ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট সদ্য. ফের ৪ দিনের রিমান্ডে এমপি গাজী নজরুল ইসলাম সদ্য. জাতিসংঘ সাধারণ পরিষদে প্রধানমন্ত্রীর ভাষণ আজ