বুধবার বা বৃহস্পতিবার হবে তফশিল ঘোষণা

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:২৬
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের তফশিল ঘোষণার বিষয়ে সবকিছু চূড়ান্ত করেছে নির্বাচন কমিশন (ইসি)। বুধবার (১০ ডিসেম্বর) সন্ধ্যায় কিংবা বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) তফশিল ঘোষণা করা হতে পারে।

মঙ্গলবার (৯ ডিসেম্বর) নির্বাচন কমিশনার রহমানেল মাসউদ বিষয়টি নিশ্চিত করে বলেন, 'আগামীকাল বুধবার রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ শেষে সন্ধ্যায় বা বৃহস্পতিবার তফশিল ঘোষণা করা হবে। তিনি বলেন, তফশিল ঘোষণায় রাজনৈতিক দলসহ সব পক্ষের সহযোগিতা পাওয়ার বিষয়টি বিশেষভাবে গুরুত্ব দেওয়া হবে।'

এ বিষয়ে কমিশনার আব্দুর রহমানেল মাছউদ বলেন, ‘বিটিভি এবং বেতারকে চিঠি দেওয়া হচ্ছে। তফশিল প্রধান নির্বাচন কমিশনারের ভাষণের মাধ্যমে ঘোষণা করা হবে। ১০ ডিসেম্বরও হতে পারে। আর সময় নেই, ১১ ডিসেম্বরের মধ্যে তফশিল দিতে হবে।’

তফশিল ঘোষণা করবেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দিন। তফশিলে আগামী বছরের ফেব্রুয়ারির প্রথমার্ধে ভোটগ্রহণের দিন ধার্য করা হতে পারে বলে জানা গেছে। তফশিল ঘোষণার প্রস্তুতি হিসেবে ইতোমধ্যে বিটিভি এবং বেতারকে প্রধান নির্বাচন কমিশনারের ভাষণ রেকর্ড করতে চিঠি পাঠিয়েছে নির্বাচন কমিশন।

এএমএম নাসির উদ্দিনের নেতৃত্বে গঠিত নির্বাচন কমিশন দায়িত্ব গ্রহণের পর প্রথম বড় পরীক্ষা হিসেবে জাতীয় সংসদ নির্বাচন পরিচালনার দায়িত্ব নিতে যাচ্ছে।

নির্বাচন কমিশন সূত্রে জানা যায়, রাষ্ট্রপতির সঙ্গে প্রায় দুই ঘণ্টার বৈঠক শেষে বিকেলে তফশিল-সংক্রান্ত ভাষণ রেকর্ড করা হবে। রেকর্ড শেষে সন্ধ্যায় জাতির উদ্দেশে ভাষণ দেওয়া হতে পারে। তবে কোনো কারণে বুধবার তফশিল ঘোষণা না হলে বৃহস্পতিবার এটি ঘোষণা করা হবে।

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. একাদশে ভর্তি: প্রথম ধাপের ফল প্রকাশ সদ্য. ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৭ মৃত্যু, হাসপাতালে ১,৭৫৩ সদ্য. অক্টোবরেই রূপপুর থেকে জাতীয় গ্রিডে ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ: রুশ রাষ্ট্রদূত সদ্য. একনেকে আড়াই লাখ কোটি টাকার তিন মেট্রোরেল প্রকল্প অনুমোদন সদ্য. হাসিনাকে ফেরত না দিয়ে ভারত চক্রান্ত করছে: রিজভী সদ্য. পাঠ্যবইয়ে অন্তর্ভুক্ত হচ্ছে জিয়াউর রহমানের লেখা সদ্য. আওয়ামী লীগের মিছিল: ওসির পর এবার গুলশান জোনের ডিসি প্রত্যাহার সদ্য. আন্তর্জাতিক জলসীমায় ভারত-পাকিস্তান নৌবাহিনীর জাহাজের মাঝে সংঘর্ষ সদ্য. ৮ ঘণ্টা অবরুদ্ধ থাকার পর গোবিপ্রবি ভিসিকে উদ্ধার, পরদিন সহকারী প্রক্টরের পদত্যাগ সদ্য. হুথিদের ঠেকাতে যুক্তরাজ্যের সামরিক সহায়তা চাইল সৌদি সদ্য. একাদশে ভর্তি: প্রথম ধাপের ফল প্রকাশ সদ্য. ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৭ মৃত্যু, হাসপাতালে ১,৭৫৩ সদ্য. অক্টোবরেই রূপপুর থেকে জাতীয় গ্রিডে ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ: রুশ রাষ্ট্রদূত সদ্য. একনেকে আড়াই লাখ কোটি টাকার তিন মেট্রোরেল প্রকল্প অনুমোদন সদ্য. হাসিনাকে ফেরত না দিয়ে ভারত চক্রান্ত করছে: রিজভী সদ্য. পাঠ্যবইয়ে অন্তর্ভুক্ত হচ্ছে জিয়াউর রহমানের লেখা সদ্য. আওয়ামী লীগের মিছিল: ওসির পর এবার গুলশান জোনের ডিসি প্রত্যাহার সদ্য. আন্তর্জাতিক জলসীমায় ভারত-পাকিস্তান নৌবাহিনীর জাহাজের মাঝে সংঘর্ষ সদ্য. ৮ ঘণ্টা অবরুদ্ধ থাকার পর গোবিপ্রবি ভিসিকে উদ্ধার, পরদিন সহকারী প্রক্টরের পদত্যাগ সদ্য. হুথিদের ঠেকাতে যুক্তরাজ্যের সামরিক সহায়তা চাইল সৌদি