জাবিতে অনুষ্ঠিত হচ্ছে ছায়া জাতিসংঘ সম্মেলন ২০২৬

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:৩১
আগামীর কূটনীতিক ও দক্ষ তরুণ নেতৃত্ব গড়ে তোলার প্রত্যয়ে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়) অনুষ্ঠিত হতে যাচ্ছে জাহাঙ্গীরনগর মডেল ইউনাইটেড নেশনস ২০২৬ (জেএমইউএন’২৬)।

বিশ্ববিদ্যালয়ের মডেল ইউনাইটেড নেশনস অ্যাসোসিয়েশন (জেইউমুনা) আয়োজিত এ আন্তর্জাতিক মানের সম্মেলনের অষ্টম আসর আগামী ১৫ থেকে ১৭ মে পর্যন্ত জাবি ক্যাম্পাসে অনুষ্ঠিত হবে।

বুধবার (১৫ এপ্রিল) সন্ধ্যায় সংগঠনটির পক্ষ থেকে ফাহমিদা সুলতানা তামান্না স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়।

এবারের আয়োজনে “জলবায়ু সহনশীল বিশ্ব গড়তে বৈশ্বিক সহযোগিতার মাধ্যমে শান্তি, টেকসই উন্নয়ন ও অর্থনৈতিক স্থিতিশীলতার পুনর্গঠন” শীর্ষক প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে।

জাহাঙ্গীরনগর ছায়া জাতিসংঘ সম্মেলন ২০২৬-এর মহাসচিব ফাহমিদা সুলতানা তামান্না বলেন, “দেশ-বিদেশের উদীয়মান কূটনীতিক, নীতিনির্ধারক ও শিক্ষার্থীদের অংশগ্রহণে এ সম্মেলনটি বিতর্ক, কূটনীতি ও নেতৃত্ব বিকাশের একটি গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্ম হিসেবে কাজ করবে। বিভিন্ন কমিটির সিমুলেশনের মাধ্যমে অংশগ্রহণকারীরা সমালোচনামূলক চিন্তাভাবনা, আলোচনা দক্ষতা ও বৈশ্বিক দৃষ্টিভঙ্গি অর্জনের সুযোগ পাবেন।”

তিনি আরও বলেন, “বৈশ্বিক নানা জটিল চ্যালেঞ্জ মোকাবিলায় সমন্বিত উদ্যোগের গুরুত্ব তুলে ধরতেই এ প্রতিপাদ্য নির্বাচন করা হয়েছে। তিন দিনব্যাপী এই সম্মেলনে প্রতিনিধিরা উচ্চপর্যায়ের আলোচনা, রেজুলেশন প্রণয়ন এবং বহুপাক্ষিক কূটনীতির বাস্তব অভিজ্ঞতা অর্জন করবেন। পাশাপাশি বিশেষজ্ঞ সেশন, নেটওয়ার্কিং ও সাংস্কৃতিক আয়োজন অংশগ্রহণকারীদের অভিজ্ঞতাকে আরও সমৃদ্ধ করবে।”

পাশাপাশি ১১ বছরের কূটনৈতিক ঐতিহ্যের ধারাবাহিকতায় এ সম্মেলন তরুণদের যুক্তিনির্ভর বিতর্ক, সিদ্ধান্ত গ্রহণ ও আন্তর্জাতিক বিষয়াবলি সম্পর্কে দক্ষ করে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. টিসিবির পণ্য বিতরণে আসছে ‘উপকারী’ অ্যাপস, কমবে ভর্তুকির অপচয় সদ্য. জিজ্ঞাসাবাদের জন্য ডিবিতে হেফাজতে ক্যান্টনমেন্ট থানার সাবেক ওসি রাকিব সদ্য. সারাদেশে একযোগে ৯৯ বিচারককে বদলি সদ্য. শেখ হাসিনার প্রত্যর্পণে সরকার কি উদ্যোগ নিয়েছে- জানতে চাইল সংসদীয় কমিটি সদ্য. আগামী মাস থেকে বাংলা কিউআরে সঙ্গে সঙ্গেই টাকা পাবেন বিক্রেতা সদ্য. বজ্রপাতে তিন জেলায় ৪ জনের মৃত্যু সদ্য. ডেঙ্গুতে আরও ৫ মৃত্যু, আক্রান্ত ৫৮ হাজার সদ্য. আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় বিজয়ী হাফেজদের সংবর্ধনা দিলেন প্রধানমন্ত্রী সদ্য. বেনামি গণমাধ্যমের ফটোকার্ডে দেশ অস্থিতিশীলের চেষ্টা হলে ব্যবস্থা নেবে সরকার: আইনমন্ত্রী সদ্য. মক্কা চুক্তির পরপরই সৌদিতে হুতিদের হামলা, কঠিন পরীক্ষায় পাকিস্তান-তুরস্ক সদ্য. টিসিবির পণ্য বিতরণে আসছে ‘উপকারী’ অ্যাপস, কমবে ভর্তুকির অপচয় সদ্য. জিজ্ঞাসাবাদের জন্য ডিবিতে হেফাজতে ক্যান্টনমেন্ট থানার সাবেক ওসি রাকিব সদ্য. সারাদেশে একযোগে ৯৯ বিচারককে বদলি সদ্য. শেখ হাসিনার প্রত্যর্পণে সরকার কি উদ্যোগ নিয়েছে- জানতে চাইল সংসদীয় কমিটি সদ্য. আগামী মাস থেকে বাংলা কিউআরে সঙ্গে সঙ্গেই টাকা পাবেন বিক্রেতা সদ্য. বজ্রপাতে তিন জেলায় ৪ জনের মৃত্যু সদ্য. ডেঙ্গুতে আরও ৫ মৃত্যু, আক্রান্ত ৫৮ হাজার সদ্য. আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় বিজয়ী হাফেজদের সংবর্ধনা দিলেন প্রধানমন্ত্রী সদ্য. বেনামি গণমাধ্যমের ফটোকার্ডে দেশ অস্থিতিশীলের চেষ্টা হলে ব্যবস্থা নেবে সরকার: আইনমন্ত্রী সদ্য. মক্কা চুক্তির পরপরই সৌদিতে হুতিদের হামলা, কঠিন পরীক্ষায় পাকিস্তান-তুরস্ক