ক্যাম্পাস
কুবির নতুন উপাচার্য ড. এম এম শরীফুল করীম
প্রজ্ঞাপনে বলা হয়, মহামান্য রাষ্ট্রপতি ও চ্যান্সেলরের অনুমোদনক্রমে কুমিল্লা বিশ্ববিদ্যালয় আইন, ২০০৬-এর ১০(১) ধারা অনুযায়ী ড. এম এম শরীফুল করীমকে উপাচার্য পদে নিয়োগ দেওয়া হয়েছে। এতে আরও জানানো হয়, উপাচার্য হিসেবে তিনি বর্তমান পদের সমপরিমাণ বেতন-ভাতা পাবেন এবং বিধি অনুযায়ী অন্যান্য সুবিধাও ভোগ করবেন। প্রজ্ঞাপনে বলা হয়েছে, বিশ্ববিদ্যালয়ের প্রধান নির্বাহী কর্মকর্তা হিসেবে তাঁকে সার্বক্ষণিকভাবে ক্যাম্পাসে অবস্থান করতে হবে।
জবি প্রেসক্লাবের সভাপতির দায়িত্ব পেলেন শাহরিয়ার হোসেন
জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) জগন্নাথ বিশ্ববিদ্যালয় প্রেসক্লাব-এর নতুন সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন শেখ শাহরিয়ার হোসেন। শনিবার (১৮ এপ্রিল) সংগঠনটির পক্ষ থেকে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয় প্রেসক্লাব প্রগতিশীলতা, অসাম্প্রদায়িকতা ও নিরপেক্ষতার মূলমন্ত্র ধারণ করে বিভিন্ন গণমাধ্যমে কর্মরত প্রগতিশীল চিন্তার সাংবাদিকদের সংগঠন হিসেবে কাজ করে যাচ্ছে। গত বছর থেকে দীর্ঘদিন মো. মেহেদী হাসান সভাপতি হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন। তবে তিনি ব্যক্তিগত কারণ দেখিয়ে সভাপতির দায়িত্ব শেখ শাহরিয়ার হোসেনের কাছে অর্পণ করেন।
নজরুল বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্য ড. মোহাম্মদ মোশাররফ হোসেন
প্রজ্ঞাপনে বলা হয়, মহামান্য রাষ্ট্রপতি ও চ্যান্সেলরের অনুমোদনক্রমে ‘জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় আইন, ২০০৬ এর ১০(১) ধারা অনুযায়ী তাকে উপাচার্য পদে নিয়োগ প্রদান করা হয়েছে। নিয়োগের শর্ত অনুযায়ী, উপাচার্য পদে তাঁর নিয়োগের মেয়াদ যোগদানের তারিখ হতে আগামী ৪ (চার) বছর অথবা অবসর গ্রহণের তারিখ-এর মধ্যে যা পূর্বে ঘটে সেই সময় পর্যন্ত হবে। দায়িত্ব পালনকালে তিনি তাঁর বর্তমান পদের সমপরিমাণ বেতন-ভাতাদি ও বিধি অনুযায়ী পদসংশ্লিষ্ট অন্যান্য সুবিধা ভোগ করবেন।
‘ভিসি’ হওয়ার ২ ঘণ্টা পরই নিয়োগ বাতিল!
শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সরকারি বিশ্ববিদ্যালয় শাখা থেকে বৃহস্পতিবার দুপুরে জারি করা প্রজ্ঞাপনে বলা হয়, রাষ্ট্রপতি ও আচার্যের অনুমোদনক্রমে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় আইন, ২০০৯ এর সংশ্লিষ্ট ধারা অনুযায়ী অধ্যাপক ড. আনিসুর রহমানকে চার বছরের জন্য উপাচার্য পদে নিয়োগ দেওয়া হয়েছে। প্রজ্ঞাপনে আরও উল্লেখ করা হয়, যোগদানের তারিখ থেকে আগামী চার বছর তিনি বিশ্ববিদ্যালয়ের প্রধান নির্বাহী কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করবেন এবং সার্বক্ষণিকভাবে ক্যাম্পাসে অবস্থান করবেন।
খালেদা জিয়ার ছবিযুক্ত ব্যানার ছেঁড়ার অভিযোগে ইবি জিয়া পরিষদের প্রতিবাদ
সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ও জাতীয় পতাকার ছবি সম্বলিত ব্যানার ছিঁড়ে অবমাননার অভিযোগ তুলে গভীর উদ্বেগ ও তীব্র নিন্দা জানিয়েছে ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) শিক্ষক সংগঠন জিয়া পরিষদ। শনিবার (১৮ এপ্রিল) সংগঠনটির সভাপতি অধ্যাপক ড. মো. ফারুকুজ্জামান খান ও সাধারণ সম্পাদক অধ্যাপক ড. মো. রফিকুল ইসলাম স্বাক্ষরিত এক যৌথ বিবৃতির মাধ্যমে এই প্রতিবাদ ও দোষীদের শাস্তির দাবি জানানো হয়।
গুপ্ত রাজনীতির বিরুদ্ধে ইবি ছাত্রদলের বিক্ষোভ
চট্টগ্রাম সিটি কলেজে গুপ্ত রাজনীতির বিরুদ্ধে দেয়াল লিখন করায় ছাত্রদলের নেতাকর্মী ও শিক্ষার্থীদের ওপর ছাত্রশিবিরের হামলার অভিযোগে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বিক্ষোভ মিছিল করেছে ইসলামী বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদল। শুক্রবার (২৪ এপ্রিল) বিকেল সাড়ে ৩টার দিকে বিশ্ববিদ্যালয়ের জিয়া মোড় থেকে বিক্ষোভ মিছিল বের হয়ে গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করেন দলীয় নেতাকর্মীরা। পরে ক্যাম্পাসের প্রধান ফটকের সামনে সমবেত হয়ে সংক্ষিপ্ত সমাবেশ করেন তারা।
আপনারা গুপ্তদের বিরুদ্ধে ব্যবস্থা না নিলে ছাত্রদল নিবে: স্বরাষ্ট্রমন্ত্রী ও আইনমন্ত্রীকে ইবি ছাত্রদল নেতা
কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) শাখা ছাত্রদলের আহ্বায়ক সাহেদ আহম্মেদ স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ ও আইনমন্ত্রী আসাদুজ্জামানকে উদ্দেশ্য করে বলেছেন, “আপনারা যদি গুপ্তদের কার্যক্রমের বিরুদ্ধে ব্যবস্থা না নেন, তাহলে ছাত্রদল ব্যবস্থা নেবে।” শুক্রবার (২৪ এপ্রিল) বিকেলে ইসলামী বিশ্ববিদ্যালয়ে চট্টগ্রাম সিটি কলেজে গুপ্ত রাজনীতির বিরুদ্ধে দেয়াল লিখনকে কেন্দ্র করে সাধারণ শিক্ষার্থী ও ছাত্রদলের নেতাকর্মীদের ওপর ছাত্রশিবিরের হামলার অভিযোগে আয়োজিত বিক্ষোভ মিছিলে তিনি এ কথা বলেন। মিছিলটি জিয়া মোড় থেকে ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে প্রধান ফটকে গিয়ে শেষ হয়। পরে সেখানে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।
জাবিতে জলাশয়ে ৪১২ কেজি মাছের পোনা অবমুক্ত
অনুষ্ঠানে তিনি বলেন বলেন, 'বর্তমান সরকারের মূল দর্শন হলো দেশের অর্থনীতিকে শক্তিশালী করতে হলে চাষযোগ্য এক ইঞ্চি জমিও খালি রাখা যাবে না এবং কৃষি ও মৎস্য সম্পদের সর্বোচ্চ উৎপাদন নিশ্চিত করতে হবে।' তিনি বলেন, 'জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রায় ১৮০ একরের বিশাল জলাশয় আমাদের মৎস্য সম্পদের এক অনন্য সম্ভাবনা, যা এতদিন যথাযথভাবে ব্যবহৃত হয়নি। এই প্রথম সরকারের পক্ষ থেকে বিশ্ববিদ্যালয়ের জলাশয়গুলোতে বড় আকারের প্রায় ৪১২ কেজি মাছের পোনা অবমুক্ত করা হয়েছে, যাতে এ সম্পদকে বিশ্ববিদ্যালয় প্রশাসন কার্যকরভাবে কাজে লাগাতে পারে।
নোবিপ্রবির নবনিযুক্ত উপাচার্য ঢাবির অধ্যাপক ড. গোলাম রব্বানী
উপাচার্য হিসেবে তাঁর নিয়োগের মেয়াদ যোগদানের তারিখ থেকে চার বছর হবে। তবে এর মধ্যে সরকারি চাকরির অবসরের বয়স পূর্ণ হলে সেই তারিখ পর্যন্তই তিনি দায়িত্ব পালন করবেন। তিনি তাঁর বর্তমান পদের (ঢাবির অধ্যাপক) সমপরিমাণ বেতন-ভাতাদি পাবেন। এছাড়া বিশ্ববিদ্যালয়ের বিধি অনুযায়ী পদ-সংশ্লিষ্ট অন্যান্য সুযোগ-সুবিধাও ভোগ করবেন। বিশ্ববিদ্যালয়ের প্রধান নির্বাহী কর্মকর্তা হিসেবে তাঁকে সার্বক্ষণিকভাবে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে অবস্থান করতে হবে।
কুবির নবনিযুক্ত উপাচার্যের সঙ্গে ছাত্রদলের শুভেচ্ছা বিনিময়
তিনি আরও বলেন, 'কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদলের প্রত্যাশা উনি কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষার্থী, স্টেকহোলডারদের নিয়ে একটি উন্নতমানের বিশ্ববিদ্যালয় গঠনে এবং কার্যকরী ভূমিকা পালন করবে। শিক্ষার্থীদের যেকোনো সুযোগ সুবিধা কিংবা রিসার্চ ভিত্তিক শিক্ষা ব্যবস্থা নির্মাণে ভূমিকা রাখবেন। বিশ্ববিদ্যালয়ের নবনির্বাচিত উপাচার্য সকল দল, মত, শিক্ষার্থী, কর্মকর্তা, কর্মচারী এবং শিক্ষকদেরকে নিয়ে সুন্দর একটি ভূমিকা পালন করবে এই প্রত্যাশা করি।'
কুবির নবনিযুক্ত উপাচার্যের সঙ্গে ছাত্রশিবিরের শুভেচ্ছা বিনিময়
কুবি শাখা ছাত্রশিবিরের সভাপতি মোজাম্মেল হোসেন আবির বলেন, 'কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে এই প্রথম নিজ বিশ্ববিদ্যালয় থেকে উপাচার্য নিয়োগ দেওয়া হয়েছে। এটি বিশ্ববিদ্যালয়ের জন্য একটি গুরুত্বপূর্ণ মাইলফলক, বিশ্ববিদ্যালয়ের জন্য গর্বের। ছাত্রশিবির কুমিল্লা বিশ্ববিদ্যালয় এর পক্ষ থেকে স্যারকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা।'
ইবির নবনিযুক্ত উপাচার্যকে শাখা ইউট্যাব ও জিয়া পরিষদের শুভেচ্ছা
জিয়া পরিষদের সভাপতি অধ্যাপক ড. ফারুকুজ্জামান খান ও সাধারণ সম্পাদক অধ্যাপক ড. রফিকুল ইসলাম স্বাক্ষরিত শুভেচ্ছাবার্তায় বলা হয়, 'গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক ইসলামী বিশ্ববিদ্যালয়ের লোক প্রশাসন বিভাগের অধ্যাপক প্রফেসর ড. এ.কে.এম. মতিনুর রহমান ইসলামী বিশ্ববিদ্যালয় বাংলাদেশের ১৫তম ভাইস চ্যান্সেলর হিসেবে নিযুক্ত হয়েছেন। এ উপলক্ষ্যে নবনিযুক্ত ভাইস চ্যান্সেলর মহোদয়কে ইসলামী বিশ্ববিদ্যালয় জিয়া পরিষদের পক্ষ থেকে উষ্ণ অভিনন্দন জ্ঞাপন ও সরকারের সংশ্লিষ্ট মহলের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি।'