আপনারা গুপ্তদের বিরুদ্ধে ব্যবস্থা না নিলে ছাত্রদল নিবে: স্বরাষ্ট্রমন্ত্রী ও আইনমন্ত্রীকে ইবি ছাত্রদল নেতা

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:৩১
কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) শাখা ছাত্রদলের আহ্বায়ক সাহেদ আহম্মেদ স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ ও আইনমন্ত্রী আসাদুজ্জামানকে উদ্দেশ্য করে বলেছেন, “আপনারা যদি গুপ্তদের কার্যক্রমের বিরুদ্ধে ব্যবস্থা না নেন, তাহলে ছাত্রদল ব্যবস্থা নেবে।”

শুক্রবার (২৪ এপ্রিল) বিকেলে ইসলামী বিশ্ববিদ্যালয়ে চট্টগ্রাম সিটি কলেজে গুপ্ত রাজনীতির বিরুদ্ধে দেয়াল লিখনকে কেন্দ্র করে সাধারণ শিক্ষার্থী ও ছাত্রদলের নেতাকর্মীদের ওপর ছাত্রশিবিরের হামলার অভিযোগে আয়োজিত বিক্ষোভ মিছিলে তিনি এ কথা বলেন। মিছিলটি জিয়া মোড় থেকে ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে প্রধান ফটকে গিয়ে শেষ হয়। পরে সেখানে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।

মিছিলে অংশগ্রহণকারীদের ‘লুঙ্গির নিচে রাজাকার, লুঙ্গির মালিক স্বৈরাচার’, ‘রাজাকার আর স্বৈরাচার, মিলেমিশে একাকার’, ‘গুপ্ত শিবিরের বিরুদ্ধে ডাইরেক্ট অ্যাকশন’, ‘শিবিরের আস্তানা ভেঙে দাও, গুড়িয়ে দাও’, ‘জামায়াত-শিবির, গুপ্ত গুপ্ত’, ‘লীগ গেছে যে পথে, শিবির যাবে সেই পথে’, ‘গুপ্তদের কালো হাত, ভেঙে দাও, গুড়িয়ে দাও’, ‘শিক্ষা-শিবির, একসাথে চলে না’, ‘শিক্ষা-গুপ্ত, একসাথে চলে না’, ‘গুপ্ত যাদের অবস্থান, তাদের বাড়ি পাকিস্তান’, ‘গুপ্ত রাজনীতি নিপাত যাক, গণতন্ত্র মুক্তি পাক’—এমন বিভিন্ন স্লোগান দিতে দেখা যায়।

সাহেদ আহম্মেদ বলেন, “বর্তমান গুপ্ত বাহিনীকে ২০১৪-১৫ সালের পর শুধু ইসলামী বিশ্ববিদ্যালয়েই নয়, সারা বাংলাদেশে কোথাও দেখা যায়নি। পরবর্তীতে তারা সাধারণ শিক্ষার্থীদের নামে বিভিন্নভাবে হল দখলের চেষ্টা করছে। নামে-বেনামে ইসলামী বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন সংগঠন গড়ে উঠেছে। সবই একই গুপ্ত। এই গুপ্তদের প্রতিরোধ আমরা করবই।”

তিনি আরও বলেন, “২০১৪ সালে ছাত্রলীগ আমার ওপর যে গুলিবর্ষণ করেছিল, তখন মারা গেলে এত দিনে আমার কবরের মাটিও সমান হয়ে যেত। গুপ্ত বাহিনীকে ২০১৪ সালের পর থেকে ইসলামী বিশ্ববিদ্যালয়সহ পুরো বাংলাদেশে আর দেখা যায়নি। এই গুপ্ত বাহিনী নামে-বেনামে বিভিন্ন সংগঠন দখল করছে। এই গুপ্তদের প্রতিরোধ আমরা করবই করব। যারা প্রধানমন্ত্রীকে নিয়ে কটূক্তি করবে, তাদের শায়েস্তা আমরা করবই করব। এমন কোনো শক্তি নেই, তাদের বাঁচাবে।”

ছাত্রদলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক নাসির ও সভাপতি রাকিবকে উদ্দেশ্য করে তিনি বলেন, “আপনারা আমাদের হাত বেঁধে রেখেছেন। আমাদের হাত খুলে দিতে হবে। আমরা অনেক ধৈর্য ধরেছি।”

ছাত্রশিবিরকে উদ্দেশ্য করে তিনি বলেন, “আপনারা ওপেন রাজনীতি করেন, গুপ্ত পরিচয়ে রাজনীতি করবেন না। আপনাদের কর্মীদের থামান, নয়তো কাল থেকে পরিস্থিতি খারাপ হবে। প্রক্টর স্যারের কাছে লিখিত অভিযোগ দিয়েছি। প্রক্টর ও ভিসি স্যার ব্যবস্থা না নিলে কাল থেকে ছাত্রদল ব্যবস্থা নেবে।”

এ সময় শাখা ছাত্রদলের সদস্য সচিব মাসুদ রুমি মিথুন, সাবেক সভাপতি ওমর ফারুক, সাবেক সাধারণ সম্পাদক রাশেদুল ইসলাম রাশেদ, সিনিয়র যুগ্ম আহ্বায়ক আনোয়ার পারভেজ, যুগ্ম আহ্বায়ক আবু দাউদ, আনোয়ারুল ইসলাম, আহসান হাবিব, সদস্য রাফিজ আহমেদ, নুর উদ্দিনসহ প্রায় দেড় শতাধিক নেতা-কর্মী উপস্থিত ছিলেন।

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. নভেম্বরে দিল্লি সফরে যেতে পারেন প্রধানমন্ত্রী তারেক রহমান: দ্য হিন্দু সদ্য. নরেন্দ্র মোদিকে জন্মদিনের শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী সদ্য. টিসিবির পণ্য বিতরণে আসছে ‘উপকারী’ অ্যাপস, কমবে ভর্তুকির অপচয় সদ্য. ডাকসুর এক বছরের কাজের হিসাব প্রকাশ, ছারপোকা দমনে খরচ ৩২ লাখ টাকা সদ্য. জিজ্ঞাসাবাদের জন্য ডিবিতে হেফাজতে ক্যান্টনমেন্ট থানার সাবেক ওসি রাকিব সদ্য. সারাদেশে একযোগে ৯৯ বিচারককে বদলি সদ্য. শেখ হাসিনার প্রত্যর্পণে সরকার কি উদ্যোগ নিয়েছে- জানতে চাইল সংসদীয় কমিটি সদ্য. আগামী মাস থেকে বাংলা কিউআরে সঙ্গে সঙ্গেই টাকা পাবেন বিক্রেতা সদ্য. বজ্রপাতে তিন জেলায় ৪ জনের মৃত্যু সদ্য. ডেঙ্গুতে আরও ৫ মৃত্যু, আক্রান্ত ৫৮ হাজার সদ্য. নভেম্বরে দিল্লি সফরে যেতে পারেন প্রধানমন্ত্রী তারেক রহমান: দ্য হিন্দু সদ্য. নরেন্দ্র মোদিকে জন্মদিনের শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী সদ্য. টিসিবির পণ্য বিতরণে আসছে ‘উপকারী’ অ্যাপস, কমবে ভর্তুকির অপচয় সদ্য. ডাকসুর এক বছরের কাজের হিসাব প্রকাশ, ছারপোকা দমনে খরচ ৩২ লাখ টাকা সদ্য. জিজ্ঞাসাবাদের জন্য ডিবিতে হেফাজতে ক্যান্টনমেন্ট থানার সাবেক ওসি রাকিব সদ্য. সারাদেশে একযোগে ৯৯ বিচারককে বদলি সদ্য. শেখ হাসিনার প্রত্যর্পণে সরকার কি উদ্যোগ নিয়েছে- জানতে চাইল সংসদীয় কমিটি সদ্য. আগামী মাস থেকে বাংলা কিউআরে সঙ্গে সঙ্গেই টাকা পাবেন বিক্রেতা সদ্য. বজ্রপাতে তিন জেলায় ৪ জনের মৃত্যু সদ্য. ডেঙ্গুতে আরও ৫ মৃত্যু, আক্রান্ত ৫৮ হাজার