সাজিদ হত্যার বিচারহীনতার ২৯৭ দিন: প্রতিবাদে শিক্ষার্থীদের মানববন্ধন

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:৩১
ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) শিক্ষার্থী সাজিদ হত্যার ২৯৭ দিন পার হলেও এখন পর্যন্ত দৃশ্যমান বিচার প্রক্রিয়া সম্পন্ন না হওয়ায় প্রতিবাদে মানববন্ধন করেছে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।

‎রোববার (১০ এপ্রিল) দুপুরের দিকে বিশ্ববিদ্যালয়ের প্রশাসন ভবনের সামনে এ কর্মসূচি পালন করে তারা।

এসময় জাস্টিস ফর সাজিদ আব্দুল্লাহ প্ল্যাটফর্মের আহ্বায়ক শেখ সাজ্জাতুল্লাহর সভাপতিত্বে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদল, ছাত্রশিবির, ইসলামী ছাত্র আন্দোলন, তালাবায়ে আরাবিয়ার, তালামীযে ইসলামিয়ার নেতৃবৃন্দ ও সাজিদের সহপাঠী সহ অন্যান্য শিক্ষার্থীরা অংশ নেয়।

মানববন্ধনে শিক্ষার্থীরা জানান, সাজিদ হত্যার বিচারটি করার মতো বর্তমান প্রশাসনের ন্যূনতম স্বদিচ্ছা আছে বলে মনে হয় না। যখন দেখছে— একই বিশ্ববিদ্যালয়ে সাজিদ হত্যা করার পরেও খুনিরা পার পেল, তখন খুনিরা সাহস সঞ্চার করে রুনা ম্যাম হত্যাকাণ্ড ঘটিয়েছে। আমাদের কাছে প্রতীয়মান হচ্ছে, হয়তো সাজিদ হত্যাকারীদের সঙ্গে প্রশাসনের একটি লিয়াজোঁ বা যোগসাজশ থাকতে পারে। কারণ তারা বড় বড় ইভেন্টে কখনোই সাজিদের নাম নেয় না। সাজিদের নামে হল করার কথা থাকলেও করেনি। প্রশাসনের প্ল্যান হচ্ছে ইবি থেকে সাজিদকে ভুলিয়ে দেওয়া। এছাড়া সাজিদের ফ্যামিলিকে যে আর্থিক ক্ষতিপূরণ দেওয়ার কথা ছিল, সেই ক্ষতিপূরণ কেন সাজিদের পরিবারকে দেওয়া হলো না তা জানতে চাই। যদি আপনাদের পক্ষে এটা বাস্তবায়ন করা না যায়, তাহলে নিঃশর্তভাবে ক্ষমা চেয়ে পদত্যাগ করা উচিত।

শাখা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক আবু দাউদ বলেন, 'শহীদ সাজিদকে নির্মমভাবে হত্যা করা হয়েছে, সেটা ২৯৭ দিন ইতোমধ্যে অতিবাহিত হয়ে গেছে। কিন্তু আমাদের প্রশাসন, আমাদের বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে কোনো কার্যকরী কোনো পদক্ষেপ নেয়নি। আমি মনে করি বিশ্ববিদ্যালয় প্রশাসন এই হত্যাকাণ্ডের সাথে জড়িত। যদি জড়িত না থাকতো তাহলে অবশ্যই এর একটা প্রতিকার এবং ব্যবস্থা তারা নিত। সাজিদ হত্যার বিচার না হলে আমি ব্যক্তিগত বা আমার দল প্রশাসনের বিরুদ্ধে মামলা করব। বিশ্ববিদ্যালয়ে আমরা কেউ নিরাপদ না। এই নিরাপদ না থাকার কারণে আমরা আমাদের জীবনের ঝুঁকির কারণেই আমরা প্রশাসনের বিরুদ্ধে মামলা করব।'

শাখা ছাত্রশিবির সেক্রেটারি রাশেদুল ইসলাম রাফি বলেন, 'প্রশাসন শহীদ সাজিদ আব্দুল্লাহ হত্যার বিচার তো দূরের কথা, তারা বিচারের যে প্রাথমিক প্রক্রিয়া সেটাও শুরু করেনি। সেটা কবে থেকে শুরু করবে এবং কীভাবে শুরু করবে এটা আমাদেরকে জানান। আপনারা যদি না জানাতে পারেন তাহলে আপনারা সংশ্লিষ্ট যারা পারে তাদের কাছে দায়িত্ব হস্তান্তর করুন। যদি দায়িত্ব না নিতে পারেন তাহলে দায়িত্ব ছেড়ে দিন। আপনার সন্তান যদি হত্যা হতো তাহলে আপনি কিন্তু বিচারের দাবিতে মাঠে নেমে যেতেন। ক্যাম্পাসের শিক্ষার্থীরা যখনই বিচারের দাবিতে যায় তখনই আপনারা ছলচাতুরি করে অন্য প্রসঙ্গ টেনে নিয়ে আসেন।'

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. অবশেষে জারি হলো নতুন পে-স্কেলের প্রজ্ঞাপন সদ্য. আজ জাতীয় গ্রিডে যুক্ত হবে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস সদ্য. আজই হতে পারে পে-স্কেলের প্রজ্ঞাপন, নতুন কাঠামো নিয়ে যা জানা গেল সদ্য. বিরোধী দলের অসহযোগিতার কারণেই কেউ কেউ ডিসেম্বরে আসতে চায়: এ্যানি সদ্য. ফুটেজে অপ্রতিমের সঙ্গে এক যুবককে দেখা গেছে, বলছে পুলিশ সদ্য. কেন্দ্রীয় মুরগি খামারে বাচ্চা উৎপাদন বাড়ানোর নির্দেশ প্রতিমন্ত্রী টুকুর সদ্য. অপ্রতীম হত্যার ঘটনায় একজন আটক সদ্য. সরকারি কর্মচারীদের জন্য সুখবর, নতুন পে-স্কেলে মিলবে বকেয়া সদ্য. বিএনপি পানি খাবে কিন্তু ঘোলা করে: জামায়াত আমির সদ্য. ঠাকুরগাঁও-১ উপনির্বাচনে ফয়সালকেই প্রার্থী করছে বিএনপি সদ্য. অবশেষে জারি হলো নতুন পে-স্কেলের প্রজ্ঞাপন সদ্য. আজ জাতীয় গ্রিডে যুক্ত হবে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস সদ্য. আজই হতে পারে পে-স্কেলের প্রজ্ঞাপন, নতুন কাঠামো নিয়ে যা জানা গেল সদ্য. বিরোধী দলের অসহযোগিতার কারণেই কেউ কেউ ডিসেম্বরে আসতে চায়: এ্যানি সদ্য. ফুটেজে অপ্রতিমের সঙ্গে এক যুবককে দেখা গেছে, বলছে পুলিশ সদ্য. কেন্দ্রীয় মুরগি খামারে বাচ্চা উৎপাদন বাড়ানোর নির্দেশ প্রতিমন্ত্রী টুকুর সদ্য. অপ্রতীম হত্যার ঘটনায় একজন আটক সদ্য. সরকারি কর্মচারীদের জন্য সুখবর, নতুন পে-স্কেলে মিলবে বকেয়া সদ্য. বিএনপি পানি খাবে কিন্তু ঘোলা করে: জামায়াত আমির সদ্য. ঠাকুরগাঁও-১ উপনির্বাচনে ফয়সালকেই প্রার্থী করছে বিএনপি