কুবিতে ৭০টি আসন ফাঁকা, গণবিজ্ঞপ্তির সিদ্ধান্ত

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:৩১
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) ২০২৫–২৬ শিক্ষাবর্ষের স্নাতক প্রথম বর্ষে তিনটি ইউনিটে প্রায় ৭০টি আসন ফাঁকা রয়েছে। এসব ফাঁকা আসনে ভর্তি সম্পন্ন করতে গণবিজ্ঞপ্তি প্রকাশের সিদ্ধান্ত নিয়েছে ভর্তি পরীক্ষা কমিটি।

সোমবার (১৩ এপ্রিল) বিষয়টি নিশ্চিত করেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) অধ্যাপক ড. মোহাম্মদ আনোয়ার হোসেন।

জানা যায়, বিজ্ঞান ও প্রকৌশল অনুষদভুক্ত ‘এ’ ইউনিটে ২০টি আসন, কলা, সামাজিক বিজ্ঞান ও আইন অনুষদভুক্ত ‘বি’ ইউনিটে ৩২টি এবং ব্যবসায় শিক্ষা অনুষদভুক্ত ‘সি’ ইউনিটে ১৭টি আসন ফাঁকা রয়েছে।

তিন ইউনিটের সংশ্লিষ্ট প্রধানদের সঙ্গে কথা বলে জানা গেছে, ভর্তি বাতিলের কারণে ফাঁকা আসনের সংখ্যা আরও বাড়তে পারে।

অধ্যাপক ড. মোহাম্মদ আনোয়ার হোসেন বলেন, বর্তমানে কিছু আসন ফাঁকা রয়েছে। সামনে কেউ ভর্তি বাতিল করলে সংখ্যা আরও বাড়তে পারে। চূড়ান্তভাবে আসন সংখ্যা নির্ধারণ করে ১৯ ও ২০ তারিখে সাক্ষাৎকারের জন্য ডাকা হবে।

উল্লেখ্য, গত ৯ এপ্রিল চতুর্থ মেধাতালিকায় উত্তীর্ণ শিক্ষার্থীদের ভর্তি কার্যক্রম শেষ হয় এবং ১২ এপ্রিল থেকে ক্লাস শুরু হয়েছে।

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. আওয়ামী লীগের অপতৎপরতায় সরকার মোটেও শঙ্কিত নয়: স্বরাষ্ট্রমন্ত্রী সদ্য. নিউইয়র্ক সফরে প্রধানমন্ত্রীর সঙ্গে যাচ্ছেন ৩৫ সফরসঙ্গী সদ্য. প্রধানমন্ত্রীর ভারত সফর নিয়ে আবারও আলোচনায় ঢাকা-দিল্লি সদ্য. প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিপরিষদের বৈঠক অনুষ্ঠিত সদ্য. নতুন ২ বিদ্যুৎ প্রকল্প অনুমোদন, উৎপাদন হবে ২৬৪০ মেগাওয়াট সদ্য. পল্লবীতে দাঁড়িয়ে থাকা বাসে আগুন সদ্য. অপ্রতিমের বাবাকে ফোন করে সমবেদনা জানালেন জামায়াত আমির সদ্য. অপ্রতিম হত্যায় ৪ জন গ্রেপ্তার, স্বীকারোক্তি মিলেছে: স্বরাষ্ট্রমন্ত্রী সদ্য. মানবতাবিরোধী অপরাধে ইনুকে ১০ বছরের কারাদণ্ড দিয়ে পূর্ণাঙ্গ রায় প্রকাশ সদ্য. ভারতের কাছে ১১৪ রানে হেরে গেল বাংলাদেশ সদ্য. আওয়ামী লীগের অপতৎপরতায় সরকার মোটেও শঙ্কিত নয়: স্বরাষ্ট্রমন্ত্রী সদ্য. নিউইয়র্ক সফরে প্রধানমন্ত্রীর সঙ্গে যাচ্ছেন ৩৫ সফরসঙ্গী সদ্য. প্রধানমন্ত্রীর ভারত সফর নিয়ে আবারও আলোচনায় ঢাকা-দিল্লি সদ্য. প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিপরিষদের বৈঠক অনুষ্ঠিত সদ্য. নতুন ২ বিদ্যুৎ প্রকল্প অনুমোদন, উৎপাদন হবে ২৬৪০ মেগাওয়াট সদ্য. পল্লবীতে দাঁড়িয়ে থাকা বাসে আগুন সদ্য. অপ্রতিমের বাবাকে ফোন করে সমবেদনা জানালেন জামায়াত আমির সদ্য. অপ্রতিম হত্যায় ৪ জন গ্রেপ্তার, স্বীকারোক্তি মিলেছে: স্বরাষ্ট্রমন্ত্রী সদ্য. মানবতাবিরোধী অপরাধে ইনুকে ১০ বছরের কারাদণ্ড দিয়ে পূর্ণাঙ্গ রায় প্রকাশ সদ্য. ভারতের কাছে ১১৪ রানে হেরে গেল বাংলাদেশ