জাবিতে বাংলা নববর্ষ ও পহেলা বৈশাখ উদযাপনে বর্ণাঢ্য কর্মসূচি ঘোষণা

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:৩১
বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপন উপলক্ষে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) বর্ণাঢ্য কর্মসূচি গ্রহণ করা হয়েছে। বিশ্ববিদ্যালয় প্রশাসনের উদ্যোগে আয়োজিত এ কর্মসূচিতে শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীদের অংশগ্রহণে দিনব্যাপী নানা আয়োজন অনুষ্ঠিত হবে।

বৃহস্পতিবার (০৯ এপ্রিল) বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার ড. এ বি এম আজিজুর রহমান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ১লা বৈশাখ (১৪ এপ্রিল) সকাল ৮টা ১৫ মিনিটে উপাচার্য বাসভবনে উপাচার্যের সঙ্গে শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী ও শিক্ষার্থীদের নববর্ষের শুভেচ্ছা বিনিময়ের মধ্য দিয়ে দিনের কার্যক্রম শুরু হবে।

এরপর সকাল ১০টা ১৫ মিনিটে পুরাতন কলাভবন সংলগ্ন মৃৎমঞ্চে প্রদীপ প্রজ্বালন ও সমবেত সংগীত ‘এসো হে বৈশাখ’-এর মাধ্যমে বর্ষবরণ অনুষ্ঠানের উদ্বোধন করা হবে। সকাল ১০টা ৩০ মিনিটে বাংলা বিভাগ ও নাটক ও নাট্যতত্ত্ব বিভাগের পরিবেশনায় সাংস্কৃতিক পর্ব অনুষ্ঠিত হবে।

একই সময়ে চারুকলা বিভাগের তত্ত্বাবধানে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদ, বিভাগ, হল, অফিস, স্কুল-কলেজ এবং ক্যাম্পাসবাসীর অংশগ্রহণে বর্ণাঢ্য বৈশাখী শোভাযাত্রা বের হবে। শোভাযাত্রাটি মৃৎমঞ্চ থেকে শুরু হয়ে সেলিম আল-দীন মুক্তমঞ্চে গিয়ে শেষ হবে। এতে অংশগ্রহণকারী দলগুলোর মধ্যে সর্বোচ্চ শোভাবর্ধনকারী তিনটি দলকে পুরস্কৃত করা হবে। র‌্যালি শেষে টিএসসি চত্বরে মেলা উদ্বোধন ও লোকজ আপ্যায়নের আয়োজন থাকবে।

বিকাল ৫টা থেকে রাত ৯টা পর্যন্ত শিক্ষার্থী কল্যাণ ও পরামর্শদান কেন্দ্র, ছাত্র-শিক্ষক কেন্দ্র (টিএসসি) এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জাকসু)-এর যৌথ উদ্যোগে সেলিম আল-দীন মুক্তমঞ্চে সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। আবহাওয়া অনুকূলে না থাকলে অনুষ্ঠানটি জহির রায়হান মিলনায়তনে আয়োজন করা হবে।

বাংলা বিভাগের কর্মসূচিতে ১৪ এপ্রিল মহুয়া মঞ্চে দিনব্যাপী আয়োজন থাকছে। সকাল ৯টায় উদ্বোধনের পর বৈশাখী ফলাহার, সাংস্কৃতিক অনুষ্ঠান, শোভাযাত্রা, লোকজ ক্রীড়া ও শিক্ষকদের পরিবেশনা অনুষ্ঠিত হবে।

নাটক ও নাট্যতত্ত্ব বিভাগ ১৩ ও ১৪ এপ্রিল দুই দিনব্যাপী বিশেষ আয়োজন করেছে। ১৩ এপ্রিল বিকালে মৃৎমঞ্চে বর্ষবিদায় ও বর্ষবরণ অনুষ্ঠান এবং ১৪ এপ্রিল শোভাযাত্রা শেষে একই স্থানে সাংস্কৃতিক আয়োজন অনুষ্ঠিত হবে।

জাকসুর উদ্যোগে ১৩ এপ্রিল ভেলাবাইচ ও কলাগাছে আরোহন প্রতিযোগিতা এবং ১৪ এপ্রিল হালখাতা ও মিষ্টিমুখের আয়োজন থাকবে। সন্ধ্যায় সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হবে।

এ বছরের নববর্ষের প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে—“নববর্ষের ঐক্যতান, গণতন্ত্রের পুনরুত্থান”। শোভাযাত্রায় ব্যানার বহন করা যাবে, তবে মুখোশ পরা ও রং ছিটানো নিষিদ্ধ করা হয়েছে। নিয়ম ভঙ্গ করলে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, নির্ধারিত রুটে বাসের ব্যবস্থা থাকবে এবং সকল অনুষ্ঠান রাত ১০টার মধ্যে শেষ করতে হবে। বিশ্ববিদ্যালয় প্রশাসন শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা, কর্মচারী ও ক্যাম্পাসবাসীকে অংশগ্রহণের আহ্বান জানিয়েছে।

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. অবশেষে জারি হলো নতুন পে-স্কেলের প্রজ্ঞাপন সদ্য. আজ জাতীয় গ্রিডে যুক্ত হবে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস সদ্য. আজই হতে পারে পে-স্কেলের প্রজ্ঞাপন, নতুন কাঠামো নিয়ে যা জানা গেল সদ্য. বিরোধী দলের অসহযোগিতার কারণেই কেউ কেউ ডিসেম্বরে আসতে চায়: এ্যানি সদ্য. ফুটেজে অপ্রতিমের সঙ্গে এক যুবককে দেখা গেছে, বলছে পুলিশ সদ্য. কেন্দ্রীয় মুরগি খামারে বাচ্চা উৎপাদন বাড়ানোর নির্দেশ প্রতিমন্ত্রী টুকুর সদ্য. অপ্রতীম হত্যার ঘটনায় একজন আটক সদ্য. সরকারি কর্মচারীদের জন্য সুখবর, নতুন পে-স্কেলে মিলবে বকেয়া সদ্য. বিএনপি পানি খাবে কিন্তু ঘোলা করে: জামায়াত আমির সদ্য. ঠাকুরগাঁও-১ উপনির্বাচনে ফয়সালকেই প্রার্থী করছে বিএনপি সদ্য. অবশেষে জারি হলো নতুন পে-স্কেলের প্রজ্ঞাপন সদ্য. আজ জাতীয় গ্রিডে যুক্ত হবে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস সদ্য. আজই হতে পারে পে-স্কেলের প্রজ্ঞাপন, নতুন কাঠামো নিয়ে যা জানা গেল সদ্য. বিরোধী দলের অসহযোগিতার কারণেই কেউ কেউ ডিসেম্বরে আসতে চায়: এ্যানি সদ্য. ফুটেজে অপ্রতিমের সঙ্গে এক যুবককে দেখা গেছে, বলছে পুলিশ সদ্য. কেন্দ্রীয় মুরগি খামারে বাচ্চা উৎপাদন বাড়ানোর নির্দেশ প্রতিমন্ত্রী টুকুর সদ্য. অপ্রতীম হত্যার ঘটনায় একজন আটক সদ্য. সরকারি কর্মচারীদের জন্য সুখবর, নতুন পে-স্কেলে মিলবে বকেয়া সদ্য. বিএনপি পানি খাবে কিন্তু ঘোলা করে: জামায়াত আমির সদ্য. ঠাকুরগাঁও-১ উপনির্বাচনে ফয়সালকেই প্রার্থী করছে বিএনপি