ক্যাম্পাস
জবিতে সকল দল ও মতের মধ্যে বিদ্যমান ঐক্য অক্ষুণ্ণ থাকবে: অধ্যাপক রইছ উদ্দীন
জগন্নাথ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. মো. রইছ উদদীন বলেছেন, গণঅভ্যুত্থান পরবর্তী সময়ে জবিতে সকল দল ও মতের মধ্যে যে ঐক্য বিদ্যমান ছিল, বিএনপি সরকার গঠনের পরও সেই ধারাবাহিকতা অক্ষুণ্ন থাকবে। জবির অবকাঠামোগত উন্নয়ন, শিক্ষা ও গবেষণায় নতুন মাত্রা সংযোজন এবং একাডেমিক পরিবেশের উন্নয়নে শিক্ষক সমিতি, সাদা দল ও ইউট্যাব ন্যায়পরায়ণতার সঙ্গে দায়িত্ব পালন করবে বলেও তিনি উল্লেখ করেন।
জাবি শিক্ষার্থীকে ধর্ষণ-নির্যাতনের প্রতিবাদে জাতীয় ছাত্রশক্তির কালো কাপড় বেঁধে মানববন্ধন
জাতীয় ছাত্রশক্তি, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) শাখার উদ্যোগে এক নারী শিক্ষার্থীকে ধর্ষণ ও নির্যাতনের ঘটনার প্রতিবাদে এবং সারাদেশে নারীর প্রতি সহিংসতার বিচারের দাবিতে মুখে কালো কাপড় বেঁধে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে। একই সঙ্গে এ ঘটনায় প্রশাসনের নির্বিকারতা ও নীরবতার প্রতিবাদ জানানো হয়।
কুমিল্লা বিশ্ববিদ্যালয় প্রেস ক্লাবের নতুন কার্যালয় উদ্বোধন
উপ-উপাচার্য অধ্যাপক ড. মাসুদা কামাল বলেন, “দেশ ও সমাজের কল্যাণে সত্য প্রকাশ করাই সাংবাদিকের প্রধান দায়িত্ব। অনেক সময় দৃশ্যমান বিষয় সবটুকু সত্য হয় না, আবার আড়ালের বিষয় মানেই মিথ্যা নয়। সাংবাদিকদের নিজস্ব বিবেক ও বুদ্ধিমত্তা দিয়ে প্রকৃত সত্য উদঘাটন করতে হবে—তবেই বস্তুনিষ্ঠ সাংবাদিকতা বজায় থাকবে।”
কুবিতে হলে ঢুকে ছাত্রদল নেতা কর্তৃক আবাসিক শিক্ষার্থীকে মারধর
প্রত্যক্ষদর্শীরা জানান, হলের ছাদে ওই দুই শিক্ষার্থীর সঙ্গে আতিকুর রহমানের কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে আতিকুর রহমান নিবিরকে চড় মারেন। এর প্রতিবাদ করতে গেলে আতিকুর তাকে ধাক্কা দেন, ফলে পড়ে গিয়ে তার হাতের কনুইয়ে আঘাত লাগে। পরে সৌরভ কাব্য বিষয়টির প্রতিবাদ করতে গেলে আতিকুর তার নাকে সজোরে ঘুষি মারেন। এতে সৌরভের নাক দিয়ে রক্তপাত শুরু হয়। একপর্যায়ে হলের শিক্ষার্থীরা বের হয়ে পরিস্থিতি দেখে আতিকুরকে ধাওয়া দেন। সর্বশেষ জানা গেছে, ধাওয়ার মুখে আতিকুর পালিয়ে একটি মেসে আশ্রয় নেন।
কুবিতে ছাত্রদল নেতার উদ্যোগে ১–১০ রমজান ‘ক্যাম্পাস ইফতার ও কুরআন খতম’ কর্মসূচি
কুমিল্লা বিশ্ববিদ্যালয় (কুবি) শাখা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মো. আবুল বাশারের উদ্যোগে ১ থেকে ১০ রমজান পর্যন্ত ‘ক্যাম্পাস ইফতার ও কুরআন খতম’ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ব্যাডমিন্টন কোর্টে এই আয়োজন অনুষ্ঠিত হয়।
কুবি গাউসিয়া কমিটির নতুন নেতৃত্বে সাইদুর ও আরমান
গাউসিয়া কমিটি বাংলাদেশ, কুমিল্লা বিশ্ববিদ্যালয় শাখার ৩য় কার্যনির্বাহী কমিটি ঘোষণা করা হয়েছে। এতে সভাপতি হিসেবে মনোনীত হয়েছেন মার্কেটিং বিভাগের ২০২০-২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মোঃ সাইদুর রহমান এবং সাধারণ সম্পাদক হিসেবে মনোনীত হয়েছেন অর্থনীতি বিভাগের একই শিক্ষাবর্ষের শিক্ষার্থী মোঃ আরমান।
ভিসির পদত্যাগসহ ৭ দফা দাবিতে তালা, বৈঠকে উত্তেজনা ও হাতাহাতি
জামালপুরে জামালপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়-এ নিয়োগ বাণিজ্য, স্বজনপ্রীতি ও বৈষম্য সৃষ্টির অভিযোগে উপাচার্য (ভিসি) ও উপ-উপাচার্যের (প্রো-ভিসি) পদত্যাগের দাবিতে চলমান আন্দোলনকে কেন্দ্র করে শিক্ষক ও সাধারণ শিক্ষার্থীদের মধ্যে হট্টগোলের ঘটনা ঘটেছে। রোববার (১৫ ফেব্রুয়ারি) সকাল থেকেই দফায় দফায় এসব ঘটনা ঘটে। এতে বিশ্ববিদ্যালয়ের প্রায় অর্ধশতাধিক পরীক্ষার্থী পরীক্ষায় অংশ নিতে পারেননি।
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে বায়োইনফরমেটিক্স বিষয়ক সেমিনার অনুষ্ঠিত
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের গবেষণাধর্মী সংগঠন কুমিল্লা বিশ্ববিদ্যালয় গবেষণা সংসদ (কুবিগস)-এর উদ্যোগে “বায়োইনফরমেটিক্স: বেসিক্স টু অ্যাপ্লিকেশনস” শীর্ষক একটি সেমিনার অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৮ জানুয়ারি) সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়ের সামাজিক বিজ্ঞান অনুষদের হলরুমে এ সেমিনার আয়োজন করা হয়।
কুবিতে ভর্তি পরীক্ষার দিন বন্ধ থাকবে গ্যাস সরবরাহ, ভোগান্তির আশঙ্কা
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) আগামী ৩০ ও ৩১ জানুয়ারি স্নাতক প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। ভর্তি পরীক্ষা উপলক্ষে ওই দুই দিনে কুমিল্লা শহর ও আশপাশের এলাকায় শিক্ষার্থী, অভিভাবক ও সংশ্লিষ্টদের মিলিয়ে প্রায় দেড় লাখ মানুষের সমাগম ঘটতে পারে বলে জানিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। এমন গুরুত্বপূর্ণ সময়ে কুমিল্লা শহর ও আশপাশের এলাকায় গ্যাস সরবরাহ বন্ধের নোটিশ দেওয়ায় ক্ষোভ প্রকাশ করেছেন কুবি শিক্ষার্থীরা।
নবম পে-স্কেল বাস্তবায়নের দাবিতে কুবি কর্মচারীদের কর্মবিরতি
নবম পে-স্কেল বাস্তবায়নে বৈষম্য ও প্রহসনের প্রতিবাদে কর্মবিরতি পালন করেছেন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) ১১ থেকে ২০তম গ্রেডভুক্ত কর্মচারীরা। বাংলাদেশ আন্তঃবিশ্ববিদ্যালয় কর্মচারী ফেডারেশনের আহ্বানে এ কর্মসূচি পালিত হয়। সোমবার (২ ফেব্রুয়ারি) সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে এ কর্মবিরতি অনুষ্ঠিত হয়। এতে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন স্তরের কর্মচারীরা অংশগ্রহণ করেন।
জিম্মি ও চাঁদা দাবি: নোবিপ্রবিতে নির্বাহী প্রকৌশলীকে ‘পা ভেঙে দেওয়ার’ হুমকি ছাত্রদল সভাপতির
নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) পরিকল্পনা, উন্নয়ন ও ওয়ার্কস দপ্তরের নির্বাহী প্রকৌশলী (সিভিল) মো. সৈয়দ আহমদকে অকথ্য ভাষায় গালিগালাজ ও ‘পা ভেঙে দেওয়ার’ হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে শাখা ছাত্রদলের সভাপতি মো. জাহিদ হাসানের বিরুদ্ধে। প্রায় ৩ কোটি ৬৫ লাখ টাকার দুটি উন্নয়ন প্রকল্পের বিল পাস করাকে কেন্দ্র করে এ ঘটনার সূত্রপাত হয়েছে বলে অভিযোগ করা হয়েছে।
চাঁদাবাজির অভিযোগে মধ্যরাতে নোবিপ্রবিতে ছাত্রদলের বিরুদ্ধে বিক্ষোভ
নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (নোবিপ্রবি) ছাত্রদলের বিরুদ্ধে চাঁদাবাজি ও হুমকির অভিযোগ তুলে মধ্যরাতে বিক্ষোভ সমাবেশ করেছেন শিক্ষার্থীরা। রোববার (২ ফেব্রুয়ারি) রাত ১১টার দিকে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহীদ মিনার এলাকায় এ বিক্ষোভ অনুষ্ঠিত হয়। এতে বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।