ক্যাম্পাস
চান্দিনা স্টুডেন্টস অর্গানাইজেশনের নতুন কমিটি ঘোষণা
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) চান্দিনা উপজেলা থেকে আগত শিক্ষার্থীদের সংগঠন চান্দিনা স্টুডেন্টস অর্গানাইজেশন এর নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। এতে সভাপতি হিসেবে মনোনীত হয়েছেন আইসিটি বিভাগের ২০২০-২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মোঃ আবু বকর সিদ্দিক এবং সাধারণ সম্পাদক হিসেবে মনোনীত হয়েছেন লোক প্রশাসন বিভাগের ২০২১-২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মোঃ রাসেল মিয়া।
কুবিতে প্রথমবারের মতো জাতীয় বিতর্ক উৎসব আয়োজন
আয়োজক সূত্রে জানা যায়, আগামী ১১ এপ্রিল ২০২৬ আন্তঃস্কুল ও কলেজ পর্যায়ের বিতর্ক প্রতিযোগিতা তিনটি রাউন্ডে অনুষ্ঠিত হবে। এতে দেশের বিভিন্ন স্কুল ও কলেজের মোট ২৪টি দল অংশগ্রহণ করবে। অন্যদিকে, আন্তঃবিশ্ববিদ্যালয় পর্যায়ের বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে ১৭ ও ১৮ এপ্রিল, চারটি রাউন্ডে, যেখানে দেশের ৩২টি বিশ্ববিদ্যালয়ের দল অংশ নেবে।
সিমাগো র্যাঙ্কিংয়ে ১৪ ধাপ এগিয়ে ৯ম স্থানে কুমিল্লা বিশ্ববিদ্যালয়
NULL
‘প্রতিবন্ধী’ শিক্ষার্থীদের জন্য সংরক্ষিত আসন চালু করল জাকসু
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জাকসু)-এর সহযোগিতায় বিশেষ চাহিদাসম্পন্ন শিক্ষার্থীদের জন্য প্রতিটি বাসে নির্দিষ্ট সংখ্যক আসন সংরক্ষণ এবং ডেডিকেটেড রিকশা সার্ভিস চালু করা হয়েছে। বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) দুপুর ২টায় বিশ্ববিদ্যালয়ের পরিবহন চত্বরে পরিবহন অফিসের প্রধান ও জাকসুর প্রতিনিধিদের উপস্থিতিতে এই সেবা কার্যক্রমের উদ্বোধন করা হয়।
জাবিতে বৃহত্তর ময়মনসিংহ কর্মজীবী সমিতির ইফতার অনুষ্ঠিত
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে বৃহত্তর ময়মনসিংহ কর্মজীবী সমিতির উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৫ মার্চ) বিশ্ববিদ্যালয়ের পদার্থবিজ্ঞান বিভাগের গ্যালারি কক্ষে এ ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জনাব আসাদুজ্জামান। এতে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পদার্থবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. জহিরুল ইসলাম খন্দকারসহ বিশ্ববিদ্যালয়ে কর্মরত বৃহত্তর ময়মনসিংহ অঞ্চলের বিভিন্ন পেশাজীবী ও কর্মজীবী ব্যক্তিরা।
জাবিতে প্রাতিষ্ঠানিক সুবিধার নামে পোষ্য কোটা পুনর্বহাল, শিক্ষার্থীদের আলটিমেটাম
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে প্রাতিষ্ঠানিক সুবিধার আওতায় পোষ্য কোটা পুনর্বহালের অভিযোগকে কেন্দ্র করে শিক্ষার্থীদের মধ্যে অসন্তোষ দেখা দিয়েছে। মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) সকালে কোটা ব্যবস্থা বাতিলের দাবিতে রেজিস্ট্রার ভবনের সামনে অবস্থান কর্মসূচি পালন করেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। শিক্ষার্থীরা জানান, প্রশাসন নতুন আঙ্গিকে পুরোনো কোটা ব্যবস্থা ফিরিয়ে আনার চেষ্টা করছে, যা বৈষম্যমূলক ও শিক্ষার্থীদের প্রত্যাশার পরিপন্থী।
একাত্তরের বিপরীতে রাজনীতি ইতিহাসকে অস্বীকার করার সমতুল্য: সর্বমিত্র চাকমা
একাত্তর ও মুক্তিযুদ্ধকে বাদ দিয়ে বা এর বিপরীতে নতুন কোনো রাজনৈতিক বয়ান দাঁড় করানোকে ইতিহাসকে অস্বীকার করার সমতুল্য বলে মন্তব্য করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) কার্যনির্বাহী সদস্য সর্বমিত্র চাকমা শুক্রবার (৬ মার্চ) রাত সাড়ে তিনটায় নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে স্ট্যাটাস দিয়ে তিনি বলেন, 'একাত্তরকে পাশ কাটিয়ে বাংলাদেশের রাজনীতি করার চেষ্টা ইতিহাসকে অস্বীকার করা। মুক্তিযুদ্ধকে বাদ দিয়ে, মুক্তিযুদ্ধের বিপরীতে নতুন কোনো রাজনৈতিক বয়ান দাঁড় করানো যায় না।'
কুবির সিএসই বিভাগের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে ( কুবি) কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (সিএসই) বিভাগের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) প্রকৌশল অনুষদের সেমিনার কক্ষে এ আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. হায়দার আলী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আইসিটি সেলের ভারপ্রাপ্ত পরিচালক ও আইসিটি বিভাগের সহযোগী অধ্যাপক ড. মো. মেহেদী হাসান।
ইবি শিক্ষিকা হত্যাকাণ্ডে সাময়িক বরখাস্ত মামলার তিন আসামি, তদন্তে বিশ্ববিদ্যালয়ের কমিটি গঠন
ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) সমাজকল্যাণ বিভাগের সভাপতি সহকারী অধ্যাপক আসমা সাদিয়া রুনা হত্যা মামলায় বিশ্ববিদ্যালয়ের চাকরি থেকে সমায়িকভাবে বরখাস্ত করা হয়েছে মামলার তিনজন আসামিকে। এছাড়া এ ঘটনায় পাঁচ সদস্যের তদন্ত কমিটি করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। শনিবার (৭মার্চ) বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক ড. মনজুরুল হক স্বাক্ষরিত পৃথক চারটি অফিস আদেশে এ তথ্য জানানে হয়।
প্রথম মেধা তালিকায় উত্তীর্ণ শিক্ষার্থীদের ভর্তি সময় বৃদ্ধি করেছে কুবি
কুমিল্লা বিশ্ববিদ্যালয় (কুবি) ২০২৫–২০২৬ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) শ্রেণিতে ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ এ, বি ও সি ইউনিটের বিভাগসমূহে প্রথম মেধা তালিকায় উত্তীর্ণ শিক্ষার্থীদের ভর্তি সময় একদিন বৃদ্ধি করেছে। বিশ্ববিদ্যালয়ের ডেপুটি রেজিস্ট্রার মোহাম্মদ এমদাদুল হক স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। শিক্ষার্থীদের আবেদনের পরিপ্রেক্ষিতে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।
ছাত্রদল নেতা বাসিতের সহায়তায় মুনায়েমের স্বপ্নপূরণ
লালমনিরহাট জেলার সন্তান মো. মুনায়েম ইসলাম ২০২৫–২৬ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ হয়ে ইসলামিক ইতিহাস ও সংস্কৃতি বিভাগে প্রথম মেধা তালিকায় স্থান অর্জন করেন। মেধা ও পরিশ্রমে সাফল্য অর্জন করলেও পারিবারিক আর্থিক সংকটের কারণে তার ভর্তি কার্যক্রম নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়। সীমিত আয়ের পরিবারের পক্ষে ভর্তি ফি ও আনুষঙ্গিক ব্যয় বহন করা কঠিন হয়ে পড়েছিল। বিষয়টি জানতে পেরে ছাত্রনেতা কাজী জিয়া উদ্দিন বাসিত মানবিক দায়িত্ববোধ থেকে তার পাশে দাঁড়ান এবং ভর্তি প্রক্রিয়া সম্পন্নে সহযোগিতা করেন।
ইবি রোভার স্কাউটের নেতৃত্বে সাঈম-সাজ্জাদ
ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) রোভার স্কাউট ইউনিট কাউন্সিলের নতুন কমিটি গঠন করা হয়েছে। এতে সভাপতি হিসেবে অর্থনীতি বিভাগের ২০১৯-২০ শিক্ষাবর্ষের খন্দকার আবু সাঈম ও সাধারণ সম্পাদক হিসেবে আল-কুরআন অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগের ২০২০-২১ শিক্ষাবর্ষের আবু সালিক মো. সাজ্জাদকে মনোনিত করা হয়েছে। রবিবার (১৫ ফেব্রুয়ারি) রোভার স্কাউট ইবি গ্রুপ ইউনিটের সম্পাদক অধ্যাপক মো. রফিকুল ইসলাম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ কমিটি প্রকাশ করা হয়।