ক্যাম্পাস

নির্বাচনে ভোট দিতে বিভাগীয় শহরে বাস দিচ্ছে কুবি প্রশাসন

নির্বাচনে ভোট দিতে বিভাগীয় শহরে বাস দিচ্ছে কুবি প্রশাসন

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে শিক্ষার্থীদের অংশগ্রহণ ও ভোটাধিকার নিশ্চিত করতে বিভাগীয় শহরগুলোতে বাস সার্ভিস দিচ্ছে কুমিল্লা বিশ্ববিদ্যালয় (কুবি) প্রশাসন। এ লক্ষ্যে বাসে যেতে ইচ্ছুক শিক্ষার্থীদের তথ্য সংগ্রহে আজ রবিবার (৮ ফেব্রুয়ারি) বিকাল ৫টার মধ্যে আবেদন জমা দেওয়ার জন্য একটি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) অধ্যাপক ড. মোহাম্মদ আনোয়ার হোসেন স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ নির্দেশনা প্রদান করা হয়।

২৫ জুলাই, ২০২৬
ইবির আইইউসাসের নেতৃত্বে নাহিদ-ওসমান

ইবির আইইউসাসের নেতৃত্বে নাহিদ-ওসমান

আগামী এক বছরের জন্য ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) ইসলামিক ইউনিভার্সিটি স্টুডেন্টস অ্যাসোসিয়েশন অব সাতগাড়া (আইইউসাস) এর পুর্নাঙ্গ কমিটি গঠন করা হয়েছে। এতে সভাপতি হিসাবে নাহিদ হাসান ও সাধারণ সম্পাদক মো: ওসমান গনি মনোনিত হয়েছে। মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) সংগঠনটির উপদেষ্টা আল-কুরআন অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগের অধ্যাপক ড. শেখ এ.বি.এম জাকির হোসেন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ কমিটি ঘোষণা করা হয়।

২৫ জুলাই, ২০২৬
জাবিতে দায়িত্ব পালনকালে সাংবাদিককে হামলা ও সরঞ্জাম ভাঙচুরের অভিযোগ

জাবিতে দায়িত্ব পালনকালে সাংবাদিককে হামলা ও সরঞ্জাম ভাঙচুরের অভিযোগ

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে সংবাদ সংগ্রহ করতে গিয়ে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের এক সাংবাদিক শিক্ষার্থীর ওপর হামলা ও হেনস্তার অভিযোগ উঠেছে কয়েকজন শিক্ষার্থীর বিরুদ্ধে। ভুক্তভোগী আরিফুর রহমান বিশ্ববিদ্যালয়ের সাংবাদিকতা ও গণমাধ্যম অধ্যয়ন বিভাগের স্নাতক (সম্মান) তৃতীয় বর্ষের শিক্ষার্থী এবং বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের জাবি প্রতিনিধি।

২৫ জুলাই, ২০২৬
কুবির নারী শিক্ষার্থীকে হেনস্তার অভিযোগে পাঁচজন পুলিশ হেফাজতে

কুবির নারী শিক্ষার্থীকে হেনস্তার অভিযোগে পাঁচজন পুলিশ হেফাজতে

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) অর্থনীতি বিভাগের এক নারী শিক্ষার্থীকে চলন্ত বাসে হেনস্তার অভিযোগে বাসচালক ও সুপারভাইজারসহ পাঁচজনকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। কুমিল্লা সদর দক্ষিণ থানা পুলিশ শনিবার (২৪ জানুয়ারি) তাদের আটক করে। বিষয়টি নিশ্চিত করেছেন কুমিল্লা সদর দক্ষিণ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মুস্তাকিম বিল্লাহ ফেরদৌস।

২৫ জুলাই, ২০২৬
খুচরা টাকা নিয়ে ইবি শিক্ষার্থী–স্থানীয় সংঘর্ষ, আহত ১০

খুচরা টাকা নিয়ে ইবি শিক্ষার্থী–স্থানীয় সংঘর্ষ, আহত ১০

কুষ্টিয়ার পেয়ারাতলায় খুচরা টাকা নিয়ে দ্বন্দ্বের জেরে ইসলামী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও স্থানীয়দের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে প্রায় ১০ জন শিক্ষার্থী আহত হয়েছেন বলে জানা গেছে। আহতদের মধ্যে দুজনের অবস্থা গুরুতর। গুরুতর আহত দুই শিক্ষার্থী হলেন—কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (সিএসই) বিভাগের শিক্ষার্থী ফারহান এবং আইন বিভাগের শিক্ষার্থী রজব।

২৫ জুলাই, ২০২৬
চলচ্চিত্রচর্চায় নতুন সংযোজন: জবিতে সাপ্তাহিক ফিল্ম স্ক্রিনিং

চলচ্চিত্রচর্চায় নতুন সংযোজন: জবিতে সাপ্তাহিক ফিল্ম স্ক্রিনিং

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) ফিল্ম অ্যান্ড টেলিভিশন বিভাগের উদ্যোগে শুরু হয়েছে সাপ্তাহিক ফিল্ম স্ক্রিনিং উৎসব। দীর্ঘ বিরতির পর আবারও প্রাণচঞ্চল হয়ে উঠেছে বিভাগের শ্রেণিকক্ষ ও করিডোর। শিক্ষার্থীদের ব্যবহারিক জ্ঞান বৃদ্ধি, চলচ্চিত্র সমালোচনা এবং সুস্থ সংস্কৃতির বিকাশের লক্ষ্যে এই উদ্যোগ গ্রহণ করা হয়েছে।

২৫ জুলাই, ২০২৬
জাবিতে কাফনের কাপড়ে পে-স্কেল বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ

জাবিতে কাফনের কাপড়ে পে-স্কেল বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ

নবম পে-স্কেলের গেজেট প্রকাশসহ তিন দাবিতে কাফনের কাপড় পরে প্রতিবাদ সভা ও বিক্ষোভ মিছিলের আয়োজন করেছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) কর্মচারী সমিতি ও কর্মচারী ইউনিয়ন। বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়ের ট্রান্সপোর্ট চত্বরের সামনে থেকে মিছিলটি শুরু হয়ে প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে প্রশাসনিক ভবনের সামনে এসে সমাপ্ত হয়।

২৫ জুলাই, ২০২৬
ক্যাম্পাসে চাঁদাবাজির প্রতিবাদে মধ্যরাতে ঢাবিতে বিক্ষোভ

ক্যাম্পাসে চাঁদাবাজির প্রতিবাদে মধ্যরাতে ঢাবিতে বিক্ষোভ

সমাবেশে ডাকসুর সাহিত্য ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক মোসাদ্দেক আলী ইবনে মোহাম্মদ বলেন, আজ যে চাঁদাবাজির ঘটনা ধরা পড়েছে, তা প্রমাণ করে এর আগেও বহুবার এমন ঘটনা ঘটেছে। তাঁর অভিযোগ, টিএসসি, কেন্দ্রীয় গ্রন্থাগার, নীলক্ষেত ও মেট্রোরেলের নিচের এলাকাসহ বিভিন্ন স্থানে নিয়মিত চাঁদাবাজি চলছে। তিনি বলেন, জুলাই অভ্যুত্থানের পর তিনি আশা করেছিলেন ক্যাম্পাসে আর কোনো চাঁদাবাজি থাকবে না।

২৫ জুলাই, ২০২৬
ইবিতে বিশ্ব চাকরির বাজারের জন্য প্রস্তুতি বিষয়ক কর্মশালা

ইবিতে বিশ্ব চাকরির বাজারের জন্য প্রস্তুতি বিষয়ক কর্মশালা

ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) বৈশ্বিক চাকরির বাজারের জন্য প্রস্তুতি বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। এতে প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ দেখা যায়। মঙ্গলবার (২০ জানুয়ারি) বেলা সাড়ে এগারোটা নাগাদ বিশ্ববিদ্যালয়ের রবীন্দ্র-নজরুল কলা ভবনের গগন হরকরা গ্যালারিতে ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাস্যুরেন্স সেল (আইকিউএসি) কর্তৃক এ কর্মশালা অনুষ্ঠিত হয়। এ কর্মশালায় রিসোর্স পার্সন হিসেবে ছিলেন আইইউবি এলামনাই, ইউকে এর সভাপতি মো. তারিক খান ও সেক্রেটারি ব্যারিস্টার আসাদুজ্জামান।

২৫ জুলাই, ২০২৬
ভর্তিচ্ছুদের জন্য কুবিতে কুরআন অ্যান্ড কালচারাল স্টাডি ক্লাবের আবাসন ও খাবারের ব্যবস্থা

ভর্তিচ্ছুদের জন্য কুবিতে কুরআন অ্যান্ড কালচারাল স্টাডি ক্লাবের আবাসন ও খাবারের ব্যবস্থা

এ বিষয়ে কুরআন অ্যান্ড কালচারাল স্টাডি ক্লাবের সভাপতি রিফাতুল ইসলাম বলেন, “কুরআন অ্যান্ড কালচারাল স্টাডি ক্লাবের পক্ষ থেকে গত বছরের ন্যায় এবারও আমরা ভর্তি পরীক্ষার্থীদের জন্য খাবার ও আবাসনের ব্যবস্থা করেছি। ৬০০ জনের বেশি পরীক্ষার্থীর জন্য খাবার এবং এক হাজার জনের জন্য মসজিদে আবাসনের ব্যবস্থা করা হয়েছে। পাশাপাশি আমরা একটি মডেল টেস্টও নিয়েছি, যেখানে শিক্ষার্থীরা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেছে।”

২৫ জুলাই, ২০২৬
কুবির সঙ্গে কুমিল্লা মডার্ন হাসপাতালের সমঝোতা চুক্তি স্বাক্ষর

কুবির সঙ্গে কুমিল্লা মডার্ন হাসপাতালের সমঝোতা চুক্তি স্বাক্ষর

কুমিল্লা বিশ্ববিদ্যালয় ও কুমিল্লার স্বনামধন্য স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠান কুমিল্লা মডার্ন হাসপাতালের মধ্যে স্বাস্থ্যসেবা–সম্পর্কিত দ্বিপাক্ষিক সমঝোতা চুক্তি স্বাক্ষরিত হয়েছে। আজ ৮ ফেব্রুয়ারি রবিবার বেলা ১২টায় উপাচার্যের কার্যালয়ে মাননীয় ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মো. হায়দার আলীর উপস্থিতিতে এ দুই প্রতিষ্ঠানের মধ্যে দ্বিপাক্ষিক সমঝোতা চুক্তি স্বাক্ষর অনুষ্ঠিত হয়।

২৫ জুলাই, ২০২৬
পবিত্র শবে বরাত উপলক্ষে কুবিতে গাউছিয়া কমিটির মিলাদ ও হালুয়া-রুটি বিতরণ

পবিত্র শবে বরাত উপলক্ষে কুবিতে গাউছিয়া কমিটির মিলাদ ও হালুয়া-রুটি বিতরণ

কর্মসূচির অংশ হিসেবে বাদ আসর কুবির কেন্দ্রীয় মসজিদ ও ক্যাম্পাস গেটে শিক্ষার্থী, শিক্ষক ও কর্মচারীদের মাঝে হালুয়া ও রুটি বিতরণ করা হয়। পরে বাদ মাগরিব বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনার প্রাঙ্গণে নাত-ই-রাসূল (সা.) মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। এতে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনায় বিশেষ দোয়া করা হয়।

২৫ জুলাই, ২০২৬

শিরোনাম:
সদ্য. আত্মহত্যার প্ররোচনা মামলায় গাজী নজরুল ও তার স্ত্রী গ্রেপ্তার সদ্য. আশুলিয়ায় গ্যাসের সিলিন্ডার বোঝাই গাড়িতে বিস্ফোরণে নিহত বেড়ে ৭, আহত ১৫ সদ্য. দেশে জ্বালানি তেলের দাম বাড়ল লিটারে ২০ টাকা সদ্য. আশুলিয়ায় কাভার্ড ভ্যান বিস্ফোরণে ৬ জনের মরদেহ উদ্ধার সদ্য. এমপি গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার সদ্য. ভোরে নিউইয়র্কের উদ্দেশে ঢাকা ছাড়ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান সদ্য. জুলাই সনদ বাস্তবায়নে সংবিধান সংশোধন বিল দ্রুতই উঠবে সংসদে: স্বরাষ্ট্রমন্ত্রী সদ্য. ইতালির স্কুলে নিষিদ্ধ হচ্ছে হিজাব-বোরকা সদ্য. কমলাপুরে দাঁড়িয়ে থাকা ট্রেনের কোচে আগুন সদ্য. শেরে বাংলা নগর থানায় নেওয়া হয়েছে গাজী নজরুল ইসলামকে সদ্য. আত্মহত্যার প্ররোচনা মামলায় গাজী নজরুল ও তার স্ত্রী গ্রেপ্তার সদ্য. আশুলিয়ায় গ্যাসের সিলিন্ডার বোঝাই গাড়িতে বিস্ফোরণে নিহত বেড়ে ৭, আহত ১৫ সদ্য. দেশে জ্বালানি তেলের দাম বাড়ল লিটারে ২০ টাকা সদ্য. আশুলিয়ায় কাভার্ড ভ্যান বিস্ফোরণে ৬ জনের মরদেহ উদ্ধার সদ্য. এমপি গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার সদ্য. ভোরে নিউইয়র্কের উদ্দেশে ঢাকা ছাড়ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান সদ্য. জুলাই সনদ বাস্তবায়নে সংবিধান সংশোধন বিল দ্রুতই উঠবে সংসদে: স্বরাষ্ট্রমন্ত্রী সদ্য. ইতালির স্কুলে নিষিদ্ধ হচ্ছে হিজাব-বোরকা সদ্য. কমলাপুরে দাঁড়িয়ে থাকা ট্রেনের কোচে আগুন সদ্য. শেরে বাংলা নগর থানায় নেওয়া হয়েছে গাজী নজরুল ইসলামকে