রাজধানী
চকবাজারে ভবনে আগুন, কাজ করছে ৬ ইউনিট
রাজধানীর চকবাজারের খাজা মার্কেট এলাকার আশিক টাওয়ারে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিট কাজ করছে। ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, শনিবার দুপুর ১টা ৩৪ মিনিটে আগুন লাগার খবর পাওয়া যায়। পাঁচতলা ভবনের তৃতীয় তলায় আগুনের সূত্রপাত হয়। খবর পেয়ে লালবাগ ফায়ার স্টেশনের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণের কাজ শুরু করে। পরে সিদ্দিক বাজার ফায়ার স্টেশন থেকে আরও চারটি ইউনিট পাঠানো হয়।
‘তারেক রহমানকে ১০ বছর সময় দিতে হবে, কোনো কথা চলবে না’
২০২৪ সালের জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানে আহত এবং নিজেকে ‘জুলাই যোদ্ধা’ হিসেবে পরিচয় দেওয়া মোহাম্মদ শাহিন মালু বলেছেন, দেশের মানুষ যদি দেশকে ভালোবাসে, তাহলে প্রধানমন্ত্রী তারেক রহমানকে ১০ বছর সময় দিতে হবে। এ বিষয়ে কোনো বিতর্কের সুযোগ নেই বলেও মন্তব্য করেন তিনি। শনিবার রাজধানীর আগারগাঁওয়ের বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানের শোক ও বিজয়ের বর্ষপূর্তি উপলক্ষে আয়োজিত ‘জুলাই জাতীয় সম্মেলন-২০২৬’-এ আহত পরিবারের প্রতিনিধি হিসেবে বক্তব্য দিতে গিয়ে তিনি এসব কথা বলেন।
ট্রাফিক আইন লঙ্ঘনে রাজধানীতে ২৪ ঘণ্টায় ২৩২৩টি মামলা
রাজধানীর বিভিন্ন এলাকায় ট্রাফিক আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে অভিযান চালিয়ে একদিনে ২ হাজার ৩২৩টি মামলা করেছে ঢাকা মহানগর পুলিশের ট্রাফিক বিভাগ। একই সময়ে ৪৭৯টি যানবাহন ডাম্পিং এবং ৩৪৫টি যানবাহন রেকার করা হয়েছে। সবচেয়ে বেশি মামলা হয়েছে মিরপুর এলাকায়। বুধবার ঢাকা মহানগর পুলিশের গণমাধ্যম ও জনসংযোগ বিভাগের অতিরিক্ত উপকমিশনার নিয়াজ মেহেদীর পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিমানবন্দর এলাকায় বিশেষ অভিযানে আটক ৮২
শনিবার (৪ জুলাই) দিনভর বিমানবন্দর গোলচত্বর, বিআরটিএ স্টেশন, রেলস্টেশন, পুলিশ বক্স, বিমানবন্দরের প্রবেশপথ, ভিভিআইপি ও ভিআইপি সড়কসহ আশপাশের বিভিন্ন স্থানে এ অভিযান পরিচালনা করা হয়। পুলিশ জানিয়েছে, আটক ব্যক্তিদের মধ্যে ৫৮ জন মাদকাসক্ত পথশিশু রয়েছে। এছাড়া বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে আরও ২৪ জনকে আটক করা হয়েছে।
“গুলিবিদ্ধ শীর্ষ সন্ত্রাসী কাইল্যা পলাশের মৃত্যু”
গুলিবিদ্ধ হয়ে হাসপাতালে চিকিৎসাধীন ‘শীর্ষ সন্ত্রাসী’ ইয়াছিন খান পলাশ ওরফে ‘কাইল্যা পলাশ’ মারা গেছেন। শুক্রবার (১৯ জুন) দিবাগত রাত ১টার দিকে তিনি শেষনিশ্বাস ত্যাগ করেন।ঢাকার এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন তিনি। তার স্বজনরা একথা নিশ্চিত করেছেন।
অজ্ঞাত লাশের পরিচয় শনাক্তে সহায়তা চেয়েছে বাড্ডা থানা পুলিশ
পুলিশ জানিয়েছে, মৃত ব্যক্তির আনুমানিক বয়স ২৫ বছর। তার উচ্চতা প্রায় ৫ ফুট ৪ ইঞ্চি। বাম হাতে ইংরেজি ‘S’ আকৃতির একটি ট্যাটু রয়েছে এবং হাতে একটি ব্রেসলেট ছিল। এছাড়া বাম হাতের বৃদ্ধাঙ্গুলি নেই। গলায় সাদা রঙের একটি চেইন ছিল। মরদেহ উদ্ধারের সময় তার পরনে কালো রঙের থ্রি-কোয়ার্টার প্যান্ট ও কালো রঙের একটি জামা ছিল।
পুরান ঢাকায় পুরোহিতের ওপর দুর্বৃত্তের হামলা
রাজধানীর পুরান ঢাকার নারিন্দায় সুভাষ দেউরী (২৫) নামে এক পুরোহিতকে কুপিয়ে গুরুতর আহত করেছে দুর্বৃত্তরা। হামলার পর তার মোবাইল ফোন ও মানিব্যাগ ছিনিয়ে নেওয়ার অভিযোগ পাওয়া গেছে। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন রয়েছেন। সোমবার (২৯ জুন) রাত আনুমানিক ১২টার দিকে ওয়ারী থানাধীন ১৫ নম্বর নারিন্দা রোডের অগ্রণী ব্যাংকের সামনে এ ঘটনা ঘটে।
ল্যাব রিপোর্ট নিয়ে বিতর্ক, ক্ষতির মুখে দুই বেকারি
পাউরুটি দেশের অধিকাংশ পরিবারের নিত্যদিনের খাদ্য। সম্প্রতি ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের জনস্বাস্থ্য খাদ্য পরীক্ষাগার দুটি প্রতিষ্ঠানের ব্রেডে ক্যান্সার সৃষ্টিকারী উপাদান পটাশিয়াম ব্রোমেটের উপস্থিতির দাবি করলেও, একই প্রতিষ্ঠানের ব্রেড পরীক্ষা করে বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই) এবং বাংলাদেশ বিজ্ঞান ও শিল্প গবেষণা পরিষদ (বিসিএসআইআর) জানিয়েছে, তারা কোনো পটাশিয়াম ব্রোমেটের উপস্থিতি পায়নি।
রাজধানীর ১৯ মোড়ে এআই ট্রাফিক ক্যামেরা, ১,৫০০ মামলা ও ৩৮ হাজার সমন
রাজধানীতে ট্রাফিক আইন কার্যকরে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তির ব্যবহার আরও বিস্তৃত করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। বর্তমানে ঢাকার ১৯টি গুরুত্বপূর্ণ মোড়ে এআইভিত্তিক ট্রাফিক ক্যামেরা চালু রয়েছে। এসব ক্যামেরার মাধ্যমে ট্রাফিক আইন লঙ্ঘনের ঘটনায় এ পর্যন্ত ১ হাজার ৫০০টি মামলা এবং প্রায় ৩৮ হাজার যানবাহনের মালিকের নামে সমন জারি করা হয়েছে। মঙ্গলবার তেজগাঁও ট্রাফিক বিভাগের লেক রোডে নতুন চারটি এআই ট্রাফিক ক্যামেরার উদ্বোধন শেষে এসব তথ্য জানান ডিএমপি কমিশনার মোসলেহ্ উদ্দিন আহমদ।
মোহাম্মদপুরে নিজ উদ্যোগে সিসি ক্যামেরা লাগানোর ৪৮ ঘণ্টার মধ্যে চুরি: ববি হাজ্জাজ
রাজধানীর মোহাম্মদপুর এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির অভিযোগ তুলে নিজের উদ্যোগে স্থাপন করা সিসি ক্যামেরা ৪৮ ঘণ্টার মধ্যেই চুরি হয়ে গেছে বলে জানিয়েছেন ববি হাজ্জাজ। শুক্রবার (১৯ জুন) মোহাম্মদপুরের রিং রোড এলাকার সূচনা কমিউনিটি সেন্টারে ঢাকা–১৩ আসনের নাগরিকদের অংশগ্রহণে আয়োজিত এক উন্মুক্ত টাউন হল সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ তথ্য জানান।
ধানমন্ডিতে বাসার ছাদ থেকে ফেলে গৃহকর্মীকে হত্যা
রাজধানীর ধানমন্ডি এলাকায় একটি বাসার আটতলা থেকে রিক্তা মণি (১২) নামে এক গৃহকর্মীকে ফেলে দিয়ে হত্যার অভিযোগ উঠেছে। এ ঘটনায় বাসার গৃহকর্তা ও গৃহকর্ত্রীকে আটক করেছে পুলিশ। নিহত রিক্তা মণির গ্রামের বাড়ি সুনামগঞ্জ জেলায়। সে ওই বাসায় গৃহকর্মী হিসেবে কাজ করত। শুক্রবার ভোর ছয়টার দিকে ধানমন্ডির ৯/এ নম্বর সড়কের একটি বাসায় এ ঘটনা ঘটে। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে রিক্তার মরদেহ উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়।
রাজধানীতে জুনজুড়ে বিশেষ অভিযানে গ্রেপ্তার ২৩১৪ জন
বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ১ জুন থেকে ৩০ জুন পর্যন্ত ডিএমপির বিভিন্ন ইউনিট রাজধানীর বিভিন্ন এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযানে মোট ২ হাজার ৩১৪ জনকে গ্রেপ্তার করা হয়।গ্রেপ্তারদের মধ্যে ৭১ জন তালিকাভুক্ত বিভিন্ন মামলার পলাতক আসামি। এছাড়া সন্ত্রাস, দস্যুতা, ছিনতাই ও ডাকাতি-সংক্রান্ত অপরাধে জড়িত ৭৯৭ জন এবং মাদক কারবারে জড়িত ১ হাজার ৪৪৬ জনকে আটক করা হয়েছে।