রাজধানী

বর্জ্য অপসারণে গাফিলতি, প্রধানমন্ত্রীর নির্দেশে ২ সিটির দুই কর্মকর্তা প্রত্যাহার

বর্জ্য অপসারণে গাফিলতি, প্রধানমন্ত্রীর নির্দেশে ২ সিটির দুই কর্মকর্তা প্রত্যাহার

রাজধানীর হাতিরপুল, এলিফ্যান্ট রোড, গ্রিন রোড, ফার্মগেট ও কারওয়ান বাজার এলাকায় কোরবানির ঈদের বর্জ্যসহ আগের জমে থাকা ময়লা সড়কে পড়ে থাকায় প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশে ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনের দুই আঞ্চলিক নির্বাহী কর্মকর্তাকে (উপসচিব) তাৎক্ষণিকভাবে জনপ্রশাসন মন্ত্রণালয়ে ন্যস্ত করা হয়েছে। একই সঙ্গে দায়িত্বে অবহেলার অভিযোগে তাঁদের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেওয়া হয়েছে।

২৫ জুলাই, ২০২৬
রাজধানীতে গ্যাস লিকেজে দগ্ধ ৬ জন

রাজধানীতে গ্যাস লিকেজে দগ্ধ ৬ জন

গ্যাস লিকেজের পৃথক দুটি ঘটনায় রাজধানীতে ছয়জন দগ্ধ হয়েছেন। মিরপুর ও উত্তরখান এলাকায় ঘটে যাওয়া এসব ঘটনায় দগ্ধদের জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে। উত্তরখানের ঘটনায় একই পরিবারের তিনজন দগ্ধ হন। তারা হলেন আলী হোসেন, তার স্ত্রী হাসনাহেনা এবং তাদের মেয়ে আঁখি। শনিবার সকাল সাড়ে ৭টার দিকে রান্নাঘরে সিলিন্ডারের গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণে তারা দগ্ধ হন।

২৫ জুলাই, ২০২৬
ছয় নবজাতকের মৃত্যুর ঘটনায় হাসপাতাল বন্ধ বেআইনি: শিশির মনির

ছয় নবজাতকের মৃত্যুর ঘটনায় হাসপাতাল বন্ধ বেআইনি: শিশির মনির

আদ্-দ্বীন হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যুর ঘটনায় স্বাস্থ্য মন্ত্রণালয়ের তদন্ত কমিটির রিপোর্ট ও স্বাস্থ্য অধিদপ্তরের কারণ দর্শানোর নোটিশের জবাব না দিলে লাইসেন্স বাতিলের যে ঘোষণা দেওয়া হয়েছে, তা বেআইনি বলে দাবি করেছে হাসপাতাল কর্তৃপক্ষ। শনিবার (৬ জুন) রাজধানীর তেজগাঁওয়ের একটি হোটেলে আয়োজিত সংবাদ সম্মেলনে হাসপাতালের পক্ষে এ দাবি তুলে ধরেন সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী অ্যাডভোকেট শিশির মনির। অনুষ্ঠানে ভুক্তভোগী পরিবার ও হাসপাতাল কর্তৃপক্ষ উপস্থিত ছিলেন।

২৫ জুলাই, ২০২৬
‘আমি একজন ধর্ষিতা-খণ্ডিত লাশের বাবা, আমি কি তার জন্য দায়ী’, রামিসার বাবার আক্ষেপ

‘আমি একজন ধর্ষিতা-খণ্ডিত লাশের বাবা, আমি কি তার জন্য দায়ী’, রামিসার বাবার আক্ষেপ

শনিবার (৬ জুন) এই বৈঠকে রামিসার বাবা বলেন, “আমাদের প্রতিবছর, প্রতিনিয়ত, বায়ান্ন বছর যাবৎ কখনো না কখনো, কোনো না কোনোভাবে আইন করা হয়। নানাভাবে, নানান ধরনের আইন করা হয়। কিন্তু সে আইনের বাস্তবায়ন খুব একটা দেখি না। বাস্তবায়ন কি সরকারই করবে? আমার কাছে তা মনে হয় না। সমাজের নাগরিক হিসেবে আমাদেরও কিছু দায়িত্ব আছে। দায়িত্বগুলো যদি আমরা পালন না করি, তাহলে এক ফ্ল্যাটের এক দরজা থেকে আরেক দরজার দূরত্ব তিন ফিট—এই তিন ফিটের ভেতরে আমরা একটা শিশুকে নিরাপত্তা দিতে পারি না। নিশ্চয়ই সরকার এই তিন ফিটের নিরাপত্তার দায়িত্ব নেবে না। সেখানে এক পরিবার থেকে আরেক পরিবারের পারিবারিক সম্পর্ক, পরিচিতি এবং সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক আমরা যদি তৈরি না করতে পারি, তাহলে এরকম আরও হাজার হাজার রামিসা খণ্ড-বিখণ্ডিত হয়ে রাস্তায় পড়ে থাকবে। আর এই নরপিশাচরা তাকে খণ্ড-বিখণ্ড করবে।”

২৫ জুলাই, ২০২৬
ঢাকা সিটির আরও ৬ জনের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর

ঢাকা সিটির আরও ৬ জনের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর

বর্জ্য ব্যবস্থাপনায় অবহেলার অভিযোগে ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনের দুই কর্মকর্তাকে দায়িত্ব থেকে অব্যাহতি দিয়ে তাদের চাকরি জনপ্রশাসন মন্ত্রণালয়ে ন্যস্ত করা হয়েছে। একই সঙ্গে আরও ছয় কর্মকর্তার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শুক্রবার (২৯ মে) বিকেলে প্রধানমন্ত্রী রাজধানীর বিভিন্ন এলাকা পরিদর্শনে বের হয়ে বর্জ্য ব্যবস্থাপনার সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ করেন। এ সময় বিভিন্ন স্থানে বর্জ্য অপসারণের কাজ সন্তোষজনক না হওয়ায় তিনি অসন্তোষ প্রকাশ করেন।

২৫ জুলাই, ২০২৬
আদ-দ্বীন হাসপাতালের ভেতরেই রুটির কারখানা, খতিয়ে দেখা হচ্ছে নবজাতক মৃত্যুর সঙ্গে সংশ্লিষ্টতা

আদ-দ্বীন হাসপাতালের ভেতরেই রুটির কারখানা, খতিয়ে দেখা হচ্ছে নবজাতক মৃত্যুর সঙ্গে সংশ্লিষ্টতা

রাজধানীর মগবাজারে আদ-দ্বীন হাসপাতাল ভবনের ভেতরে একটি রুটির কারখানার অস্তিত্ব পেয়েছে স্বাস্থ্য মন্ত্রণালয়। কোরবানির ঈদের আগের দিন হাসপাতালের পোস্ট-অপারেটিভ ওয়ার্ডে ছয় শিশুর রহস্যজনক মৃত্যুর ঘটনায় কারখানাটির কোনো ভূমিকা ছিল কি না, তা তদন্ত করে দেখা হচ্ছে। হাসপাতালের ভেতরে পরিচালিত ওই কারখানা থেকে কোনো গ্যাস বা ক্ষতিকর উপাদান নির্গত হয়ে শিশুদের মৃত্যুর কারণ হয়েছে কি না, সে বিষয়েও অনুসন্ধান চালানো হচ্ছে। শনিবার বিকেলে আদ-দ্বীন হাসপাতাল পরিদর্শন শেষে সাংবাদিকদের এসব তথ্য জানান স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন।

২৫ জুলাই, ২০২৬
আদ-দ্বীন হাসপাতালে সদ্য সংবাদের প্রতিনিধিসহ সাংবাদিকদের ওপর হামলা

আদ-দ্বীন হাসপাতালে সদ্য সংবাদের প্রতিনিধিসহ সাংবাদিকদের ওপর হামলা

রাজধানীর মগবাজারের আদ-দ্বীন হাসপাতালে সংবাদ সংগ্রহ করতে গেলে ব্যাপক বাধার মুখে পড়ে সদ্য সংবাদের প্রতিনিধিসহ গণমাধ্যমকর্মীরা। একপর্যায়ে তাদের ওপর হামলা চালায় হাসপাতালের নিরাপত্তা ও পরিচ্ছন্নতাকর্মীরা। শনিবার (৩০ মে) সন্ধ্যার দিকে এ ঘটনা ঘটে। জানা যায়, হাসপাতালের সবকটি প্রবেশমুখ বন্ধ করে ১ নম্বর গেটের সামনে দাঁড় করিয়ে দেয়া হয় নিরাপত্তা ও পরিচ্ছন্নতাকর্মীদের।

২৫ জুলাই, ২০২৬
মিরপুরে স্টেডিয়াম-সংলগ্ন রাস্তাটি সকাল ৮টা থেকে ৬টা পর্যন্ত বন্ধ থাকবে

মিরপুরে স্টেডিয়াম-সংলগ্ন রাস্তাটি সকাল ৮টা থেকে ৬টা পর্যন্ত বন্ধ থাকবে

বাংলাদেশ ক্রিকেট বোর্ড পরিচালনা পর্ষদ নির্বাচন এবং বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল বনাম অস্ট্রেলিয়া জাতীয় ক্রিকেট দলের মধ্যকার অনুশীলন ম্যাচ রোববার (৭ জুন) অনুষ্ঠিত হবে। এছাড়া প্রথম ওয়ানডে ম্যাচ মঙ্গলবার (৯ জুন), দ্বিতীয় ওয়ানডে ম্যাচ বৃহস্পতিবার (১১ জুন) এবং তৃতীয় ওয়ানডে ম্যাচ আগামী ১৪ জুন অনুষ্ঠিত হবে। ফলে শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম-সংলগ্ন প্রশিকা রাস্তাটি সকাল ৮টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত যানবাহন চলাচলের জন্য বন্ধ

২৫ জুলাই, ২০২৬
রামিসা-আব্দুল্লাহ হত্যার বিচার ও ধর্ষকদের শাস্তির দাবি ভাসানী পাঠাগার ও শিশু কিশোর মেলার

রামিসা-আব্দুল্লাহ হত্যার বিচার ও ধর্ষকদের শাস্তির দাবি ভাসানী পাঠাগার ও শিশু কিশোর মেলার

সমাবেশে সভাপতিত্ব করেন ভাসানী পাঠাগার কমিটির সদস্য ও বাসদ বনানী থানার সাধারণ সম্পাদক ইনজামামুল হক। মানববন্ধনে বক্তব্য দেন সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্ট সরকারি তিতুমীর কলেজ শাখার আহ্বায়ক ইয়াসির আরাফাত, সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্ট বনানী থানার সাধারণ সম্পাদক নুসরাত আফরিন, ভাসানী পাঠাগারের সদস্য যুবায়ের হোসেন এবং শিশু কিশোর মেলার সদস্য জান্নাতুল আক্তার। উপস্থিত ছিলেন বাসদ বনানী থানার সমন্বয়ক ফজলুল হক শাহীন। অনুষ্ঠান সঞ্চালনা করেন ভাসানী পাঠাগার কমিটির সদস্য মোহাম্মদ আলী তুষার।

২৫ জুলাই, ২০২৬
‘ফাঁসির আদেশ দিলেই হবে না, কার্যকরও করতে হবে’

‘ফাঁসির আদেশ দিলেই হবে না, কার্যকরও করতে হবে’

মিরপুরে শিশু ধর্ষণ ও হত্যা মামলার রায় ঘোষণার দিন আদালত প্রাঙ্গণে উপস্থিত হয়ে এসব কথা বলেন জুলাই আন্দোলনে নিহত মিরাজুল ইসলাম মিরাজের বাবা আব্দুস সালাম। সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, সরকার এমন আইন প্রণয়ন করুক, যেখানে কোনো ধরনের দুর্বলতা বা আইনি ফাঁকফোকর থাকবে না। বিচার প্রক্রিয়া দীর্ঘায়িত হলে তাঁর ছেলে মিরাজ হত্যার বিচার আদৌ দেখতে পারবেন কি না, সে আশঙ্কার কথাও তুলে ধরেন তিনি। একই সঙ্গে যাত্রাবাড়িতে সংঘটিত অন্যান্য হত্যাকাণ্ডের বিচার নিয়েও উদ্বেগ প্রকাশ করেন।

২৫ জুলাই, ২০২৬
রায়ের ঘোষণার আগে আদালতের কাঠগড়ায় দাঁড়িয়ে দোয়া পড়ছিলেন সোহেল রানা, কাঁদছিলেন স্ত্রী স্বপ্না

রায়ের ঘোষণার আগে আদালতের কাঠগড়ায় দাঁড়িয়ে দোয়া পড়ছিলেন সোহেল রানা, কাঁদছিলেন স্ত্রী স্বপ্না

সকাল সাড়ে ৮টার দিকে স্বপ্না খাতুনকে আদালতে আনা হয়। পরে সকাল ৮টা ৫০ মিনিটে কারাগার থেকে প্রিজনভ্যানে করে সোহেল রানাকে আদালতে আনা হয়। তাঁদের ঢাকা মহানগর দায়রা জজ আদালতের হাজতখানায় রাখা হয়। বেলা ১০টা ৪৫ মিনিটে মাথায় হেলমেট ও বুলেটপ্রতিরোধী জ্যাকেট পরিয়ে কঠোর নিরাপত্তার মধ্যে সোহেল রানাকে এজলাসে তোলা হয়। এ সময় কাঠগড়ায় দাঁড়িয়ে তাঁকে দোয়া পড়তে দেখা যায়। তাঁর পাশে থাকা স্বপ্না খাতুনকে কাঁদতে দেখা গেছে বলে দায়িত্বপ্রাপ্ত পুলিশ সদস্যরা জানান।

২৫ জুলাই, ২০২৬
সাংবাদিকদের সঙ্গে ঘটনায় দুঃখ প্রকাশ আদ্-দ্বীন হাসপাতালের

সাংবাদিকদের সঙ্গে ঘটনায় দুঃখ প্রকাশ আদ্-দ্বীন হাসপাতালের

রাজধানীর মগবাজারে অবস্থিত আদ্-দ্বীন হাসপাতাল গত ২৭ মে ছয় নবজাতকের ‘দুর্ঘটনাজনিত মৃত্যু’কে কেন্দ্র করে বিভিন্ন সরকারি সংস্থার তদন্ত ও পরিদর্শন চলাকালে ৩০ মে সাংবাদিকদের সঙ্গে ঘটে যাওয়া অপ্রীতিকর ঘটনার জন্য দুঃখ প্রকাশ করেছে। গত ২৭ মে সকালে হাসপাতালটিতে এক থেকে তিন দিন বয়সী ছয় নবজাতকের মৃত্যু হয়। এ ঘটনার পর ৩০ মে বিকেলে হাসপাতালটি পরিদর্শনে যান স্বাস্থ্যমন্ত্রী। পরিদর্শন শেষে তিনি জানান, হাসপাতালের কলেজ ভবনের অষ্টম তলায় একটি বেকারি কারখানার অস্তিত্ব পাওয়া গেছে। ওই কারখানা থেকে নির্গত গ্যাস নবজাতকদের মৃত্যুর কোনো কারণ ছিল কি না, তা তদন্ত করে দেখা হচ্ছে।

২৫ জুলাই, ২০২৬

শিরোনাম:
সদ্য. একাদশে ভর্তি: প্রথম ধাপের ফল প্রকাশ সদ্য. ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৭ মৃত্যু, হাসপাতালে ১,৭৫৩ সদ্য. অক্টোবরেই রূপপুর থেকে জাতীয় গ্রিডে ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ: রুশ রাষ্ট্রদূত সদ্য. একনেকে আড়াই লাখ কোটি টাকার তিন মেট্রোরেল প্রকল্প অনুমোদন সদ্য. হাসিনাকে ফেরত না দিয়ে ভারত চক্রান্ত করছে: রিজভী সদ্য. পাঠ্যবইয়ে অন্তর্ভুক্ত হচ্ছে জিয়াউর রহমানের লেখা সদ্য. আওয়ামী লীগের মিছিল: ওসির পর এবার গুলশান জোনের ডিসি প্রত্যাহার সদ্য. আন্তর্জাতিক জলসীমায় ভারত-পাকিস্তান নৌবাহিনীর জাহাজের মাঝে সংঘর্ষ সদ্য. ৮ ঘণ্টা অবরুদ্ধ থাকার পর গোবিপ্রবি ভিসিকে উদ্ধার, পরদিন সহকারী প্রক্টরের পদত্যাগ সদ্য. হুথিদের ঠেকাতে যুক্তরাজ্যের সামরিক সহায়তা চাইল সৌদি সদ্য. একাদশে ভর্তি: প্রথম ধাপের ফল প্রকাশ সদ্য. ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৭ মৃত্যু, হাসপাতালে ১,৭৫৩ সদ্য. অক্টোবরেই রূপপুর থেকে জাতীয় গ্রিডে ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ: রুশ রাষ্ট্রদূত সদ্য. একনেকে আড়াই লাখ কোটি টাকার তিন মেট্রোরেল প্রকল্প অনুমোদন সদ্য. হাসিনাকে ফেরত না দিয়ে ভারত চক্রান্ত করছে: রিজভী সদ্য. পাঠ্যবইয়ে অন্তর্ভুক্ত হচ্ছে জিয়াউর রহমানের লেখা সদ্য. আওয়ামী লীগের মিছিল: ওসির পর এবার গুলশান জোনের ডিসি প্রত্যাহার সদ্য. আন্তর্জাতিক জলসীমায় ভারত-পাকিস্তান নৌবাহিনীর জাহাজের মাঝে সংঘর্ষ সদ্য. ৮ ঘণ্টা অবরুদ্ধ থাকার পর গোবিপ্রবি ভিসিকে উদ্ধার, পরদিন সহকারী প্রক্টরের পদত্যাগ সদ্য. হুথিদের ঠেকাতে যুক্তরাজ্যের সামরিক সহায়তা চাইল সৌদি