রাজধানী

শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে আবারও সায়েন্স ল্যাব মোড়ে শিক্ষার্থীদের বিক্ষোভ

শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে আবারও সায়েন্স ল্যাব মোড়ে শিক্ষার্থীদের বিক্ষোভ

মঙ্গলবার বিকেল পৌনে ৪টার দিকে তারা সায়েন্স ল্যাব মোড়ে অবস্থান নিয়ে বিক্ষোভ শুরু করে। এ সময় শিক্ষার্থীরা ‘তুমি কে, আমি কে—ফার্মের মুরগি’, ‘কে বলেছে, কে বলেছে—শিক্ষামন্ত্রী’, ‘দফা এক, দাবি এক—শিক্ষামন্ত্রীর পদত্যাগ’, ‘জ্বালো রে জ্বালো—আগুন জ্বালো’ এবং ‘আপস না সংগ্রাম—সংগ্রাম, সংগ্রাম’সহ বিভিন্ন স্লোগান দেয়। তাদের হাতে পরীক্ষা স্থগিত এবং শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিসংবলিত প্ল্যাকার্ডও দেখা যায়।

২৫ জুলাই, ২০২৬
রাজধানীতে গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণ, শিশুসহ দগ্ধ ৩

রাজধানীতে গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণ, শিশুসহ দগ্ধ ৩

রাজধানীর ভাটারা থানার নতুন বাজার এলাকায় একটি বাসায় গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণের ঘটনায় একই পরিবারের তিনজন দগ্ধ হয়েছেন। গুরুতর অবস্থায় তাদের জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে। মঙ্গলবার (২১ জুলাই) ভোর ৪টার দিকে নতুন বাজার ১০০ ফিট সড়কের একটি ছয়তলা ভবনের নিচতলার ফ্ল্যাটে এ দুর্ঘটনা ঘটে।

২৫ জুলাই, ২০২৬
সংসদ ভবনের সামনে আন্দোলনরত শিক্ষার্থীদের অবস্থান

সংসদ ভবনের সামনে আন্দোলনরত শিক্ষার্থীদের অবস্থান

শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলনের সন্ধ্যা ৬টার মধ্যে পদত্যাগ এবং তাঁর ‘অসংগতিপূর্ণ’ বক্তব্যের জন্য জাতির কাছে ক্ষমা চাওয়ার আল্টিমেটাম দিয়ে জাতীয় সংসদ ভবনের সামনে অবস্থান নিয়েছেন আন্দোলনরত এইচএসসি পরীক্ষার্থীরা। মঙ্গলবার (১৪ জুলাই) বিকেল ৫টা ৫০ মিনিটের দিকে তারা সংসদ ভবনের সামনের সড়কে জড়ো হতে শুরু করেন। এর আগে বিকেল সোয়া ৫টার দিকে সায়েন্স ল্যাব এলাকায় তিন দফা দাবি ঘোষণা করে সংসদ ভবনের উদ্দেশে যাত্রা করেন তারা।

২৫ জুলাই, ২০২৬
‘ফার্মের মুরগি’ বিতর্ক, এবার সংসদ ভবনের দিকে শিক্ষার্থীদের পদযাত্রা

‘ফার্মের মুরগি’ বিতর্ক, এবার সংসদ ভবনের দিকে শিক্ষার্থীদের পদযাত্রা

দুর্যোগপূর্ণ আবহাওয়ার মধ্যেও উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমানের পরীক্ষা আয়োজন এবং পরীক্ষার্থীদের ‘ফার্মের মুরগি’ বলে সম্বোধনের অভিযোগের প্রতিবাদে আন্দোলনরত একদল শিক্ষার্থী জাতীয় সংসদ ভবনের উদ্দেশে পদযাত্রা শুরু করেছে। মঙ্গলবার বিকেল ৫টা ২০ মিনিটে রাজধানীর সায়েন্স ল্যাব মোড় থেকে তারা মিছিল নিয়ে সংসদ ভবনের দিকে রওনা হয়। এর আগে বিকেল পৌনে ৪টা থেকে প্রায় দেড় ঘণ্টা সায়েন্স ল্যাব মোড়ে অবস্থান কর্মসূচি পালন করেন তারা। শুরুতে ঢাকা শিক্ষা বোর্ডে যাওয়ার ঘোষণা দিলেও পরে কর্মসূচির গন্তব্য পরিবর্তন করে শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে সংসদ ভবনের দিকে যাওয়ার সিদ্ধান্ত নেয়।

২৫ জুলাই, ২০২৬
রাজধানীর ১২০ মোড়ে বসছে সেমি-অটোমেটিক ট্রাফিক সিগন্যাল

রাজধানীর ১২০ মোড়ে বসছে সেমি-অটোমেটিক ট্রাফিক সিগন্যাল

রাজধানীর ১২০টি গুরুত্বপূর্ণ মোড়ে আগামী ছয় মাসের মধ্যে সেমি-অটোমেটিক ট্রাফিক সিগন্যাল ব্যবস্থা চালুর পরিকল্পনা নিয়েছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। ইতোমধ্যে ১২টি পয়েন্টে এ ব্যবস্থা চালু রয়েছে। আগামী মাসখানেকের মধ্যে এ সংখ্যা ৬০ ছাড়িয়ে যাবে বলে আশা করছে ট্রাফিক বিভাগ।

২৫ জুলাই, ২০২৬
রাতেও থামেনি শিক্ষার্থীদের আন্দোলন, দাবি শিক্ষামন্ত্রীর পদত্যাগ

রাতেও থামেনি শিক্ষার্থীদের আন্দোলন, দাবি শিক্ষামন্ত্রীর পদত্যাগ

শিক্ষামন্ত্রীর পদত্যাগসহ তিন দফা দাবিতে রাজধানীতে দিনভর বিক্ষোভ ও সড়ক অবরোধ করেছেন এইচএসসি পরীক্ষার্থীরা। জাতীয় সংসদ ভবনের সামনে অবস্থান নিয়ে অবরোধ কর্মসূচি পালনকে কেন্দ্র করে পুলিশের সঙ্গে ধাওয়া-পাল্টাধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটে। এ সময় পুলিশের লাঠিচার্জে কয়েকজন শিক্ষার্থী আহত হয়েছেন বলে অভিযোগ করেন আন্দোলনকারীরা। জাতীয় সংসদে বক্তব্য দিয়ে শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন তার একটি ব্যক্তিগত মন্তব্যের জন্য দুঃখ প্রকাশ করলেও তাতে আন্দোলন থামেনি। রাত পর্যন্ত রাজধানীর বিভিন্ন স্থানে অবস্থান নিয়ে স্লোগান দিতে থাকেন শিক্ষার্থীরা।

২৫ জুলাই, ২০২৬
রাজধানীর বংশালে সেলুনে এসি বিস্ফোরণে দগ্ধ ১০

রাজধানীর বংশালে সেলুনে এসি বিস্ফোরণে দগ্ধ ১০

রাজধানীর পুরান ঢাকার বংশালের আলু বাজার এলাকার একটি সেলুনে এসি বিস্ফোরণে অন্তত ১০ জন দগ্ধ হয়েছেন। দগ্ধরা হলেন সেলুন কর্মচারী শমসেদ (৩০), রাজু (৩৪), পাপ্পু (২৬), আরমান (৩৭) ও শাকিব (১৭) এবং কাস্টমার মো. ফারুক (৩৫), মো. রিংকু (৩০), রনি (৩৬), জসিম (৪০) ও মো. রফিক (২৫)।

২৫ জুলাই, ২০২৬
আন্দোলনের শঙ্কায় এইচএসসি কেন্দ্রে বাড়তি ভিড় অভিভাবকদের

আন্দোলনের শঙ্কায় এইচএসসি কেন্দ্রে বাড়তি ভিড় অভিভাবকদের

টানা আন্দোলন, পরীক্ষা স্থগিতের দাবি এবং পরীক্ষা শেষে লংমার্চ কর্মসূচির ঘোষণাকে কেন্দ্র করে বুধবার এইচএসসি পরীক্ষাকেন্দ্রগুলোতে বাড়তি সতর্কতার চিত্র দেখা গেছে। রাজধানীর বিভিন্ন কেন্দ্রে অন্য দিনের তুলনায় অনেক বেশি অভিভাবক সন্তানদের সঙ্গে এসে পরীক্ষা চলাকালে কেন্দ্রের বাইরে অপেক্ষা করেছেন।

২৫ জুলাই, ২০২৬
উত্তরায় শিক্ষার্থীদের সড়ক অবরোধ, রাস্তার দুইপাশে যানজট

উত্তরায় শিক্ষার্থীদের সড়ক অবরোধ, রাস্তার দুইপাশে যানজট

বৈরী আবহাওয়ার মধ্যেও এইচএসসি পরীক্ষা চালিয়ে যাওয়া এবং ত্রুটিপূর্ণ প্রশ্নপত্রে পরীক্ষা নেওয়ার প্রতিবাদে রাজধানীর উত্তরায় সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন শিক্ষার্থীরা। এ সময় তারা শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলনের পদত্যাগ দাবি করেন।

২৫ জুলাই, ২০২৬
রাজধানীতে ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৩৬, মামলা ৫৮

রাজধানীতে ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৩৬, মামলা ৫৮

রাজধানীর বিভিন্ন এলাকায় ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৪৩৬ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় তাদের বিরুদ্ধে ৫৮টি মামলা দায়ের করা হয়েছে।

২৫ জুলাই, ২০২৬
খেলা শেষে বাড়ি ফেরা হলো না, বাসচাপায় নিহত দুই সাংবাদিক

খেলা শেষে বাড়ি ফেরা হলো না, বাসচাপায় নিহত দুই সাংবাদিক

রাজধানীর উত্তরায় বাসের চাপায় মোটরসাইকেল আরোহী দুই সাংবাদিক নিহত হয়েছেন। নিহতরা হলেন দৈনিক সংবাদ দিগন্তের স্টাফ রিপোর্টার শাকিবুল ইসলাম শাকিব এবং দৈনিক প্রাণের বাংলাদেশের সিনিয়র রিপোর্টার রবিউল ইসলাম রাজু। বৃহস্পতিবার (১৬ জুলাই) ভোর ৪টার দিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের উত্তরার জসিম উদ্দিন বিআরটি উড়াল সড়কের ঢালে এ দুর্ঘটনা ঘটে।

২৫ জুলাই, ২০২৬
হাজারীবাগের জুতার কারখানায় ভয়াবহ আগুন

হাজারীবাগের জুতার কারখানায় ভয়াবহ আগুন

রাজধানীর হাজারীবাগে একটি জুতার কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট কাজ করছে। শুক্রবার (১৭ জুলাই) দুপুর ৩টা ১২ মিনিটে আগুন লাগার খবর পেয়ে ঘটনাস্থলে যায় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স। ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি কর্মকর্তা রোজিনা আক্তার বিষয়টি নিশ্চিত করেছেন।

২৫ জুলাই, ২০২৬

শিরোনাম:
সদ্য. একনেকে আড়াই লাখ কোটি টাকার তিন মেট্রোরেল প্রকল্প অনুমোদন সদ্য. পাঠ্যবইয়ে অন্তর্ভুক্ত হচ্ছে জিয়াউর রহমানের লেখা সদ্য. আওয়ামী লীগের মিছিল: ওসির পর এবার গুলশান জোনের ডিসি প্রত্যাহার সদ্য. আন্তর্জাতিক জলসীমায় ভারত-পাকিস্তান নৌবাহিনীর জাহাজের মাঝে সংঘর্ষ সদ্য. নতুন দুজনই প্রকৃত আসামি, র‍্যাবের গ্রেপ্তার ৩ জনের সংশ্লিষ্টতা নেই: ডিবি সদ্য. সাজাপ্রাপ্ত পলাতক আসামিদের ফেরাতে ভারতের সুনির্দিষ্ট উত্তর নেই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী সদ্য. বিমানমন্ত্রীর সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের সাক্ষাৎ, এভিয়েশন হাব নিয়ে আলোচনা সদ্য. সার্জেন্ট সৌরভের বদলিতে আক্ষেপ, মেনে নিতে পারছেন না শ্রীপুরবাসী সদ্য. প্রাথমিকের কারিকুলামে যুক্ত হচ্ছে ১২ মাসের ১২টি জীবনঘনিষ্ঠ থিম: ববি হাজ্জাজ সদ্য. জয় বাংলা স্লোগান দিয়ে বিএনপি কার্যালয়ে হামলা-ভাঙচুর, আ. লীগ নেতার বাড়িতে আগুন সদ্য. একনেকে আড়াই লাখ কোটি টাকার তিন মেট্রোরেল প্রকল্প অনুমোদন সদ্য. পাঠ্যবইয়ে অন্তর্ভুক্ত হচ্ছে জিয়াউর রহমানের লেখা সদ্য. আওয়ামী লীগের মিছিল: ওসির পর এবার গুলশান জোনের ডিসি প্রত্যাহার সদ্য. আন্তর্জাতিক জলসীমায় ভারত-পাকিস্তান নৌবাহিনীর জাহাজের মাঝে সংঘর্ষ সদ্য. নতুন দুজনই প্রকৃত আসামি, র‍্যাবের গ্রেপ্তার ৩ জনের সংশ্লিষ্টতা নেই: ডিবি সদ্য. সাজাপ্রাপ্ত পলাতক আসামিদের ফেরাতে ভারতের সুনির্দিষ্ট উত্তর নেই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী সদ্য. বিমানমন্ত্রীর সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের সাক্ষাৎ, এভিয়েশন হাব নিয়ে আলোচনা সদ্য. সার্জেন্ট সৌরভের বদলিতে আক্ষেপ, মেনে নিতে পারছেন না শ্রীপুরবাসী সদ্য. প্রাথমিকের কারিকুলামে যুক্ত হচ্ছে ১২ মাসের ১২টি জীবনঘনিষ্ঠ থিম: ববি হাজ্জাজ সদ্য. জয় বাংলা স্লোগান দিয়ে বিএনপি কার্যালয়ে হামলা-ভাঙচুর, আ. লীগ নেতার বাড়িতে আগুন