চাষাঢ়ায় উদ্ধার অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার, সিআইডির আধুনিক প্রযুক্তিতে শনাক্ত
চাষাঢ়ায় উদ্ধার অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার, সিআইডির আধুনিক প্রযুক্তিতে শনাক্ত
A
Admin
নারায়ণগঞ্জ শহরের চাষাঢ়া বঙ্গবন্ধু সড়কে পড়ে থাকা অবস্থায় উদ্ধার হওয়া অজ্ঞাত যুবকের পরিচয় অবশেষে শনাক্ত করতে সক্ষম হয়েছে সিআইডি। আধুনিক প্রযুক্তির সহায়তায় নিহত ওই যুবকের নাম পাওয়া গেছে মুসলিম মিয়া (৩৫)। তিনি নারায়ণগঞ্জের বন্দরের কলাকান্দি শাহী মসজিদ এলাকার বাসিন্দা।
সিআইডি জানায়, নিহত মুসলিম মিয়ার পিতা মৃত আলী মিয়া এবং মাতা মৃত সুকুরী বেগম। সিআইডির ফরেনসিক বিভাগ ফিঙ্গারপ্রিন্ট ও চেহারা শনাক্তকরণ প্রযুক্তির মাধ্যমে পরিচয় নিশ্চিত করে।
সোমবার (১৬ জুন) সকালে নারায়ণগঞ্জ প্রেসক্লাব সংলগ্ন একটি পেট্রোল পাম্পের সামনে থেকে মুসলিম মিয়ার মরদেহ উদ্ধার করে পুলিশ। প্রত্যক্ষদর্শীদের ভাষ্য অনুযায়ী, ভোরে সড়কে মরদেহ পড়ে থাকতে দেখে তারা পুলিশে খবর দেন।
নারায়ণগঞ্জ সদর মডেল থানার ওসি মোহাম্মদ নাছির আহমদ বলেন, “নিহতের শরীরে একাধিক আঘাতের চিহ্ন রয়েছে। এটি দুর্ঘটনা, আত্মহত্যা না কি হত্যাকাণ্ড—সেটি জানতে তদন্ত চলছে। পরিচয় শনাক্তের পর মরদেহ ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।”
এদিকে মুসলিম মিয়ার মৃত্যুর ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। পুলিশ বলছে, হত্যার সম্ভাবনা উড়িয়ে দেওয়া যাচ্ছে না। ঘটনার রহস্য উদঘাটনে সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ ও প্রত্যক্ষদর্শীদের জবানবন্দি নেওয়া হচ্ছে।
মন্তব্য (0)
মন্তব্য করুন
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!
বিজ্ঞাপনের জন্য খালি স্পেস
এই বিভাগের আরও খবর
শ্রমিকদের বিক্ষোভে উত্তাল গাজীপুর, পুলিশ বক্সে আগুন
১ নভেম্বর, ২০২৬
জামায়াতের লংমার্চ ফেরত বাসের ধাক্কায় পথচারী নিহত, খাদে পড়ে আহত ২০ নেতাকর্মী
৩১ অক্টোবর, ২০২৬
বিদ্যুৎস্পৃষ্টে হারিয়েছিলেন দুই হাত, পা দিয়ে লিখে জিপিএ-৫ পেলেন রাব্বি
৩১ অক্টোবর, ২০২৬
মিরসরাইয়ে মেধাবৃত্তি পরীক্ষায় অংশ নিল ৮০০ শিক্ষার্থী
৩১ অক্টোবর, ২০২৬
গোপালগঞ্জে প্রবেশের সময় হেলমেট পরলেন জামায়াতের নেতা-কর্মীরা
৩১ অক্টোবর, ২০২৬
-
নিষিদ্ধ ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় নেতা তানভীর আহমেদ রাকিব গ্রেপ্তার
-
আরব উপসাগরে কাতারের গ্যাসবাহী ট্যাংকার লক্ষ্য করে হামলা
-
সাময়িক বন্ধের পর ফের চালু মিরপুর-১১ মেট্রোরেল স্টেশন
-
তাহসিফের মৃত্যুর ঘটনায় তার সঙ্গে থাকা দিশা নামে তরুণী গ্রেপ্তার
-
বাংলাদেশি হজযাত্রীদের ১০ কোটি টাকা ফেরত দিল সৌদি সরকার
-
সাবেক সেনা কর্মকর্তা মেজর (অব.) হাফিজ গ্রেপ্তার
-
মিরপুরে ভয়াবহ সংঘর্ষ, পুলিশের গাড়িতে অগ্নিসংযোগ
-
মিরপুরে পোশাক শ্রমিক-পুলিশ সংঘর্ষ, ৩টি মেট্রোস্টেশন বন্ধ ঘোষণা
-
শ্রমিকদের বিক্ষোভে উত্তাল গাজীপুর, পুলিশ বক্সে আগুন
-
হাইকোর্ট থেকে জামিন পেলেন মেজর (অব.) আখতারুজ্জামান