চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করলো ইসি

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:৩১
দেশের হালনাগাদ চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করেছে নির্বাচন কমিশন (ইসি)। নতুন তালিকা অনুযায়ী দেশে বর্তমানে মোট ভোটার সংখ্যা দাঁড়িয়েছে ১২ কোটি ৮৩ লাখ ২৩ হাজার ২৪০ জনে।

বৃহস্পতিবার (১৪ মে) চূড়ান্ত এ তালিকা প্রকাশ করে ইসি। বিষয়টি নিশ্চিত করেছেন ইসির জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগের পরিচালক (অপারেশন) সাইফুল ইসলাম।

ইসি সূত্র জানিয়েছে, বর্তমান ভোটারদের মধ্যে পুরুষ ভোটার রয়েছেন ৬ কোটি ৫২ লাখ ১২ হাজার ৭৩১ জন, নারী ভোটার ৬ কোটি ৩১ লাখ ৯ হাজার ২৬৬ জন এবং হিজড়া ভোটার রয়েছেন ১ হাজার ২৪৩ জন।

এর আগে গত ১৮ নভেম্বর ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে প্রকাশিত চূড়ান্ত ভোটার তালিকায় ভোটার সংখ্যা ছিল ১২ কোটি ৭৬ লাখ ৯৫ হাজার ১৮৩ জন। সে হিসেবে নতুন তালিকায় ভোটার বেড়েছে ৬ লাখ ২৮ হাজারের বেশি।

ইসি কর্মকর্তারা জানান, ২০২৫ সালের ২৪ নভেম্বরের পর যারা ভোটার হওয়ার আবেদন করেছেন এবং যাদের জন্ম ২০০৮ সালের ১ জানুয়ারি বা তার আগে, যাচাই-বাছাই শেষে তাদের নাম নতুন তালিকায় অন্তর্ভুক্ত করা হয়েছে।

ইসির সিদ্ধান্ত অনুযায়ী গত ২০ এপ্রিল খসড়া ভোটার তালিকা প্রকাশ করা হয়। পরে ভুল সংশোধন ও স্থানান্তরের আবেদন গ্রহণ করা হয় ৩ মে পর্যন্ত। এসব আবেদনের নিষ্পত্তির সময় শেষ হয় ৬ মে। এরপর সব প্রক্রিয়া শেষে আজ চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হলো।

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. তারেক রহমানের সঙ্গে পাকিস্তানের প্রধানমন্ত্রীর বৈঠক সদ্য. সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধির হুমকি মোকাবিলায় সংকল্প আরও দৃঢ় হোক: বিশ্বনেতাদের তারেক রহমান সদ্য. জাতিসংঘে খলিলুর রহমানের কার্যালয়ে লিগ্যাল অফিসার জাইমা রহমান সদ্য. আইনশৃঙ্খলা নিয়ে সরকারের বক্তব্যে বাস্তবতার মিল নেই: বিরোধীদলীয় নেতা সদ্য. আজ জাতিসংঘ সাধারণ পরিষদে বাংলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী সদ্য. ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্রের সমঝোতায় ফেরাকে সমর্থন শি জিনপিংয়ের সদ্য. মার্কিন রণতরি আব্রাহাম লিংকনে ৮ সেনার আত্মহত্যার চেষ্টার কথা স্বীকার যুক্তরাষ্ট্রের সদ্য. সাবেক ওসি রাকিবুলের পাঁচ দিনের রিমান্ড সদ্য. বিমানবন্দরে বিপাকে পড়লে একা নন, পাশে পাবেন ৪ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট সদ্য. ফের ৪ দিনের রিমান্ডে এমপি গাজী নজরুল ইসলাম সদ্য. তারেক রহমানের সঙ্গে পাকিস্তানের প্রধানমন্ত্রীর বৈঠক সদ্য. সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধির হুমকি মোকাবিলায় সংকল্প আরও দৃঢ় হোক: বিশ্বনেতাদের তারেক রহমান সদ্য. জাতিসংঘে খলিলুর রহমানের কার্যালয়ে লিগ্যাল অফিসার জাইমা রহমান সদ্য. আইনশৃঙ্খলা নিয়ে সরকারের বক্তব্যে বাস্তবতার মিল নেই: বিরোধীদলীয় নেতা সদ্য. আজ জাতিসংঘ সাধারণ পরিষদে বাংলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী সদ্য. ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্রের সমঝোতায় ফেরাকে সমর্থন শি জিনপিংয়ের সদ্য. মার্কিন রণতরি আব্রাহাম লিংকনে ৮ সেনার আত্মহত্যার চেষ্টার কথা স্বীকার যুক্তরাষ্ট্রের সদ্য. সাবেক ওসি রাকিবুলের পাঁচ দিনের রিমান্ড সদ্য. বিমানবন্দরে বিপাকে পড়লে একা নন, পাশে পাবেন ৪ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট সদ্য. ফের ৪ দিনের রিমান্ডে এমপি গাজী নজরুল ইসলাম