চুলের যত্নে অ্যালোভেরা ও চিয়ার যুগল উপকার

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:২৫

চুলের যত্নে ব্যবহৃত প্রাকৃতিক উপাদানগুলোর মধ্যে অ্যালো ভেরা বা ঘৃতকুমারী অন্যতম। ভেষজগুণে ভরপুর এই উদ্ভিদ শুধু রূপচর্চায় নয়, শরীর সুস্থ রাখতেও ব্যবহৃত হয়। অনেকে নিয়মিত এর রস পান করেন।

সম্প্রতি স্বাস্থ্যসচেতনদের ডায়েটে জনপ্রিয় হয়ে ওঠা চিয়াবীজও জায়গা করে নিয়েছে রূপচর্চায়। ফাইবার, ভিটামিন ও খনিজে সমৃদ্ধ এই বীজ চুলের পুষ্টিতে কার্যকর ভূমিকা রাখে।

চুলের জন্য অ্যালো ভেরার উপকারিতা

অ্যালো ভেরায় রয়েছে ভিটামিন এ, সি ও ই—যা মাথার ত্বকে নতুন ফলিকল গঠনে সাহায্য করে। এতে থাকা ফলিক অ্যাসিড চুলের গোড়া শক্ত করে এবং ত্বকের মৃত কোষ দূর করতে সহায়তা করে। ফলে চুল হয়ে ওঠে আরও মসৃণ ও স্বাস্থ্যোজ্জ্বল।

চুলে চিয়াবীজের প্রভাব

চিয়াবীজ প্রোটিনসমৃদ্ধ, যা চুলের গোড়া মজবুত করে ও ক্ষতিগ্রস্ত চুলের প্রাণ ফেরায়। এতে থাকা ওমেগা-৩ ফ্যাটি অ্যাসিড মাথার ত্বকের আর্দ্রতা বজায় রাখে এবং অ্যান্টি-অক্সিড্যান্ট ফ্রি র‌্যাডিক্যালের ক্ষতি থেকে চুলকে রক্ষা করে।

চিয়া ও অ্যালো ভেরার যৌথ ব্যবহার
এই দুই উপাদান একসঙ্গে মিশিয়ে তৈরি করা যায় এক বিশেষ প্রাকৃতিক জেল, যা স্পা ক্রিমের মতো কাজ করে। নিয়মিত ব্যবহারে চুল পায় উজ্জ্বলতা ও কোমলতা।

প্রস্তুত প্রণালি ও ব্যবহারবিধি

দুই টেবিল চামচ চিয়াবীজ এক কাপ জলে অন্তত এক ঘণ্টা ভিজিয়ে রাখুন। জেলির মতো হলে তাতে আধ কাপ অ্যালো ভেরা জেল যোগ করুন। এরপর এক টেবিল চামচ নারকেল তেল বা ক্যাস্টর অয়েল মিশিয়ে মিক্সারে ব্লেন্ড করুন।

শ্যাম্পু করে তোয়ালে দিয়ে চুল মুছে নেওয়ার পর গোড়া থেকে আগা পর্যন্ত মিশ্রণটি লাগান। প্রায় ১০ মিনিট হালকা ম্যাসাজ করে আধ ঘণ্টা অপেক্ষা করুন, তারপর আবার শ্যাম্পু করুন।

মাসে দুইবার ব্যবহারেই রুক্ষ চুল ধীরে ধীরে নরম, মসৃণ ও উজ্জ্বল হয়ে উঠবে।

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. প্রধানমন্ত্রী তারেক রহমানকে একটি নয়, দুটি আমন্ত্রণ জানানো হয়েছে: নয়াদিল্লি সদ্য. গণতন্ত্র রক্ষাই এখন সবচেয়ে বড় দায়িত্ব: রাষ্ট্রপতি সদ্য. মানবতাবিরোধী অপরাধে নাছিম-আরাফাত-পরশসহ ৭ শীর্ষ নেতার মৃত্যুদণ্ড সদ্য. ঢাবির এক হলের পাশে ককটেল বিস্ফোরণ সদ্য. নির্বাচিত হওয়ার পর প্রথমবারের মতো আজ সিলেট সফরে যাচ্ছেন রাষ্ট্রপতি সদ্য. ‘টি-টোয়েন্টি বিশ্বকাপে কেন ভারতে যাইনি?’, ব্যাখ্যা দিলেন আসিফ নজরুল সদ্য. পুলিশের আট কর্মকর্তাকে বদলি ও পদায়ন সদ্য. কাদেরসহ ৫ জনের অর্ধেক সম্পত্তি যাবে জুলাইয়ের শহীদ পরিবারের কাছে সদ্য. ৮ অক্টোবর থেকে বন্ধ থাকবে ইলিশ আহরণ ও কেনাবেচা সদ্য. মানবতাবিরোধী অপরাধের দায়ে ওবায়দুল কাদেরের মৃত্যুদণ্ড সদ্য. প্রধানমন্ত্রী তারেক রহমানকে একটি নয়, দুটি আমন্ত্রণ জানানো হয়েছে: নয়াদিল্লি সদ্য. গণতন্ত্র রক্ষাই এখন সবচেয়ে বড় দায়িত্ব: রাষ্ট্রপতি সদ্য. মানবতাবিরোধী অপরাধে নাছিম-আরাফাত-পরশসহ ৭ শীর্ষ নেতার মৃত্যুদণ্ড সদ্য. ঢাবির এক হলের পাশে ককটেল বিস্ফোরণ সদ্য. নির্বাচিত হওয়ার পর প্রথমবারের মতো আজ সিলেট সফরে যাচ্ছেন রাষ্ট্রপতি সদ্য. ‘টি-টোয়েন্টি বিশ্বকাপে কেন ভারতে যাইনি?’, ব্যাখ্যা দিলেন আসিফ নজরুল সদ্য. পুলিশের আট কর্মকর্তাকে বদলি ও পদায়ন সদ্য. কাদেরসহ ৫ জনের অর্ধেক সম্পত্তি যাবে জুলাইয়ের শহীদ পরিবারের কাছে সদ্য. ৮ অক্টোবর থেকে বন্ধ থাকবে ইলিশ আহরণ ও কেনাবেচা সদ্য. মানবতাবিরোধী অপরাধের দায়ে ওবায়দুল কাদেরের মৃত্যুদণ্ড